মাগুরা প্রতিনিধি মাগুরার শালিখায় ৪৪ ধারা উপেক্ষা করে জমি দখল নিয়েছে প্রতিপক্ষ। কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচারের দাবি বাদীপক্ষের। নাম জারি সংশোধনীতে বাদীপক্ষ উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর একটি আবেদন করেছে। ঘটনাটি ঘটেছে শালিখা উপজেলার পাথরঘাটা গ্রামে। মামলা সূত্রে জানা যায় পাথরঘাটা গ্রামের সমছের মন্ডল তার চার মেয়ের মধ্যে তিন মেয়ে মাজেদা খাতুন, শরভানু ও কদভানুকে ৫৪ শতক করে এক একর ৬২ শতাংশ জমি দান করেন। পরবর্তীতে শরভানু তার অংশের ৪২ শতক জমি পাথরঘাটার আশিকুলের কাছে বিক্রি করলে ওই জমির উপর অপর বোন কদভানু ৪৪/৪৫ ধারায় মাগুরা অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আদালতে মামলা করে। মামলা নং শালিখা পি-৩০১/২০২৩। আদালত মামলার প্রেক্ষিতে ওই…
Author: banglarbhore
খুলনা অফিস ভারতে পাচারকারী ব্যক্তির কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় খুলনায় তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে পাচারকারী ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গতকাল গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তাসহ চারজনের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন নগরীর লবণচরা থানার ওসি হাফিজুর রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন নগরীর লবণচরা থানার এসআই মোস্তফা জামান, এএসআই আহসান হাবীব (৩৫), কনস্টেবল মুরাদ হোসেন (৪২) ও নগরীর খালিশপুর এলাকার স্বর্ণ পাচারকারী ব্যাসদেব দে (৩৯)। পুলিশ সদস্যদের মধ্যে এসআই মোস্তফা জামানের বাড়ি যশোর, এএসআই আহসান হাবীবের বাড়ি বাগেরহাট ও কনস্টেবল মুরাদ হোসেনের বাড়ি সাতক্ষীরায়। এ…
বিবি প্রতিবেদক যশোর শহরের খড়কি ধোপাপাড়া এলাকায় সৎমায়ের নির্যাতনে দেড় বছর বয়সী শিশু আয়শা মারিয়ামের মৃত্যুর অভিযোগ উঠেছে। শিশুটি স্থনীয় পিন্টু মিয়ার মেয়ে। গতকাল দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এ ঘটনায় নিহত শিশুর বাবা পিন্টু মিয়া ও সৎমা পারভীনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। যশোর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শুভাশিস রায় বলেন, গতকাল বেলা ১টার দিকে আয়েশা খাতুনকে তার পরিবারের সদস্যরা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। শিশুটির মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। সঙ্গে সঙ্গেই তাকে ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আয়েশার মৃত্যু হয়। স্থানীয়রা জানিয়েছেন,…
বেসরকারি জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) সাধারণ পরিষদ সদস্যদের বার্ষিক মিলনমেলায় উচ্ছ্বসিত ছিলেন অংশগ্রহণকারীরা। শনিবার যশোর শহরতলীর পুলেরহাট রিজিওনাল স্কাউটস অফিস চত্বরে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। পরিবারের সদস্যসহ সাধারণ ও নির্বাহী পরিষদ সদস্যবৃন্দ ছাড়াও সংস্থার বিভিন্ন পার্যায়ের কর্মকর্তাগণ মিলনমেলায় অংশ নেন। আনুষ্ঠানিক পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার সভাপতি জন এস বিশ্বাস। পরে সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু স্বাগত বক্তব্য প্রদান করেন। দিনব্যাপি মিলনমেলার অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও শুভেচ্ছা উপহার প্রদান করেন সংস্থার সভাপতি জন এস বিশ্বাস।-প্রেস বিজ্ঞপ্তি
বিবি প্রতিবেদক যশোরের আলোচিত কিশোরী গ্যাংয়ের হোতা মুসকান ওরফে লামিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের শংকরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মারামারির মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মুসকানের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও নারী নির্যাতনসহ অর্ধডজন মামলা রয়েছে। মুসকান শহরের নাজির শংকরপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, মুসকান শহরের বিভিন্ন এলাকায় উঠতি বয়সের কিশোর-কিশোরীদের নানা ধরনের প্রলোভন দেখিয়ে মাদকের কারবার, চাঁদাবাজি, মানব পাচারসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড করে বেড়ায়। এমনকি উঠতি বয়সের মেয়েদের বিভিন্ন ধরনের চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে ধর্ষণের মত ঘটনাও ঘটিয়েছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে অর্ধডজন মামলা হয়েছে। এছাড়া মুসকান নিজেও…
