Author: banglarbhore

সাতক্ষীরা প্রতিনিধি প্রেমের ফাঁদে ফেলে কৌশলে স্কুল-কলেজের ছাত্রীসহ নারীদের অশ্লীল ভিডিও চিত্র ধারণ ও পরে তা নিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে মারুফ হোসেন বাপ্পী (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সাতক্ষীরায় শহরের মুনজিতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি স্মার্ট ফোন ও একটি ডিএসএলআর ক্যামেরা জব্দ করা হয়। আটক মারুফ হোসেন বাপ্পী (২৬) মুনজিতপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, শহরের নারকেলতলা এলাকার বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে দেখা যায়, তার কাছে…

Read More

নড়াইল প্রতিনিধি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটির উদ্যোগে শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে নড়াইল চৌরাস্তা এলাকায় রেড ক্রিসেন্ট ভবনে ৫৫০জন অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- রেডক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, ইউনিটির সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট রওশন আরা কবির লিলি, সদস্য সালমা রহমান কবিতাসহ অনেকে। অসহায় শীর্তাত মানুষেরা কম্বল পেয়ে বেশ খুশি হয়েছেন। হঠাৎ করে গত দু’দিন ধরে নড়াইলে শীতের তীব্রতা বেড়েছে। প্রচন্ড শীতের মধ্যে কম্বল পেয়ে খুশি হয়েছেন তারা। পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষকে শীর্তাতদের পাশে দাঁড়ানোর…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্যবৃন্দকে অভিনন্দন জানিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। গতকাল বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় আগামী ৫ বছর দায়িত্ব পালনকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের সামগ্রিক সফলতা ও তাদের সুস্বাস্থ্য কামনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল। সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, গত ১৫ বছরে সারাদেশে যে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে তার ছোঁয়া সাতক্ষীরাতেও পড়েছে। মেডিকেল কলেজ হাসপাতাল, শহর বাইপাস সড়ক ও কপোতাক্ষ পাড়ের জলাবদ্ধতা নিরসন প্রকল্পসহ বহু উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। সভায় আরো বলা হয়, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বসন্তপুর নৌবন্দর, সাতক্ষীরা অর্থনৈতিক…

Read More

বিবি প্রতিবেদক গ্রামীণ ঐহিত্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড়দৌঁড় প্রতিযোগিতা পরিচিত করার লক্ষে এবারও যশোরের সদরে ঘোড়াদৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উপজেলার হৈবতপুর ইউনিয়নের তীরেরহাট গ্রামের যুব উন্নয়ন কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করেন। শীত উপেক্ষা করে প্রতিযোগিতা দেখতে শত শত মানুষ ভিড় জমান। গতকালসদরের হৈবতপুর ইউনিয়নের তীরহাট গ্রামের মাঠে এ খেলায় অংশগ্রহণ করে মোট ১২টি প্রতিযোগি ঘোড়া। ১০-১২ বছরের শিশুরা খেলার সময় ঘোরার পিঠে চড়ে শারীরিক অঙ্গভঙ্গি দেখিয়ে দর্শকদের বিনোদনে মাতিয়ে রাখেন। এ প্রতিযোগিতায় ৬ রাউন্ডের খেলায় প্রথম স্থান অর্জন করেন চৌগাছা উপজেলার দশপাখিয়া গ্রামের মিলনের ঘোড়া, দ্বিতীয় নড়াইলের ডাক্তার শাহিনের ঘোড়া এবং তৃতীয় সদরের রাজাপুর গ্রামের রাশেদুল…

Read More

ঝিকরগাছা প্রতিনিধি নিজেকে মানবসেবায় উৎসর্গ করার ঘোষণা দিয়েছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন। গতকাল বিকেলে উপজেলার মাগুরা ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি। এ সময় ইউনিয়নের ফুলবাড়ি, ঘোড়দাহ, জয়রামপুর মোড়, কায়েমকোলা বাজারসহ বিভিন্ন স্থানের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ডা. তুহিন বলেন, ‘আপনারা আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন। আর জাতির জনকের কন্যা শেখ হাসিনাকে পঞ্চমবারের মত প্রধানমন্ত্রী করেছেন। আমি দীর্ঘদিন চিকিৎসা সেবা করে আসছি। আপনারা যে দায়িত্ব দিয়েছেন এবার নিজেকে মানবসেবায় উৎসর্গ করতে চাই। এজন্য আপনাদের আরও সহযোগিতা আশা করি’। তিনি আরও বলেন, ‘সকল বিশৃঙ্খলাকারীকে আইনের আওতায় এনে জানমালের শান্তি রক্ষা করা…

