Author: banglarbhore

বিবি ডেস্ক বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে চলতি বছর এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। এ তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। এখন আগাম ভিসা ছাড়া ৪২টি দেশে প্রবেশ করতে পারবে বাংলাদেশি পাসপোর্টধারীরা। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারস বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্ট সম্পর্কে এ সূচক প্রকাশ করে। কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়। সূচক তৈরিতে ব্যবহার করা হয় ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) তথ্য। চলতি বছর তালিকায় যৌথভাবে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের খেতাব পেয়েছে ছয়টি দেশ। এগুলো হলো সিঙ্গাপুর, জাপান, ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেন। এসব দেশের…

Read More

বিবি ডেস্ক বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাইরে থেকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল বলে আবারও অভিযোগ করেছে রাশিয়া। গতকাল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে এই অভিযোগ করেন। ঢাকায় রাশিয়া দূতাবাস তার ফেরিভায়েড ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করেছে। মারিয়া জাখারোভা বলেন, ‘নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণকে আমরা অভিনন্দন জানাতে চাই। তবে কিছু বিরোধী রাজনৈতিক দল দুঃখজনকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে বিরত ছিল। বাইরে থেকেও নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল। আমরা গত বছরের ২২ নভেম্বর এবং ১৫ ডিসেম্বর বিষয়টি উল্লেখ করেছি।’ উল্লেখ্য, রাশিয়া গত ২২ নভেম্বর ও ১৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের বিরূদ্ধে বাংলাদেশে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ আনে।…

Read More

নিজস্ব প্রতিবেদক যশোরে গৃহচোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। একইসাথে তাদের কাছ থেকে দুইভরি নয় আনা সোনার গহনা, মোবাইল ফোন, ঘড়ি, ল্যাপটপ, আয়রন, পোশাকসহ চোরাই কাজে ব্যবহৃত ইজিবাইক উদ্ধার করা হয়েছে। তারা হলেন, যশোর সদর উপজেলার তপসিডাঙ্গা গ্রামের রাকীন হোসেন, একই গ্রামের ইসমাইল হোসেন, চাঁচড়া রায়পাড়ার মহনা ওরফে রচনা এবং চুরি করা সোনাকারবারী নাজির শংকরপুরের ফিরোজ হোসেন। তাদের মধ্যে রচনা ও ফিরোজ বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার বিকেলে বিচারক চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ডিবি পুলিশ জানায়, গত ১ ডিসেম্বর যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের মহিবুরের বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরচক্রের সদস্যরা পাঁচ ভরি সোনা, লাপটপ,…

Read More

দেবহাটা প্রতিনিধি দেবহাটার সখিপুরে হজরত খান বাহাদুর আহ্ছানউল্লা (র.)’র ৬০তম বার্ষিকী ওরছ শরীফ আয়োজন উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে মিশনের নিজস্ব কার্যালয় এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় মিশনের ভারপ্রাপ্ত সভাপতি মকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পরামর্শ সভায় সঞ্চালনা করেন মিশনের সুযোগ্য সাধারণ সম্পাদক আবু তালেব। পরামর্শ সভায় উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের যুগ্ম সাধারণ সম্পাদক ড. নজরুল ইসলাম, সখিপুর আহছানিয়া মিশনের সহ-সভাপতি আনসার আলী, বিশিষ্ট সমাজসেবক সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স ম আমজাদ হোসেন, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল হোসেন বকুল, ইউ পি সদস্য নূর মোহাম্মদ গাজী প্রমুখ।

Read More

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের মোরেলগঞ্জ-শরণখোলায় ৬২ কিলোমিটার টেকসই বেড়িরবাঁধ নির্মাণ কাজ অসমাপ্ত রেখেই হস্তান্তর করা হয়েছে। নির্মাণ কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই হস্তান্তর এবং বাঁধের একাধিক স্থানে ভাঙন ও ব্লক ধসে যাওয়ায় অসন্তোষ বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। বাঁধ রক্ষায় আগামী বর্ষার আগেই নদীশাসন করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ভাঙন ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো রক্ষা এবং নদীর তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নে একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড ও প্রকল্প কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১৫ নভেম্বর সুপার সাইক্লোন সিডরের আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের দাবির পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে মোরেলগঞ্জ-শরণখোলা এলাকায় বাঁধ নির্মাণের জন্য…

