মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর, যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম বলেছেন, আমি স্বপ্ন দেখি কেশবপুর উপজেলার প্রত্যেকটি রাস্তাঘাট পাকা হবে। পাকা রাস্তাগুলো সোলার লাইট দ্বারা আলোকিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে কোনো শিক্ষার্থী ঝরে পড়বে না। কর্মমুখি শিক্ষা ও কৃষিভিত্তিক শিল্প কারখানার মাধ্যমে কর্মক্ষম যুব ও নারীদের হবে কর্মসংস্থান। সবার জন্য থাকবে মানসম্মত চিকিৎসা, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান। দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত কনিষ্ঠ সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মঙ্গলকোট ইউনিয়নের ঘাঘা ওয়ার্ডের সাবেক মেম্বর সোলায়মান হোসেনের সভাপতিত্বে রোববার বিকেলে স্থানীয় যুবসমাজ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে আরো…
Author: banglarbhore
রাজগঞ্জ প্রতিনিধি সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ মণিরামপুর আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের এসএম ইয়াকুব আলীর পক্ষে কাজ করায় মণিরামপুর উপজেলার ১০ নম্বর মশ্বিমনগর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন একজনকে মারপিট করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, নৌবাহিনীতে চাকরিরত ছেলের জন্য প্রত্যয়নপত্র আনতে গেলে পিতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য জহুরুল হককে গালি-গালাজ করে কাগজ পত্র ছুড়ে ফেলে দেন চেয়ারম্যান আবুল হোসেন। এ সময় তিনি জহুরুলকে গালি দিয়ে বলেন ‘ভাত খাবা নাঙ্গের আর গীত গাবা ভাতারের।’ ঈগলের নির্বাচনী এজেন্ট জহুরুল প্রতিবাদ করলে চেয়ারম্যান লোহার রড দিয়ে তাকে পিটিয়ে জখম করেন। এ সময় চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর সদস্য মোখলেসুর…
শালিখা প্রতিনিধি শীত মৌসুম আসলেই খেজুর গাছ কাটতে ব্যস্ত হয়ে পড়েন গাছিরা। অগ্রহায়ণ-পৌষ থেকে শুরু হয়ে ফাল্গুন-চৈত্র পর্যন্ত রস সংগ্রহের কাজ চলতে থাকে গাছি পরিবারগুলোতে। এই ক’মাস খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে তা বিক্রি করতে নিরলস সময় পার করেন গাছিরা। সাথে রস দিয়ে তৈরি গুড়-পাটালি বিক্রির ধুম চলে। রসের মৌসুম আসলেই গাছিরা এক মৌসুমে লক্ষ থেকে লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করে থাকেন। ফলে খেজুর গাছের মাধ্যমে একদিকে যেমন রসের গুড় পাটালির চাহিদা পূরণ হয় অপরদিকে গ্রামীণ অর্থনীতির চাকা সচল হয়ে উঠে। তবে বর্তমানে শালিখার প্রত্যন্ত অঞ্চলে দিনে দিনে বিভিন্ন কারণে কমে যাচ্ছে খেজুর গাছের সংখ্যা। গ্রামীণ সড়কে এখন আর…
বিবি প্রতিবেদক স্থায়ী বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠিত সংগঠন আর্ট মাদার এ্যান্ড আর্থ ফাউন্ডেশনের ৮ বর্ষে পদার্পন উপলক্ষ্যে। যশোরে ৮ম আন্তজার্তিক পৃথিবী ও কলা বিপ্লব দিবস পালিত হয়েছে। সোমবার বিকালে সামাজিক সচেতন সংস্থা (সাসস) এর উদ্যোগে মালঞ্চি বাজারে নানা আয়োজনের মধ্যে দিয়ে এ দিবসটি পালন করা হয়। ‘আসুন আমরা সবাই মিলে এই সুন্দর পৃথিবীকে অভিনন্দন জানাই’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক, বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা। এসময় তিনি বলেন, পৃথিবীতে আমরা এসেছি অল্প সময়ের জন্য। সৃষ্টিকর্তা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীকে সুন্দর ও শান্তিতে রাখার জন্য কিন্তু আমরা কি সেইটা করছি? করছি…
বিবি প্রতিবেদক “মেধাবী শিক্ষার্থীদের পাশে আমরা” এই স্লোগানে নিজস্ব উদ্যোগে নতুন বছর উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন যশোর ইয়ামাহা রাইডার ক্লাব। আজ সোমবার (১৫ জানুয়ারি) যশোর সদরের খড়কী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও শিক্ষার সামগ্রী তুলে দেন ইয়ামাহা রাইডার ক্লাব যশোরের সদস্যরা। শিক্ষা সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের এডমিন ইয়ামন পিয়াল, মডারেটর শরীফসহ ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের অন্যান্য সদস্যরা। এসময় ইয়ামাহা রাইডার ক্লাব যশোরের এডমিন ইয়ামন পিয়াল জানান, ইয়ামাহা রাইডার ক্লাব দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি আরো বলেন, শিক্ষাই…
