মণিরামপুর প্রতিনিধি যশোরের মণিরামপুরের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) এস এম ইয়াকুব আলী বলেছেন, ‘আমি রাজনীতি করতে আসিনি আপনাদের সেবক হতে এসেছি। আপনারা যে আশা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন আগামী পাঁচ বছরে আপনাদেরকে নিয়ে আধুনিক মণিরামপুর গড়ে আপনাদের সেই আশা পূরণ করতে আমি জীবন দিয়ে চেষ্টা করে যাব’। গতকাল বিকেলে মণিরামপুর বাজারে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ৭ জানুয়ারির নির্বাচনে নৌকার প্রার্থী প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে ঈগল প্রতীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন ইয়াবুক আলী। এরপর ১০ জানুয়ারি সংসদ ভবনে শপথ নেন তিনি। শপথ শেষে বিমান যোগে গতকাল সকালে যশোর বিমানবন্দরে আসলে বিপুল সংখ্যক কর্মী সমর্থক তাকে অভিবাদন…
Author: banglarbhore
বিবি প্রতিবেদক যশোরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। হিমেল বাতাস আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত। সূর্যের দেখা মিলছে না দিনের বেশির ভাগ সময়। এতে বেশি দুর্ভোগে পড়ছে নিম্নআয়ের মানুষ। এদিকে আবহাওয়া অফিস বলছে, মাঘের প্রথম দিকেও এ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। গতকাল যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস। আর এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাত থেকেই সারাদেশে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো ঘন কুয়াশা পড়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যশোরে ঘন কুয়াশা কমে যায়। রোববার দুপুর সাড়ে ১১টা নাগাদ সূর্য উঁকি দেয় যশোরে। এর আগ পর্যন্ত কুয়াশার কারণে সূর্যের দেখা পাওয়া যায়নি। এ…
২৪ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় ও বাংলাদেশ টেকনিক্যাল কলেজে ১ম পর্বে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান রোববার বিসিএমসি হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীরা জানালেন কলেজের প্রথম দিনের আবেগ ও ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নের কথা। বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এসএম রেজাউল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী আশরাফুল কবির। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিএমসি রেজিস্ট্রার ও ছাত্র কল্যাণ কর্মকর্তা প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. নাসির উদ্দিন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান মো. আসাদুজ্জামান, বিটিসির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. বুলবুল আহমেদ, বিটিসির…
বিবি প্রতিবেদক নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলার ১০ আসামি আদালতে আত্মসমর্পণ করেছে। রোববার আত্মসমর্পণের পর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন। আসামিরা হলেন, সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের হায়দার আলী, ইমান আলী, শহিদুল ইসলাম মনা, হাবিবুর রহমান, পুলেরহাটের আব্দুল মান্নান মাস্টার, তপসীডাঙ্গার রফিকুল ইসলাম, সাড়াপোল গ্রামের ফজর সরদার, ইকরামুল হোসেন, মিন্টু ও বানিয়াবহু গ্রামের হাবিবুর রহমান। মামলার বিবরণে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা সদর উপজেলার মন্ডলগাতি গ্রামের তিন রাস্তা মোড়ে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ৯ জনকে আটক করা হয়। আটকদের কাছ…
বিবি প্রতিবেদক যশোরে শাকিল হোসেন নামে ‘চোরচক্রের’ এক সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। শহরতলীর খোলাডাঙ্গার মহিবুর রহমানের বাসায় চুরির অভিযোগে গতকাল দুপুরে সদর উপজেলার কৃষ্ণবাটির নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, আটক শাকিল হোসেন কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা। আটকের পর তার কাছ থেকে খোলাডাঙ্গার মহিবুর রহমানের বাড়ি থেকে চুরি হওয়া মালামালের মধ্যে ১টি থ্রি-পিস উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, আটক শাকিল হোসেনকে বিকেলে আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ তার জবানবন্দি গ্রহণ করেন। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানো আদেশ দেয়া হয় ।…
