বাংলার ভোর ডেস্ক দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে প্রিয় মাতৃভূমিতে পা রেখেই মাটি স্পর্শ করে আল্লাহর দরবারে শোকর আদায় এই অসাধারণ দৃশ্য দিয়েই শুরু হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন। বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছানোর পর থেকে রাত পর্যন্ত প্রতিটি মুহূর্ত পরিণত হয় রাজনৈতিক ইতিহাসের এক ব্যতিক্রমী অধ্যায়ে। রাজধানীর ৩০০ ফিট (জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে) এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় তার কণ্ঠে বারবার উচ্চারিত হলো “আই হ্যাভ অ্যা প্ল্যান ফর মাই পিপল, ফর মাই কান্ট্রি।” মাটি স্পর্শ করে দেশে ফেরা বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে লন্ডন থেকে আগত তারেক রহমানকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন ও আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক: দেশের চিকিৎসা ক্ষেত্রে হোমিওপ্যাথির উন্নয়ন এবং এই বিষয়ে ব্যাপক গবেষণার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বিশিষ্ট শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সমাজসেবক ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বৃহস্পতিবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম আয়োজিত ‘হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনার ও মতবিনিময় সভা’য় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। যশোর-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, উন্নত বিশ্বে হোমিওপ্যাথি নিয়ে গবেষণা ও পাবলিকেশন বিদ্যমান। আমাদের দেশেও এই স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে গবেষণা অত্যন্ত জরুরি। তিনি জোর দিয়ে বলেন, হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথিক ব্যবস্থাকে একে অপরের প্রতিদ্বন্দ্বি না ভেবে বরং সহযোগী হিসেবে বিবেচনা করা উচিত। এই দুই চিকিৎসা পদ্ধতি সম্মিলিতভাবে…
বাংলার ভোর প্রতিবেদক: নারীর ক্ষমতায়ন ও দেশি পণ্যের প্রচার প্রসারের লক্ষ্য নিয়ে যশোরে শুরু হলো তিন দিনব্যাপী পিঠা ও পণ্য মেলা। যশোর নারী উদ্যোক্তা প্লাটফর্ম (যনাউ) আয়োজিত এই উৎসব পৌর পার্কে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যা আগামী শনিবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত চলবে। বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে কেক কেটে মেলার শুভ উদ্বোধন করেন, যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। তিনি নারী উদ্যোক্তাদের এই উদ্যোগকে স্বাগত জানান। নারী উদ্যোক্তাদের পণ্যগুলো ক্রেতাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে এমন মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের উপ-পরিচালক খন্দকার জাকির হোসেন। তিনি নারী উদ্যোক্তাদের পাশে থাকাসহ প্রয়োজনীয় সহায়তা…
মাগুরা সংবাদদাতা: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সম্মেলন-২০২৬ বৃহস্পতিবার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগনের কেন্দ্রীয় জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম নাসরুল্লাহ। প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও মাগুরা জেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল। সংগঠনের জেলা সভাপতি আবু হানিফ বিন মোহরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুবাযের হোসেন শান্তর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মাদ মানসুর রহমান, মাগুরা জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন ইমনসহ মাগুরা জেলা শাখার সাবেক সভাপতিবৃন্দ। এছাড়াও সম্মেলনে থানা ও ক্যাম্পাস শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত…
শার্শা সংবাদদাতা: যশোরের শার্শা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ, ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধীনস্থ কায়বা, গোগা ও দৌলতপুর বিওপি পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে। এতে ৩৩ বোতল ভারতীয় মদ, ৯ পিস ভারতীয় ইয়াবা, বাংলাদেশি নগদ ৩৫ হাজার ৮০০ টাকা এবং ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৫১ হাজার ৫০০ টাকা। খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আটক ব্যক্তিরা হলেন যশোরের শার্শা থানার রুদ্রপুর গ্রামের আয়ুব হোসেন এবং অগ্রভূলাট গ্রামের…
বেনাপোল সংবাদদাতা ইমিগ্রেশন স্টপলিস্টে নাম থাকায় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠানকে (পাসপোর্ট নং অ০৮৯১৩৯১৩) গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার সময় তাকে আটক করা হয়। তিনি ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানায়, ভারত যাওয়ার প্রক্রিয়ার সময় ইমিগ্রেশন সিস্টেমে যাচাই করে দেখা যায়, রাসেল পাঠানের নাম স্টপলিস্টে অন্তর্ভুক্ত রয়েছে। পরে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ জানান, “ইমিগ্রেশন স্টপলিস্টে নাম থাকায় আইন…
বাংলার ভোর প্রতিবেদক: যশোরের ৬ টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। বুধবার কেন্দ্রীয় চেয়ারম্যান জি এম কাদের এই প্রার্থীর নাম ঘোষণা করেন। যশোর-১ (শার্শা) আসনে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম চঞ্চল, যশোর-২ (চৌগাছা ঝিকরগাছা) আসনে জেলার সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ, যশোর-৩ (সদর) আসনে জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক খবির গাজী, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর-বসুন্দিয়া) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যানের জি.এম কাদেরের উপদেষ্টা অ্যাডভোকেট জহিরুল হক জহির, যশোর-৫ (মণিরামপুর) আসনে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল ও যশোর-৬ (কেশবপুর) আসনে উপজেলা জাতীয় পার্টির সভাপতি জি.এম হাসান। জেলা জাতীয় পার্টির দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরন এই তথ্য নিশ্চিত…
সাতক্ষীরা সংবাদদাতা: মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল আন্তঃ বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ২০২৫ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ফাইনাল খেলা শেষে ইসলামী ব্যাংক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়। খেলাাায় তিতুমীর ফাইটার্স টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ১২ ওভারে ১৩০ রান করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে খালিদ রাইডার্স ১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১২ রান করে পরাজয় বরণ করে রানার্সআপ হন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,…
শার্শা সংবাদদাতা: যশোরের বেনাপোল ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে পাচারকারীসহ ৪৩ কেজি গাঁজা আটক করেছে বিজিবি। বুধবার রাত ১১ টায় যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) ঘিবা বিওপির নিয়মিত টহলদল ২নং ঘিবা গ্রামের কাঁচা রাস্তায় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তার মাথায় থাকা বস্তা তল্লাশী করে ৪৩ কেজি গাঁজা এবং একটি মোবাইল উদ্ধার করে। আটক জাহাঙ্গীর আলম বাবু (২৯), বেনাপোল পোর্ট থানা এলাকার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। জব্দকৃত গাঁজাসহ মোবাইলের সর্বমোট সিজার মূল্য এক লাখ ষাট হাজার পাঁচশত টাকা। আটক আসামির বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলার ভোর ডেস্ক দেশে ফিরতে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বাংলাদেশ সময় রাত আটটার পর লন্ডনের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। লন্ডন সময় সন্ধ্যা ৭ টার কিছু আগে তাঁকে বহনকারী বিমানটি বাংলাদেশের উদ্দেশ্যে উড্ডয়ন করে। যেটি আজ সকালে ঢাকায় এসে পৌঁছাবে। এ যাত্রায় তার সাথে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান থাকছেন তাঁর সাথে। এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিশেষ সহকারী আবদুর রহমান (সানি) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন, ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিনকে হিথরো বিমানবন্দরে লাগেজ ‘চেক-ইন’ করতে দেখা গেছে। ১৭ বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন তারেক রহমান।…
