Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভালুকঘর মাদ্রাসায় গোপনে নিয়োগ বোর্ড করার চেষ্টা!

banglarbhoreBy banglarbhoreFebruary 13, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক
নিয়োগ বাণিজ্যের টার্গেট নিয়ে যশোরের কেশবপুরের ভালুকঘর মাদ্রাসায় গোপনে নিয়োগ বোর্ড করার চেষ্টা চালাচ্ছে একটি চক্র। এ অভিযোগ করেছেন পরিচালনা কমিটির দাতা ও অভিভাবক সদস্যরা।
দাতা সদস্য ইব্রাহীম হোসেন মোল্যা জানান, নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলাম নির্বাচনোত্তর প্রথম সভায় নিয়োগ বাণিজ্য বন্ধের ঘোষণা দেন। তিনি বলেছিলেন ‘আজ থেকে কেশবপুরে কোন প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য চলবে না’। নিয়োগ হবে নিয়ম তান্ত্রিক পন্থায় স্বচ্ছতার ভিত্তিতে। সংসদ সদস্যের এই নির্দেশনা উপেক্ষা করে চক্রটি মরিয়া হয়ে উঠেছে গোপন বোর্ড করে অযোগ্য প্রার্থীদের কাছ থেকে মোটাদাগের টাকা বাগিয়ে নেয়ার জন্য।
এরই মধ্যে কয়েকজন প্রার্থীর কাছ থেকে আগাম টাকা নেয়া হয়েছে বলে তিনি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন।
ইব্রাহীম হোসেন মোল্যা বলেন, পরিচালনা কমিটির সভাপতিকে অবৈধ দাবি করে আসছেন নির্বাচিত অভিভাবক সদস্যরা। তাদের দাবি উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর জালিয়াতি করে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন নেয়া হয়েছে। এ সংক্রান্ত অভিযোগ ইসলামিক আরবি বিশ^বিদ্যালয়ে তদন্তাধীন রয়েছে। অপরদিকে তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ সংক্রান্ত একটি মামলা বিচারাধীন আছে আদালতে। তিনি বলেন, এসব বিষয় ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জানালেও তিনি তা আমলে নেননি। আমলে নেননি সভাপতিও। উল্টো তাদেরকে (জিবি সদ্যদের) গোপন করে সব কিছু করছেন। তিনি বলেন, অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং কর্মচারী নিয়োগের জন্য ঢাকার যে কাগজে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তা যশোরে আসেনা, কেউ পড়েও না। পূর্ব নির্ধারিত বা পছন্দের প্রার্থীর কাছ থেকে নিয়োগ বাণিজ্য করার জন্য এসব করা হয়েছে।
এ ব্যাপারে অভিভাবক সদস্য হায়দার আলী জানান, মাদ্রাসায় কে কখন অধ্যক্ষ হচ্ছেন কে বাদ যাচ্ছেন তারা কিছুই জানেন না। তাদেরকে জানানোও হয়না। সব কিছু চলছে সভাপতি আর তথা কথিত সহ-সভাপতির আঙুলের ইশারায়। কবে কোন কাগজে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে তা তারা জানেন না। নোটিশ বোর্ডে কোন বিজ্ঞপ্তি টাঙ্গাতে দেখেনি কেউ। আমরা জানতাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরবি শিক্ষক মশিহুর রহমান। এখন শুনছি বিজ্ঞানের শিক্ষক চিত্তরঞ্জন মন্ডল। কবে কোথায় কোন মিটিং এ তাকে অধ্যক্ষের দায়িত্ব দেয়া হলো তা জানিনা। শুনেছি প্রতিবেশী খোরশেদ গাজী এবং জালাল সরদারের ছেলের নাকি চাকরি হচ্ছে। তারা জমি বন্ধক রেখে টাকাও দিয়েছেন। সভাপতির নাম করে কথিত শিক্ষক প্রতিনিধি কামাল গং এই টাকা নিয়েছেন বলে জনশ্রুতি রয়েছে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ চিত্তরঞ্জন মন্ডল জানান, অধ্যক্ষ, ল্যাবসহকারী এবং নৈশ প্রহরী পদে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সভাপতি তারিখ ঘোষণা করলে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থ লেনদেনর ব্যাপারে তিনি কিছুই জানেন না। নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় কাজ করছেন বিজ্ঞান বিভাগের শিক্ষক কামাল হোসেন।
কামাল হোসেন প্রসঙ্গে স্থানীয় এলাকার মনিরুজ্জামান এবং আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, শিক্ষাকতা পেশা তার সাইন বোর্ড। নিয়োগ বাণিজ্যসহ নানা ধরনের তদ্বির নিয়ে তিনি ব্যস্ত থাকনে। চাকরি দেয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছেন। এ ব্যাপারে থানায় জিডি এবং আদালতে মামলা রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.