Read More

রাজগঞ্জ প্রতিনিধি যশোরের মণিরামপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এসএম ইয়াকুব আলীর আগমন উপলক্ষে উপজেলার ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কওছার আহমেদের সভাপতিত্বে গতকাল বিকেলে রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝাঁপা ইউনিয়ন চেয়ারম্যান শামছুল হক মন্টু, জেলা কৃষকলীগের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এসএম রবিউল ইসলাম রবি, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি গোলাম রসুল চন্টা প্রমুখ। সভায় ঝাঁপা ইউনিয়নের আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Read More

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তৃতীয় লিঙ্গের পিংকি খাতুনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অনৈতিক কর্মকাণ্ড, কুপ্রস্তাব ও শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় এক যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে। জনসম্মুখে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতনের অভিযোগে কোটচাঁদপুর মডেল থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই যুবক। গত ১১ জানুয়ারি দুপুরে এ ঘটনা ঘটে। অভিযোগকারী যুবক কোটচাঁদপুর উপজেলার সিঙ্গীয়া গ্রামের বাসিন্দা। অভিযোগে বলা হয়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন দীর্ঘদিন ধরে ওই যুবককে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছে। এতে ওই যুবক রাজি না হওয়ায় বৃহস্পতিবার দুপুরে তাকে শহরের বলুহর বাসস্ট্যান্ডে একটি দোকানে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতন…

Read More

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো গ্রামের গৃহবধূ হাফসা আক্তার কাকলী (২৭) হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ১৩ জানুয়ারি শনিবার ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া বাজার এলাকায় নারী পুরুষসহ এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কাকলীর ভাই ও ব্যবসায়ী খলিল ভূইয়া। বক্তব্য রাখেন নিহত গৃহবধূ কাকলীর পিতা ও মামলার বাদী ইসমাঈল মিয়া মামুন, ভাই শহিদ মিয়া, মামা মজিবুর রহমান, বোন উম্মেহানি, বোন জামাই এডভোকেট শফিকুল ইসলাম সুমন, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভূইয়া, আক্তার হোসেন, ছাদেক আলী প্রমুখ। সভায় বক্তারা বলেন, পরকীয়ায় বাধা দেয়ায়…

Read More

রাজগঞ্জ প্রতিনিধি উপজেলায় রাজগঞ্জ অঞ্চলে এ বছর সরিষার বাম্পার ফলন হয়েছে। শেষ সময়ে সরিষা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা। মনিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলের প্রত্যেক গ্রামেই ইতিমধ্যে সবুজ দানায় পরিপূর্ণ হয়েছে সরিষা। সে দানায় আশায় বুক বেঁধেছে চাষীরা। এখন জমি থেকে পাকা সরিষা তোলায় ব্যস্ত সময় পার করছে কৃষকরা। তাদের প্রত্যাশা সরিষা বিক্রিতে ন্যায্যমূল্য পেলে ভাল লাভবান হতে পারবেন বলে মনে করছেন লক্ষণপুর গ্রামের কৃষক আবুল বাশার। সরেজমিনে গিয়ে দেখা গেছে রাজগঞ্জ, নেংগুড়াহাটের বিভিন্ন গ্রামে কৃষক কৃষাণীরা মাঠে পাকা সরিষা তোলায় ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া ভালো থাকায় ফলন পাওয়ার বেশি আশা করছেন কৃষকরা। লক্ষণপুর গ্রামের সরিষা চাষি সেলিম…

Read More

ঝিকরগাছা প্রতিনিধি যশোরের ঝিকরগাছায় নিশানা লেডিস ক্লাব এবং ইউনিভার্সেল এসএসসি ’৮৯ এর উদ্যোগে শীতার্থদের মাঝে খাদ্য এবং শীতের বস্ত্র কম্বল এবং চাদর বিতরণ করা হয়েছে। গতকাল ঝিকরগাছা পৌর সদরের নিশানা চাইল্ড লার্নিং হোমস চত্বরে নিশানা লেডিস ক্লাব এবং ইউনিভার্সেল এসএসসি ’৮৯ এর উদ্যোগে শতাধিক দুস্থ নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র এবং খাবার বিতরণ করা হয়েছে। নিশানা চাইল্ড লার্নিং হোমস এর অধ্যক্ষ মাসুমা মিমের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নিশানা লেডিস ক্লাবের সদস্য মারিয়া আক্তার, শারমিন ইভা, সাজেদা আফরিন, নুসরাত কনা, আরমিন জাহান, পারভিন আক্তার, আকলিমা আখি রওশনারা শিখা এবং ইউনিভার্সাল এসএসসি ’৮৯ এর সদস্য জহুরুল ইসলাম রাজীব, মীর…

Read More