Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক খুলনার সোনাডাঙ্গা এলাকার চিহ্নিত চাঁদাবাজ পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ (৩৪) যশোরে র‌্যাব-৬ এর হাতে গ্রেফতার হয়েছে। রোববার রাতে যশোর শহরের নাজিরশংকরপুর জিরো পয়েন্ট এলাকায় র‌্যাবের যশোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক পলাশ গোবরচাকা এলাকার সুলতান তালুকদারের ছেলে। পলাশের বিরুদ্ধে ৮টি হত্যাসহ ১২টি মামলা রয়েছে। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে খুলনার অন্যতম ও পলাতক আসামি চিংড়ি পলাশ তার সহযোগীদের নিয়ে জিরো পয়েন্ট মোড়ে অবস্থান করছে। খবর পেয়ে একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। বর্তমানে তাকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সার সংকট, দুর্নীতি-অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে ৫ দফা দাবি জানিয়েছে জাতীয় কৃষক খেতমজুর সমিতি। সোমবার দুপুরে যশোর শহরের ভোলা ট্যাংক রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ এই দাবি জানান। দাবি মানা না হলে আগামী ৩১ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্য়ালয়ের সামনে ‘ঘেরাও’ কর্মসূচি করা হবে বলে হুশিয়ারি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু। নেতৃবৃন্দের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার আগের সরকারদের মতোই কৃষকবিরোধী নীতি অনুসরণ করে চলেছে। তারা বলেন, ছাত্র-শ্রমিক জনতার অভ্যুত্থানে গঠিত এই সরকার আগের মতোই কৃষিব্যবস্থা, উৎপাদন ও কৃষিপণ্যের মূল্যের ক্ষেত্রে কৃষকবিরোধী নীতি…

Read More

দেবহাটা সংবাদদাতা দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত কয়েকদিনের শৈত্যপ্রবাহে শীতে কষ্ট পাওয়া অসহায় ও দুঃস্থ মানুষাদেরকে শীতের প্রকোপ থেকে কিছুটা রক্ষা করতে সোমবার দুপুর সাড়ে ১২টায় রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ক্লাব চত্বরে কম্বল বিতরণের আয়োজন করা হয়। দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার মন্ডল ও দেবহাটা সদর ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা রিপোর্টার্স…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা যশোর-৬ (কেশবপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী গাজী মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময়কালে গাজী মো. শহিদুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনে সব থেকে বড় ভূমিকা পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আন্দোলনে ছাত্রদের ভূমিকার সুফল এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। আগামীতে বাংলাদেশে ইসলামী জোট সরকার গঠন করতে পারলে সাংবাদিকরা নিরাপদে পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন। চাঁদাবাজ, খুনি, ধর্ষক ও মিথ্যাচারীদের কঠোরভাবে দমন করা হবে। মতবিনিময়কালে তিনি আরও বলেন, ইসলামী জোট সরকারে গেলে কেশবপুরের জলাবদ্ধতা, স্বাস্থ্যখাত, শিক্ষার গুণগতমান ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো…

Read More

মণিরামপুর সংবাদদাতা যশোরের মনিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন। প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের দাতা সদস্য শিল্পপতি আলী হোসেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দিন খান আযম, সহসভাপতি ইলিয়াস হোসেন, ফারুক আলম, এস এম সিদ্দিক, আব্দুল্লাহ আল মামুন সোহান, সিনিয়র সাংবাদিক সহকারি অধ্যাপক আব্বাস উদ্দিন, সহকারী অধ্যাপক বোরহান…

