Author: banglarbhore

মাগুরা প্রতিনিধি মাগুরা সদর থানা পুলিশের একটি দল শুক্রবার ভোর রাতে শহরের ভায়নার মোড় এলাকা থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এসআই আনামের নেতৃত্বে আটক আসামিরা হলো মাদক ব্যবসায়ী আবুল হাসেম, আক্তার হোসেন ও মো. রফিক। এদের একজনের বাড়ি আলগারচর এবং অন্য দুজনের বাড়ি কুড়িগ্রাম।

Read More

বিবি প্রতিবেদক পৌষের শেষে এসে দেশের কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে চলেছে মৃদ্যু মৈতত্য প্রবাহ। আর প্রচণ্ড শীতে জবুথবু প্রাণ-প্রকৃতি। এই পরিস্থিতিতে যশোরে আশঙ্কাজনকহারে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট, অ্যাজমা, চর্মরোগসহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগের চিকিৎসা নিতে প্রতিদিনই যশোর জেনারেল হাসপাতালে ভিড় করছেন আক্রান্তরা। এদের মধ্যে সবচেয়ে বেশি শিশু ও বয়স্করা। গত কয়েক দিনে রোগীর সংখ্যা উল্লেখযোগ্যহারে বেড়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থ প্রতীম চক্রবর্ত্তী। শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি। প্রতিদিন এখানে চিকিৎসা নিচ্ছে গড়ে ৮০-৯০ জন রোগী। বহিঃবিভাগে প্রতিদিন প্রায় দুই হাজার রোগী চিকিৎসা নেয়াদের মধ্যেও শীত ও ভাইরাস জনিত…

Read More

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটের মোরেলগঞ্জে রেকর্ড়ীয় খালে বাঁধ দিয়ে মৎস্য ঘের করায় পানি চলাচল বন্ধ। ফলে অনাবাদি ৩ শতাধিক ফসলী জমি। বাঁধ কেটে দিয়ে কালভার্ড নির্মাণের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। গতকাল বেলা ১২ টায় উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের দরগাবাড়ি খালের বাঁধের ওপর এ মানববন্ধন ও বিক্ষোভে অংশ গ্রহন করে দুই গ্রামের ৩ শতাধিক কৃষক। মানববন্ধন থেকে ভুক্তভোগী কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে এলাকার একটি প্রভাবশালী মহল ইউপি চেয়ারম্যানের ছত্রছায়ায় থেকে দরগাবাড়ি ২ কিলোমিটার রেকর্ডীয় খালে বাঁধ দিয়ে ব্যক্তিস্বার্থে ২০০৮ সাল থেকে মৎস্য ঘের করে আসছে। যার ফলে পঞ্চকরণ ও খারইখালী দুই গ্রামের ৫ শতাধিক পরিবার বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় সৃষ্টিসহ প্রায় সাড়ে…

Read More

নড়াইল প্রতিনিধি ‘বাংলাদেশ মানবাধিকার কমিশন’ লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কেন্দ্রীয় কার্যালয়ের বিশেষ প্রতিনিধি মুক্ত রহমান। গতকাল সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক হাজার শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। সংগঠনের লোহাগড়া উপজেলা শাখার সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^দ্যিালয়ের কোষাধ্যক্ষ ও নড়াইল জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কে এম সালাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, পৌরসভার প্যানেল মেয়র রাজিয়া সুলতানা বিউটি, সিনিয়র শিক্ষক মুরাদ উদ দৌলা, সরদার…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি কলারোয়া উপজেলায় পরিবেশ দূষণ করে দীর্ঘদিন ধরে হাজার হাজার মণ কাঠ পুড়িয়ে কয়লা বানানো ১০ টি চুল্লি ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার হেলাতলা ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের ইটভাটার পাশে কাঠ পোড়ানো ওই চুল্লিগুলো ধ্বংস করা হয়। উপজেলা ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলামের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ফায়ার সার্ভিসের কর্মীরা সহায়তা করেন। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম জানায়, স্থানীয়দের কাঠ পুড়িয়ে কয়লা বানানোতে পরিবেশের ভারসাম্যে ব্যাপক ক্ষতি হয় এমন অভিযোগে ঘটনাস্থলে এসে সত্যতা পাওয়া যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় হেলাতলা ইউনিয়নের মোয়াজ্জেম হোসেন চেয়ারম্যানের ভাটার পার্শ্বের ১০…

