চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার বাদ আছর ছাত্রদলের উদ্যোগে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব মোড়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কৃষক দলের দফতর সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলীয়ার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর মোস্তাক, পৌর বিএনপির সহ সভাপতি মোবারক হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, যুগ্ম আহবায়ক আলম দফাদার ও মনিরুজ্জামান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহানুর রহমান শাহিন, স্বেচ্ছাসেবক দলের…
Author: banglarbhore
রেহানা ফেরদৌসী শীতে কাঁপছে দেশ। চলতি শীত মৌসুমে সারা দেশে যে অতিরিক্ত শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা স্বাভাবিক শীতের সময়সীমা বহু আগেই অতিক্রম করেছে। ভোরের কুয়াশা, হিমেল বাতাস এবং সূর্যহীন দিনগুলো সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করছে। বিশেষ করে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা এক অঙ্কের ঘরে নেমে আসায় শীত আর শুধু একটি ঋতু নয়, এটি রূপ নিয়েছে নীরব প্রাকৃতিক দুর্যোগে। খোলা আকাশের নিচে থাকা মানুষ, দিনমজুর, রিকশাচালক ও শ্রমজীবী জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনসংগ্রাম আরও কঠিন হয়ে উঠেছে। কাজ কমে যাওয়ায় অনেকেই আয়ের উৎস হারাচ্ছেন। ইতোমধ্যে বিভিন্ন অঞ্চল থেকে শীতজনিত মৃত্যুর খবর উদ্বেগজনক। গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও জটিল। সেখানে শীতবস্ত্রের প্রাপ্যতা সীমিত, স্বাস্থ্যসেবার সুযোগ…
বাংলার ভোর প্রতিবেদক তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ-পশ্চিমের জেলা যশোরের জনজীবন। কনকনে শীতের সঙ্গে ঠান্ডা বাতাসের দাপটে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রাণিকুল পর্যন্ত জুবুথুবু হয়ে পড়েছে। টানা দ্বিতীয় দিনের মতো এই জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যশোর বিমান বাহিনীর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগের দিন, বৃহস্পতিবার (১ জানুয়ারি) তাপমাত্রা ছিল আরও নিচে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পরপর দু’দিনই দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই জেলায় রেকর্ড করা হলো। চলতি মৌসুমে এ নিয়ে চারদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলো যশোরে। আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী, তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে রেজিস্ট্রি অফিসের রেকর্ডরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে হঠাৎ করেই রেকর্ডরুম থেকে ধোঁয়া ও আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তবে এর আগেই আগুনে রেকর্ড রুমের ভেতরে থাকা প্রায় তিনশ বছরের পুরাতন গুরুত্বপূর্ণ কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ আমলে তৈরি এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিলো। এখানে রাখা হত পুরাতন নথিপত্র। ভবনটির দরজা জানালা জোড়াতালি দিয়ে রাখা। ভবনের ভিতরে ও আশে পাশে মাদকের প্রভাব দৃশ্যমান। ঠিক কি কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে, স্থানীয় মানুষের ভাষ্যমতে এই…
কেশবপুর সংবাদদাতা যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় কুবাদ আলী (৬৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মধ্যকুল এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুবাদ আলী মধ্যকুল গ্রামের বাসিন্দা। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রহিম। স্থানীয়রা জানান, যশোর-চুকনগর সড়কের মধ্যকুল এলাকায় ভ্যান চালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় কুবাদ আলী সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মাগুরা সংবাদদাতা বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মাগুরা জেলা বিএনপির উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর মাগুরা আদর্শ কলেজ মাঠে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শোক সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান…
বাংলার ভোর প্রতিবেদক মাওবাদী নেতা সিরাজ সিকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়া গণতান্ত্রিক গণমোর্চার আয়োজনে যশোরে জাতীয় শহীদ দিবস পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের রেলরোড ফুড গোডাউনের সামনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নয়া গণতান্ত্রিক গণমোর্চার কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য খবির শিকদার। এ সময় তিনি বলেন, সংস্কার ও নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক আলোচনার আড়ালে জনগণের বাস্তব সমস্যাগুলো উপেক্ষিত থেকে যাচ্ছে। শ্রমিক-কৃষক, দরিদ্র জনগণ, নারী ও আদিবাসীরা নানাভাবে নিপীড়নের শিকার হলেও এসব বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না বলে তিনি মন্তব্য করেন। ভারতের কাগার হত্যাকান্ডে বন্দের দাবি সহ দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কৃষিপণ্যের ন্যায্য মূল্য না পাওয়া, শ্রমিকদের মজুরি বৈষম্য, নারী নির্যাতন এবং পার্বত্য…
বাংলার ভোর প্রতিবেদক ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোরে আরোও দুটি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। এতে বিএনপির মনোনীত প্রার্থীসহ পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। শুক্রবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান। রিটার্নিং অফিস সূত্রে, শুক্রবার সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে যশোর-৩ (সদর) ও যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা রিটার্নিং অফিসার। সদরে ৬ জন প্রার্থীর মধ্যে বাতিল হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ও দলটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ শোয়াইব হোসেনের। তিনি আল আরাফাহ ইসলামী ব্যাংকে ঋণ খেলাপি ছিলেন। মনোনয়নপত্র বাতিল হওয়ার পর যশোর-৩ আসনে…
বাংলার ভোর প্রতিবেদক বিএনপি চেয়ারপার্সন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যশোরে মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহরের দড়াটানা জামে মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যশোর-৩ ( সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, যশোর চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, সম্পাদক তানভীরুল ইসলাম…
মাগুরা সংবাদদাতা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘এক সময় না এক সময় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে দেশে ফিরতেই হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে।’ শুক্রবার বেলা সাড়ে ১১টায় মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় অবস্থিত নিতাই গৌর সেবাশ্রমে অধ্যক্ষ বাবাজী মহারাজ চিন্ময় আনন্দ দাসের (চঞ্চল গোসাই) সঙ্গে একান্ত সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘সারা বাংলাদেশে অত্যন্ত সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা গ্রাম ও শহরে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।’ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি…