বিবি প্রতিবেদক যশোরে বিএডিসির ২০ বস্তা সার বাজারে বিক্রি নিয়ে হুলুস্থুল কাণ্ড ঘটেছে। রোববার সন্ধ্যার দিকে শহরতলীর হামিদপুর বাজারের একটি দোকানে ভ্যান বোঝাই সার প্রবেশকালে স্থানীয়রা বাঁধা দিলে এ কাণ্ড ঘটে। রাত ১১টা পর্যন্ত এ নিয়ে চলে অভিযান। সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সন্দেহযুক্ত সার জব্দ ও দুইজনকে আটক করেছেন। একই সাথে ফতেপুর ইউপি চেয়ারম্যানের সোহারব হোসেনের অফিস সংলগ্ন গোডাউনে তালা লাগিয়ে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। প্রত্যক্ষদর্শিরা জানান, বিএডিসির সিলযুক্ত ২০ বস্তা এমওপি স্যার ভর্তি একটি ইঞ্জিন ভ্যান সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হামিদপুর বাজারের নয়ন এন্টারপ্রাইজে প্রবেশ করে। এ সময় স্থানীয় কয়েকজন এ সার আটকে দেয়। তারা…
বিবি ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে কেউ যাতে জীবন্ত পুড়িয়ে মানুষ হত্যা করতে না পারে, সেজন্য অগ্নিসংযোগকারীসহ জঘন্য কর্মকা-ের মূল হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, “আমরা অগ্নিসংযোগকারী এবং তাদের হুকুমদাতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি, যাতে কেউই জনগণকে পুড়িয়ে মারার মত জঘন্য কাজ আর করতে না পারে।” প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বিকেলে কোটালীপাড়া উপজেলা চত্বরে কোটালীপাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা…
খুলনা অফিস পরিবেশ সুরক্ষার সাথে বর্জ্য ব্যবস্থাপনা ওতপ্রোতভাবে জড়িত। বর্জ্যজনিত দূষণ সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। একটি শহরের সৌন্দর্য নির্ভর করে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর। তাই সুন্দর একটি শহর গড়ে তুলতে আমাদের আচরণের পরিবর্তন আনতে হবে। ‘বাংলাদেশে নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর’ প্রকল্পের আওতায় ‘গৃহস্থালি পর্যায়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আচরণগত বৈশিষ্ট্য বিশ্লেষণ’ শীর্ষক ফরমেটিভ রিসার্চ এর প্রস্তুতিমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব কথা বলেন। গতকাল বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরও বলেন, যেখানে-সেখানে ময়লা আবর্জনা ফেলা নগরবাসীর উচিৎ নয়। নির্দিষ্ট স্থানে বাড়ির ময়লা ফেলতে হবে।…
বিবি প্রতিবেদক যশোরে লায়েব আলী নামে এক মাদক বিক্রেতাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল যশোরের অতিরিক্ত দায়রা জজ (২য়) আদালতের বিচারক সোহানী পূষণ এ রায় দেন। সাজাপ্রাপ্ত লায়েব আলীর বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামে এবং তিনি যশোরের কেশবপুর উপজেলার কোমরপুর গ্রামের বকুলতলা এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্তি পিপি এএসএম নজরুল ইসলাম বকুল। মামলার বরাত দিয়ে তিনি জানান, মণিরামপুর থানা পুলিশ ২০০৮ সালের ২৭ জুন উপজেলার চালুয়াহাটি গ্রামের গাজীপাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে একটি বস্তা ভর্তি ১০৫ বোতল ফেনসিডিলসহ লায়েব আলীকে আটক করে। এই ঘটনায় লায়েব আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মণিরামপুর থানায় মামলা করেন…
বিবি প্রতিবেদক ২০২৩-২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ ভেঙে যাওয়ার যে আশংকা ছিলো সেটি কেটে গেছে। যেসব বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাওয়ার বিষয়ে জানিয়েছিল তারাও থাকছে এ গুচ্ছে। এবারে জিএসটির ২২ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হবে আরও নতুন দুই বিশ্ববিদ্যালয়। এর ফলে আসন্ন শিক্ষাবর্ষে ২৪ বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত হবে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা। গতকাল ইউজিসি ভবনে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। সভা সূত্রে জানা গেছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে উপাচার্যরা পৃথক সভার মাধ্যমে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। আর এবার এ পরীক্ষার নেতৃত্বে থাকবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। ২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ প্রক্রিয়ায় যবিপ্রবির (আহ্বায়ক) সঙ্গে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবে…
