Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ভাড়া না দিয়ে ভবন দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
  • কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়সহ বিভিন্ন দাবিতে কৃষক খেতমজুর সমিতির স্মারকলিপি
  • সাতক্ষীরায় এইচসিজি ক্যান্সার এক্সক্লুসিভ পার্টনার মিটআপ সেমিনার
  • দুর্নীতি-অনিয়মের অভিযোগে আলোচিত রামপাল প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
  • ‘সুন্দরবনের পরিবেশ দূষণ রোধে প্লাস্টিক পলিথিন বর্জন করতে হবে’
  • কেশবপুরে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা উদ্বোধন
  • বাগআঁচড়ায় বিভিন্ন ক্লিনিকে অভিযান : জরিমানা আদায়
  • জীবননগরে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষক কর্মশালা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে যাত্রীবাহী বাস থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, যাত্রী আটক

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ১৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
যশোরে যাত্রীবাহী বাস থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, যাত্রী আটক
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক মহিবুর রহমান রিমন চট্টগ্রামের সীতাকুন্ডু উপজেলার মাছিজিদ্দা কুমিরা গ্রামের মো. শাহ আলমের ছেলে। রোববার রাতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে রিমনকে ইয়াবাসহ আটক করা হয়।

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে নয়টার দিকে অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলার মনোহরপুর গ্রামের যশোর-মাগুরা মহাসড়কের মেসার্স সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশন এলাকায় সোহাগ পরিবহনের একটি বাস তল্লাশি করা হয়। এ সময় যাত্রী মহিবুর রহমান রিমনের দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরিদর্শক নাজমুল হোসেন খান আরও জানান, ঘটনাস্থলেই রিমনকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিমন চট্টগ্রাম থেকে ইয়াবার চালান এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

আটক ইয়াবা উদ্ধার যশোর যাত্রীবাহী বাস
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ভাড়া না দিয়ে ভবন দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

এপ্রিল ২০, ২০২৬

কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়সহ বিভিন্ন দাবিতে কৃষক খেতমজুর সমিতির স্মারকলিপি

এপ্রিল ২০, ২০২৬

সাতক্ষীরায় এইচসিজি ক্যান্সার এক্সক্লুসিভ পার্টনার মিটআপ সেমিনার

এপ্রিল ২০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.