Read More

শ্যামনগর প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগরে নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় তিনটি মামলা হয়েছে। সংঘর্ষে জড়িত বিবদমান দুই পক্ষ শ্যামনগর থানায় পরস্পরের বিরুদ্ধে বৃহস্পতিবার এসব মামলা করেন। সংঘাতের ঘটনায় আহতদের স্বজনদের দায়ের করা মামলায় প্রতিপক্ষের ৬৪ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। শ্যামনগর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দিন সংঘর্ষের ঘটনায় আহত আব্দুর নুরের ভাই আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান এবং তার নিকটাত্মীয়সহ কর্মীদের আসামি করা হয়েছে। একই রাতে সাবেক ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান বাদী…

Read More

ঝিনাইদহ প্রতিনিধি শিশুদের স্কুলগামী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঝিনাইদহ ইসলামিক আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল নোমান। মটু-পাতলু কার্টুনের জনপ্রিয় চরিত্র মটু-পাতলুর কণ্ঠ নকল করাসহ মিমিক্রি করে শিশুদের আনন্দ দিচ্ছেন তিনি। এজন্য স্কুলের শিশুরা তার নাম দিয়েছে ‘মটু-পাতলু স্যার’। মিমিক্রি করে দেশের বাইরেও জনপ্রিয়তা পেয়েছেন নোমান। নোমান ঝিনাইদহ শহরের আকরামুল হক ও নাসরিন নাহার দম্পতির দুই ছেলের মধ্যে বড়। মালয়েশিয়ার কুয়লালামপুর ইউনিভার্সিটি অব আর্টস থেকে ডিপ্লোমা করে শিক্ষকতা করছেন তিনি। সম্প্রতি ঝিনাইদহ ইসলামিক আইডিয়াল স্কুলে গিয়ে দেখা যায়, আব্দুল্লাহ আল নোমান ক্লাস নিচ্ছেন। আর বাচ্চারা মনোযোগ আর আনন্দ নিয়ে খেলার ছলে পড়া শিখছে। ক্লাসে বিভিন্ন জনপ্রিয় কার্টুন চরিত্রের কণ্ঠ হুবহু…

Read More

বিবি প্রতিবেদক বেঁচে থাকার সংগ্রামে সবাই ক্লান্ত। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এ মুহূর্তে কে কার খবর রাখে ? এরই মাঝে যশোর শহরে আরএন রোডে অতিদরিদ্রদের মুখে প্রতি মাসে একবেলা খাবার তুলে দিতে নিরন্তর ছুটে চলেছে একদল তরুণ। ‘খাবার আছে যতক্ষণ পরিবেশন করা হবে ততক্ষণ’ স্লোগানে ব্যাক বেঞ্চারের মেজবান সদস্যরা টানা ৫ মাস অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার দিয়ে আসছেন। যেখানে প্রতি মাসের প্রথম শুক্রবার শহরের বিভিন্ন জায়গা থেকে আসা অসহায় ক্ষুধার্তদের বিনামূল্যে দুপুরের খাবার খাওয়ানো হয়। জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার দ্বিতীয় গতকাল শহরের আর এন রোড এলাকায় সেই আয়োজনটি করেছিল তরুণদের ওই দলটি। মাসে একদিন এখানে তৃপ্তি সহকারে এক…

Read More

কেশবপুর প্রতিনিধি কেশবপুরে গোবিন্দপুর গ্রামে এজমালি শরিকের পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক পরিবারের ৪ জন গুরুত্বর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা এ সময় আহত আব্দুর রহিমের কাছ থেকে নগদ টাকাও ছিনতাই করে। আহতদের কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে আব্দুল হান্নান মোড়ল ও মিলন রহমান মোড়লদের একটি এজমালি শরিকের পুকুর রয়েছে। দুই শরিকের মধ্যে জমাজমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এর মধ্যে গত ১১ জানুয়ারি হান্নান মোড়লরা শরিকের পুকুর থেকে কিছু মাছ শিকার করে। তার জের ধরে গতকাল সকালে মিলন রহমান…

Read More

মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর কেশবপুরে চারুপীঠ একাডেমির দ্বি-বার্ষিক পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। গতকাল সকালে পৌর শহরের চারুপীঠ কার্যালয়ে ৩১ সদস্য বিশিষ্ট ওই পরিচালনা পরিষদ গঠন করা হয়। কমিটিতে সহকারী অধ্যাপক ও লেখক তাপস মজুমদারকে সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক উৎপল দেকে সাধারণ সম্পাদক করা হয়। কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমানের সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক রেজাউল ইসলাম, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর দত্ত, আল আমিন মডেল একাডেমির সহকারী প্রধান শিক্ষক সাহা বৈদ্যনাথ, ভাল্লুকঘর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিকাশ কুসুম পাল, মাগুরাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী…

Read More