বাংলার ভোর প্রতিবেদক যশোরের বিপ্লবী ছাত্রজনতার পক্ষে হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে উপস্থিত নেতাকর্মীরা আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, গোলামি না আজাদি, সেফ হাউজ ট্রেরারিস্ট ইন্ডিয়া ইন্ডিয়াসহ নানা ধরণের স্লোগান দেয়। পরে শহরে মিছিল বের করা হয়। মানববন্ধনে নেতাকর্মীরা বলেন, সন্ত্রাসী হত্যাকাণ্ডের শিকার শহীদ ওসমান হাদির হত্যাকারিদের দ্রুত সময়ের মধ্যে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। কোনো ভাবেই এই বিচার নিয়ে তালবাহানা করা যাবে না। মানববন্ধনে উপস্থিত ছিলেন, সোহান খান, তামিম হাসান, মেহেদি হাসান, মো. রিমন, ফেরদৌস পরশ, আশা লতা, আসমা খাতুন প্রমুখ।
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী আফরোজা হেলেন যশোরে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। সোমবার এই শীতবস্ত্র বিতরণ করা হয়। পুনাক সভানেত্রী প্রথমে যশোর জেলা পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) যশোরের কার্যক্রম পরিদর্শন করেন। পুনাক যশোরের আয়োজনে অনুষ্ঠিত ‘অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। প্রধান অতিথি আফরোজা হেলেন ২৫০ জন অসহায় শীতার্ত মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের দুঃখ-কষ্টের কথা শোনেন এবং নিজ হাতে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) যশোরের সভানেত্রী নওরিন মুন্না। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুনাক…
বাংলার ভোর প্রতিবেদক নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে ককটেল ও দেশীয় অস্ত্র মজুত রাখার অভিযোগে যশোরের বাঘারপাড়া এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৬। এ সময় তার কাছ থেকে ১৪টি ককটেল বোমা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক জামাল সরদার (৫০) জয়রামপুর এলাকার বাসিন্দা। র্যাব-৬ যশোর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সোমবার দিবাগত রাতে জয়রামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে বিশেষ কায়দায় সংরক্ষণ করে রাখা ১৪ টি ককটেল বোমাসহ একটি ধারালো কুড়াল ও একটি ছুরি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামি মো. জামাল সরদারের বিরুদ্ধে ইতোপূর্বে একটি হত্যা চেষ্টা…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের খড়কি স্টেডিয়াম পাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে সুমাইয়া খাতুন (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার আনুমানিক সকাল ৮টার দিকে নিজ বাসায় তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সুমাইয়া খাতুন খড়কি স্টেডিয়াম পাড়া এলাকার ইসরাফিলের স্ত্রী। তারা এম এম কলেজ সংলগ্ন মসজিদের পাশে ডাক্তার ত্বোয়া’র বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সোমবার সকাল আনুমানিক ৮টার দিকে সুমাইয়া খাতুন নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত…
মহেশপুর সংবাদদাতা মহেশপুরে দুই কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে মহেশপুর পৌর শহরের জলিলপুর হাজীপাড়ায় বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, ওই গ্রামের মোস্তাক আহম্মেদ, তার স্ত্রী মনোয়ারা খাতুন ও পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলার নারায়ণপুরের সাহারব আলী। এ ঘটনায় অপর মাদক কারবারি জলিলপুর ক্যাম্পপাড়ার আনোয়ার হোসেন পলাতক রয়েছেন। পুলিশ জানান, ১নং আসামি মোস্তাক আহম্মেদের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে খড়ির মাচার ভিতর থেকে বস্তায় বন্দি কসটেপ মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধার করা হয় ও তিন কারবারিকে আটক করা হয়। এ সময় অপর এক মাদক কারবারি পালিয়ে যান। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন,…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরে ‘ব্লু কার্বন’ শীর্ষক দুই বছর মেয়াদি পাইলট প্রকল্পের লার্নিং ও শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের অগ্রগতি, অর্জন, শেখা বিষয়সমূহ ও সীমাবদ্ধতা অংশীজনদের মাঝে তুলে ধরা এবং ভবিষ্যতের জন্য মূল্যবান সুপারিশ গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। সভাপতিত্ব করেন লিডার্সের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন লিডার্স’র ডিরেক্টর (প্রোগ্রাম) এবিএম জাকারিয়া। সভা শেষে অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ গ্রহণ এবং প্রকল্পের সার্বিক কার্যক্রমের উপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ সংবাদদাতা ঝিনাইদহ সদর উপজেলা থেকে আহত অবস্থায় একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার কুঠিদুর্গাপুর গ্রাম থেকে মেছো বাঘটি উদ্ধার করা হয়। খবর পেয়ে প্রাণীটিকে অবমুক্ত করেছে বন বিভাগ। কুঠিদুর্গাপুর গ্রামের বাসিন্দা সাব্দার হোসেন জানান, তার বাড়িতে সোমবার সকালে মুরগি ধরার চেষ্টা করছিল মেছো বাঘটি। মুরগির চিৎকার শুনে তিনি সেখানে গিয়ে দেখেন হাঁস-মুরগির খোপে ঢুকে পড়েছে প্রাণীটি। এ সময় ভয়ে দূর থেকে ইট ছুড়ে মারলে মাথায় লেগে আহত হয় মেছো বাঘটি। স্থানীয় পরিবেশকর্মী জহির রায়হান বলেন, ‘সোমবার সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দার মাধ্যমে খবর পেয়ে আমি কুঠিদুর্গাপুর গিয়েছিলাম। ওই সময় বন বিভাগের দুজন কর্মী এসেছিলেন। তবে এর আগেই…
কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজন দোকান মালিককে জরিমানা করা হয়েছে। সোমবার সকালে পৌর শহরের মেইন বাজারে বিভিন্ন মুদি, খাবার হোটেল ও স্বর্ণের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মুদি দোকানি দীপক রায়কে ৩ হাজার টাকা, হারান দত্তকে দুই হাজার টাকা, চৌধুরী জুয়ের্লাসকে এক হাজার টাকা এবং মায়া মিষ্টান্ন ভাণ্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এ সময় উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার সুব্রত মন্ডলসহ আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত মডেল থানা পুলিশের একটি চৌকস দল ও উপজেলা প্রশাসনে কর্মকর্তা…
সাতক্ষীরা সংবাদদাতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব সহ বিএনপি’র সিনিয়র ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার বেলা ১২ টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দল কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার ও উপজেলা নির্বাচন অফিসার অনুজ গাইন এর নিকট মনোনয়নপত্র প্রদান করেন। মনোনয়নপত্র দাখিলের আগে বেলা সাড়ে ১১ টায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবন চত্বরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শিক্ষক মৃণাল কান্তি রায়, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি…
চৌগাছা সংবাদদাতা সোমবার বিকেল ৫ টা পর্যন্ত যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা এবং চৌগাছা ও ঝিকরগাছায় সহকারী রিটার্নিং ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঝিকরগাছা সহকারী রিটার্নিং কর্মকর্তা রনি খাতুনের দপ্তরে জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এবং বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি। এছাড়া যশোরে রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনএফ এর শামসুল হক এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বিএনপি নেতা জহুরুল ইসলাম ও এড. ইসাহক আলী এবং সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সজল মনোনয়নপত্র জমা দিয়েছেন। চৌগাছায় সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর আহমেদের কাছে জমা দিয়েছেন বিএনপির সাবিরা খাতুন (তিনি দুই উপজেলায় জমা দিয়েছেন) আমার…