Read More

বিবি ডেস্ক বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতার বড় মেয়ে ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৃহস্পতিবার পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর ৩৭ সদস্যের মন্ত্রিসভা নিয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছেন। তার মন্ত্রিপরিষদে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন। সন্ধ্যা ৭টা ৬ মিনিটে বঙ্গভবনের দরবার হলে শেখ হাসিনা ও তাঁর নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ গ্রহণের পর শেখ হাসিনা শপথ ও গোপনীয়তার শপথে স্বাক্ষর করেন। শপথ নেয়া মন্ত্রীরা হলেন- আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আসাদুজ্জামান খান, ডা. দীপু মনি, তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, আবুল হাসান মাহমুদ…

Read More

নিজস্ব প্রতিবেদক যশোরে গ্রামীণফোনের সিম কিনতে গিয়ে মারপিটের শিকার হয়েছেন ইয়াছিন আরাফাত (২১) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে শহরস্থ রেলগেট মুজিব সড়ক আরিফ টেলিকম নামক দোকানের সামনে। তিনি শহরের ষষ্ঠীতলা (পাখি পট্টি) এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত ইয়াছিন জানান, তিনি তার মা লিপি বেগমকে সাথে নিয়ে গ্রামীণফোনের একটি সিম কিনতে যান। শহরের রেলগেট মুজিব সড়ক আরিফ টেলিকম নামক দোকানের সামনে গ্রামীণফোনের বড় ছাতা মেলে বিভিন্ন ছাড় দেখতে পেয়ে সেখানে তারা সিম কিনতে যান। এসময় সিম বিক্রেতা শহরতলীর ঝুমঝুমপুরের নুরুল আজিম (৩৫) এর সাথে দরদাম নিয়ে তার সাথে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে…

Read More

বিবি প্রতিবেদক যশোরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশ উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের লক্ষ্যে প্রকল্পের আওতায় দুই দিনব্যাপি অ্যাডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল যশোরের গ্রান্ড দরবার মিলনায়তনে ওয়েব ফাউন্ডেশন যশোর জেলার অ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির উদ্যোগে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষতঃ দলিত, ট্রান্সজেন্ডার, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন ও নারীর ক্ষমতায়নে এ কর্মশালা অনুুষ্ঠিত হয়। ওয়েব ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী খালিদ হাসানের সঞ্চালনায় অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক অশিত কুমার সাহা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক সেলিমুজ্জামান ও যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচআর তুহিন। বক্তব্য দেন অ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক অখিল চক্রবর্তীসহ…

Read More

বিবি প্রতিবেদক যশোরে মাদক মামলায় শহরের পালবাড়ি এলাকার নাজমুল ইসলামকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এই রায় দিয়েছেন। সাজাপ্রাপ্ত নাজমুল ইসলাম পালবাড়ি রয়েল কমিউনিটি সেন্টার এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতে সহকারী পিপি আব্দুল্লাহ হিল কাফী মিলন। সহকারী এপিপি জানিয়েছেন, ২০১৬ সালের ১৩ জুন রাতে কোতোয়ালি থানা পুলিশ শহরের ঢাকা রোড ঘোষপাড়া মসজিদ এলাকায় অভিযান চালায়। এ সময় নাজুল ইসলামকে ২০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাজমুল ইসলামের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছিলেন এসআই মোল্যা মিরাজ মোসাদ্দেজ। সাক্ষ্য গ্রহণ শেষে আসামি নাজমুল ইসলামের…

Read More

বিবি প্রতিবেদক যশোরে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটকরা হলো, যশোর সদর উপজেলার বিরামপুর গ্রামের কালিতলার সবুজ অধিকারী সনজিত ও বেনাপোলের পুটখালী গ্রামের পশ্চিমপাড়ার সাকিব হোসেন। যশোর ডিবি পুলিশের এসআই সোলায়মান কবীর জানিয়েছেন, ১০ জানুয়ারি রাত ১০টার দিকে বিরামপুর গ্রামে রাশেদের দোকানের সামনে অভিযান চালিয়ে সবুজ অধিকারী সনজিতকে একশ’ পিস ইয়াবাসহ আটক করা হয়। অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিদর্শক এসএম শাহীন পারভেজের নেতৃত্বে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে সাকিব হোসেনকে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক করেন। দু’টি অভিযানে আটককৃতদের…

Read More