বিবি প্রতিবেদক যশোর সদর উপজেলার বানিয়ারগাতী গ্রামে মাস্টার আব্দুল আলিম নামে একজনকে জমি নিয়ে বিরোধের জের ধরে বৈদ্যুতিক পিলারের সাথে বেঁধে মারপিট ও ভাংচুরের মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের এসআই কামরুজ্জামান। অভিযুক্তরা হলেন বানিয়ারগাতী গ্রামের দুই ভাই আব্দুল কাদের ও আতিকুর রহমান এবং আনসার মোল্যা, রকিব ও মুরাদ হোসেন। মামলার অভিযোগে জানা গেছে, মাস্টার আব্দুল আলিমের বোন রুমিচা খাতুন ও তার স্বামী বানিয়ারগাতী গ্রামে ২০১৩ সালে আট শতক জমি কিনে বাড়ি করে বসবাস করে আসছেন। তাদের বাড়ির পাশের জমির মালিক আসামি কাদের প্রায় সময় তাদের বাড়ি…
ঝিকরগাছা প্রতিনিধি যশোরের ঝিকরগাছায় একজন ইউপি সদস্যকে মারপিটের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গঙ্গানন্দপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত তানিয়া সুলতানা গঙ্গানন্দপুর ইউনিয়নের ১, ২ ও ৩ সংরক্ষিত ওয়ার্ডের সদস্য। বর্তমানে তিনি ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তিনি অভিযোগ করেন, ভোটের দিন স্বতন্ত্র প্রার্থীর কর্মী সাবেক চেয়ারম্যান বদরুদ্দীন বিল্টুর সাথে দত্তপাড়া স্কুল কেন্দ্রে উত্তপ্ত কথা কাটাকাটি হয় তার। সেই ঘটনার জেরে শনিবার সকালে কৃষ্ণচন্দ্রপুর গ্রামের হান্নান হোসেন, মান্নান হোসেন এবং পিয়ার হোসেন তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বাঁশ ও কোদাল দিয়ে তাকে আঘাত করেন। এতে তার হাঁটুর নিচে কেটে গেছে। এছাড়া তার…
ঝিকরগাছা প্রতিনিধি সকল বিশৃঙ্খলাকারীকে আইনের আওতায় এনে জান-মালের শান্তি রক্ষা করা হবে ঘোষণা দিয়েছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন। গতকাল ঝিকরগাছার গঙ্গানন্দপুর ও শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এ ঘোষণা দেন। ডা. তুহিন বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন। এখন আপনাদের জান-মাল রক্ষায় যা যা করণীয় আমি তাই করবো। কোনো বিশৃঙ্খলাকারী রেহায় পাবে না। এই জনপদকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করা হবে। তিনি আরও বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন, সম্প্রীতি, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে কাজ করে চলেছেন। সেই ধারাবাহিকতা বজায় রাখতে আপনারা আমাকে ভোট দিয়েছেন। আমি আপনাদের সেবক…
ঝিকরগাছা প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) চত্বরে মোটরচালিত হুইলচেয়ারে নিত্যদিনই দেখা মেলা শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী সেই বিশ্বজিৎ দাসকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ল্যাপটপ নিয়েছেন। গতকাল যশোরের ঝিকরগাছা ইউএনও বিতান কুমার মন্ডল তাকে এটা দেন। গত ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে বাংলার ভোর পত্রিকায় তাকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়। বিশ্বজিৎ দাস আইবিএর প্রথম সেমিস্টারে পড়েন। দিনে বিশ^বিদ্যালয়ে পড়ালেখা, হোস্টেলে যাতায়াতে ব্যস্ত থাকলেও অন্ধকার নামলেই তার হুইলচেয়ারের চাকাকে ছুটতে হয় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত। কারণ, হুইলচেয়ারের চাকা না ঘুরলে যে থেমে যাবে বিশ্বজিতের স্বপ্ন, অন্ধকারে মলিন হবে সোজা হয়ে দাঁড়ানোর যাত্রা। সে যশোরের ঝিকরগাছা উপজেলার রাজবাড়িয়া গ্রামের শ্যামপদ দাস…
কেশবপুর প্রতিনিধি লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে কেশবপুর গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকোজ কুমার চক্রবর্তীকে (৪৪) মারপিট, ভয়ভীতি ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আব্দুল আজিজের বিরুদ্ধে তিনি এ অভিযোগ দেন। এ বিষয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ইউপি সদস্য ইউনিয়নের সন্ন্যাসগাছা গ্রামের বাসিন্দা এবং একই গ্রামের আব্দুল আজিজ (৩২)। গতকাল সকালে গৌরীঘোনা বাজারস্থ আজিজের ফার্নিচারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা গেছে, লেনদেন সংক্রান্ত কারণে আজিজ ও পংকজ চক্রবর্তীর মধ্যে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে গতকাল সকালে গৌরীঘোনা বাজারস্থ আজিজের ফার্নিচারের দোকানের সামনে দিয়ে…
