Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
লিড নিউজ

১৬ বছরে রাষ্ট্র কাঠামো ফ্যাসিস্টের খুঁটিতে পরিণত হয়েছিল : ড. মাহাদী আমিন

যশোর সদর উপজেলা বিএনপির উদ্যোগে ৩১ দফা বিষয়ক কর্মশালা
banglarbhoreBy banglarbhoreFebruary 11, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন বলেছেন, গত ১৬ বছর রাষ্ট্র জনগণের সেবার বদলে ফ্যাসিস্টের সেবা করেছে। যে কারণে রাষ্ট্র কাঠামো ফ্যাসিস্টের খুঁটিতে পরিণত হয়েছিল। যার দায়িত্ব ছিল ফ্যাসিস্টকে রক্ষা করা। মঙ্গলবার দুপুরে যশোর সদর উপজেলা বিএনপির উদ্যোগে হোটেল ওরিয়নে রাষ্ট্র মেরামতে ৩১ দফা বিষয়ক কর্মশালায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় ড. মাহাদী আমিন আরো বলেন, বিএনপি ৩১ দফার মাধ্যমে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে সংস্কার করতে চায়। যার মাধ্যমে জনকল্যাণ ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। অর্থবহ এ সংস্কার জনগণের ম্যাণ্ডেট ছাড়া সম্ভব না।


কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য্য ড. আব্দুল মজিদ, বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কর্মাসের সভাপতি মিজানুর রহমান খান প্রমুখ।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন। কর্মশালায় যশোর সদর উপজেলা ও নগর-বিএনপির সহস্রাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ড. মাহাদী আমিন বলেন, দেশের বেকারদের কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলতে পারলেই দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বিএনপি আগেই রাষ্ট্র সংস্কার ও মেরামতের প্রয়োজন অনুভব করেছিলো বলেই সেদিন এই সংস্কারের রূপরেখা জাতির সামনে তুলে ধরেছিলো। যা আজকের সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা অনুভব করছেন।

অনিন্দ্য ইসলাম অমিত তার বক্তৃতায় বলেন, বিএনপি এ দেশের মানুষের ভাগ্যোন্নয়নের রাজনীতি করে। গত ১৭ বছর বিএনপি জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করার আন্দোলনে রাজপথে ছিলো। আর তার জন্য ৩১ দফা আমাদের হাতিয়ার। দেশের মানুষের ভাগ্যোন্নয়নে এই ৩১ দফা নিয়ে মানুষের কাছে যেতে হবে। তাদেরকে ৩১ দফার সুফল সম্পর্কে সচেতন করে তুলতে হবে। তৃণমূল পর্যায়ের নেতাদের মধ্যে এ বিষয়ে ব্যাপক কাজ করতে হবে। আর তার জন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ৩১ দফার গুরুত্ব অনুধাবন করে তা ধারণ করতে হবে; লালন করতে হবে।

ড. মাহাদী ফ্যাসিস্টের খুঁটি রাষ্ট্র কাঠামো
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    খেজুর গুড়ে দেড়শ কোটি বাণিজ্য

    October 15, 2026

    এলপিজির বাড়তি দামে বৈদ্যুতিক চুলায় ঝোঁক

    October 14, 2026

    ভৈরব নদ দখলে সংকুচিত নাব্যতা ঝুঁকিতে নওয়াপাড়ার বাণিজ্য

    October 12, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.