বিবি প্রতিবেদক যশোরে শংকরপুর মানবিক যুব সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়েছে। গতকাল বিকেলে শহরের শংকরপুর গোলপাতা মসজিদের পূর্ব পাশে সংগঠনের প্রধান কার্যালয়ে শতাধিক শীতার্ত ও গরীব অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণকালে সংগঠনের নেতাকর্মীরা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। সংগঠনের সাধারণ সম্পাদক গাজী রাশেদুল ইসলামের পরিচালনায় এবং সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মাস্টার হাফিজুর রহমান, এ্যাডভোকেট আব্দুল লতিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংগঠনের সাধারণ সম্পাদক গাজী রাশেদুল ইসলাম বলেন, গরীব-অসহায়, দুস্থের প্রতি…
নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাইপোর দায়ের কোপে পিটুনিতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চরদিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন চরদিঘলিয়া গ্রামের কৃষক ওলিয়ার রহমান মোল্লা (৬০)। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, জমিজমা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে ওলিয়ার রহমান মোল্লার বিরোধ চলছিল। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের জমিতে কাজ করার সময় রোকউদ্দিনের দুই ছেলে রবিউল ও রিয়াদ দলবল নিয়ে ওলিয়ার মোল্যার ওপর আক্রমণ করে। এসময় তারা কুপিয়ে ও পিটিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে…
মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর আপনারা আমাকে ভোট ও ভালোবাসা দিয়ে এমপি বানিয়েছেন আমি আপনাদের সেবা করতে চাই। আমি আপনাদের পরিবারের মানুষ হয়ে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই। কোনো কাজ নিয়ে আমার কাছে ছুটে যেতে হবে না। আমি যে কোনো প্রয়োজনে আপনাদের কাছে আসবো ইনশাআল্লাহ। নির্বাচনকালে যারা আমাদের আপনাদের মনে কষ্ট দিয়েছেন তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। অতীতের গ্লানী ও সকল হিসেব নিকেশ ভুলে যাবেন। কোনো নিয়োগ বাণিজ্য, দখলবাজি, চাঁদাবাজি আমার এলাকায় চলবে না। মোটরসাইকেল শ্রমিক, ভ্যান শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধ করতে হবে। আমার নাম ভাঙিয়ে কেউ কোনো সুযোগ নেয়ার চেষ্টা করবেন না। অনৈতিক সুযোগ সুবিধা ভোগ করার চেষ্টাকারিরা আমার…
কেশবপুর (যশোর) প্রতিনিধি কেশবপুরে ২৭ বিলের পানি নিস্কাশনের ব্যবস্থা করতে এলাকাবাসী নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলামের হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। ক্ষতিগ্রস্ত ও আন্দোলকারীদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন নবনির্বাচতি এমপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেশবপুর আসনে নবনির্বাচিত সবকনিষ্ঠ সংসদ সদস্য আজিজুল ইসলাম কৃষকের কথা চিন্তা করে মানুষের কল্যাণে কাজ করার জন্য গতকাল সকালে ছুটে যান ২৭ বিলের পানি নিষ্কাশন অবস্থা দেখতে। জেলার কেশবপুর ও মণিরামপুর উপজেলার ভবদহ অঞ্চলে অবস্থিত ২৭ বিলের চারপাশে ৬টি ইউনিয়নের ৬৮টি গ্রাম রয়েছে। বিলে ধানী জমির পরিমাণ ৮৮ হাজার হেক্টর। দীর্ঘদিন ধরে এ বিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ক্রমান্বয়ে স্থায়ী রূপ লাভ করেছে। নদী ভরাট হয়ে পানি…
বিবি ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গীকার করেছেন, জনগণের রায়ের মাধ্যমে তাঁর দল বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পর থেকে সমৃদ্ধির পথে যাত্রা অব্যাহত থাকবে। শেখ হাসিনা আজ তাঁর নতুন মন্ত্রিসভার সহকর্মীদের সাথে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইতে স্বাক্ষর করার সময় লিখেছেন, ‘আর্থ-সামাজিক অগ্রগতির পথে বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে।’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ‘সোনার বাংলা’ গড়ার অঙ্গীকারও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি আরও লিখেছেন, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বাংলাদেশ আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘এই বিজয় জনগণের বিজয় এবং গণতন্ত্রেরও বিজয়।’…