Read More

পাইকগাছা সংবাদদাতা কেন্দ্রীয় জাপা নেতা ও পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর বলেছেন, কোন জোট ছাড়া জাতীয় পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না এবং সেটা অদৃশ্য শক্তির সাথেও হতে পারে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় পার্টিকে সংগঠিত ও গতিশীল করতে জাপা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। উপজেলা জাপার আহবায়ক গাজী শহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও জাপা নেতা সাংবাদিক কৃষ্ণ রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় তিনি আরো বলেন, অত্যাচার, নির্যাতন, হামলা-মামলা ও অফিসে অগ্নিসংযোগ করে জাতীয় পার্টিকে ধ্বংস করা যাবেনা। এ দেশের মাটি ও মানুষের সাথে জাপা’র নিবিড় সম্পর্ক রয়েছে। গত ৫ আগস্টের পর দেশের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে সক্রিয় কর্মী এবং সারভাইভার লিডারদের সমন্বয় সভা অনুষ্ঠিত। সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং রূপান্তর ও রাইটস যশোরের আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দল এবং লিডার সারভাইভারদের সমন্বয় সভা সোমবার সকাল দশটায় এনজিও ফোরাম কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিথি ছিলেন উইনরক ইন্টারন্যাশনালের রিজওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা এবং রাইটস যশোরের ডেপুটি ডিরেক্টর এসএম আজাহারুল ইসলাম, রূপান্তর আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম বাবু। সভাপতিত্ব করেন মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মি খন্দকার এখলাস আহমেদ এবং লিডার সারভাইভার শরিফা খাতুন। সভায় মণিরামপুর, সদর ও চৌগাছা উপজেলায় সিটিপ সদস্য ও সারভাইভার লিডারদের দ্বিমাসিক কর্ম…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরার আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় জাতীয় মহিলা সংস্থার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কর্মকর্তা আনিছুর রহমান মল্লিক। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার জান্নাতুল নাঈম সুগন্ধা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, অধিকারকর্মী সাকিবুর রহমান বাবলা ও ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক। উপস্থিত ছিলেন দক্ষিণ কাটিয়া-সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া বেগম ও পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুক্তি রানী বসু ও জাতীয় মহিলা সংস্থার অন্যান্য সদস্যরা।…

Read More

সুনীল কুমার দাস “বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর/অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর” বেগম রোকেয়ার এই চিরচেনা পঙ্ক্তি যেন জীবন্ত হয়ে ওঠে যশোরের অভয়নগরের এক নারীর জীবনসংগ্রামে। ‘শ্রেষ্ঠ জয়িতা’ নির্বাচিত হওয়া এই নারী আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও রোকেয়া দিবসের মাহেন্দ্রক্ষণে নিজের জীবনের বেদনাময় পথচলার গল্প শোনালেন উপস্থিত অতিথি, সাংবাদিক এবং সুধীজনকে। সংগীতে অনার্স-মাস্টার্স করা এই তরুণীর স্বপ্ন ছিল-একদিন বড় সরকারি চাকরি করবেন, নিজের ক্যারিয়ারকে দাঁড় করাবেন, তারপর জীবনসঙ্গী বেছে নেবেন। কিন্তু বাস্তবের চিত্র ছিল সম্পূর্ণ উল্টো। বিয়ের পরপরই তার জীবনে নেমে আসে অন্ধকার, নির্যাতন আর দমিয়ে রাখার নিষ্ঠুর দুর্বৃত্ততা। স্বামীর দেওয়া প্রতিশ্রুতি ছিল-তিনি গান করবেন,…

Read More

শরণখোলা সংবাদদাতা বাগেরহাটের শরণখোলায় উত্তরণ একসেস প্রকল্পের আয়োজনে হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের সহযোগিতায় শরণখোলা উপজেলার ১ নং ধানসাগর, ২ নং খোন্তাকাটা ও ৩ নং রায়েন্দা ইউনিয়নের সুবিধা বঞ্চিত ১৫জন যুবক যুবতীকে স্বাবলম্বী করার লক্ষ্যে মাসব্যাপি কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন প্রোগ্রাম প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়। আরও পড়ুন .. .. জয়তী সোসাইটির উদ্যোগে নারী নির্যাতন বন্ধে যশোরে আধা কিলোমিটার সড়কব্যাপি মানববন্ধন সোমবার বেলা ১১টায় শরণখোলা সরকারী কলেজ মোড় এলাকার সাদিক কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক শামিম হাসান। সঞ্চালনা করেন, উত্তরণ একসেস প্রকল্পের সিডিও শরণখোলা রুহুল আমিন ও অনিত কুমার দাস।

Read More