Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরের খুলনা বিভাগীয় ডেকোরেটর, লাইট, সাউন্ড ও ফুল ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চাঁচড়ার শ্রমিক ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান। সংগঠনের সভাপতি জাকির হোসেন পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, সাংবাদিক শিমুল ভূইয়া এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম আর খান মিলন। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে সংগঠনের খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক জাকির…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের কাঠেরপুল এলাকায় বাড়তি দামে মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শামীম হোসাইন। অভিযান চলাকালে কাঠেরপুল এলাকার বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়। এ সময় রাজ বিফ হাউজ নামে একটি মাংসের দোকানে নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে মাংস বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোকানের মালিক বাবুর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অনিয়মের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মঙ্গলবার ভোররাতে যশোরে ৩ মিলিমিটার হালকা বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)-এর সর্বশেষ বুলেটিনে খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছিল। যার অংশ হিসেবেই এ বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে। ভোরের বৃষ্টির পর যশোরের আকাশ আংশিক মেঘলা ছিলো। সকালের দিকে বাতাসে আদ্রতার পরিমাণ কিছুটা বেশি অনুভূত হয়। তবে দিনের বাকি সময় আবহাওয়া প্রধানত শুষ্ক ছিলো বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়িভাবে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার কোতয়ালী মডেল থানা এলাকার চাঁচড়া ইউনিয়নের তপসীডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম নাসিমা বেগম (৪৫)। তিনি দৌলতপুর থানার মানিকতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাতক্ষীরা থেকে যশোরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পাচার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের সদস্যরা অবস্থান নিয়ে যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো জ-১১-১৩১৯) ‘অয়ন লাইন’ তল্লাশী চালান। বাসটির ড্রাইভারের আসনের পেছনের সিটে বসা অবস্থায় নাসিমা বেগমকে সন্দেহজনক আচরণের কারণে জিজ্ঞাসাবাদ শেষে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়ায় বিএনপির দুই পক্ষের উত্তেজনাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকে। বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় সহিংসতা এড়াতে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার স্বাক্ষরিত এক আদেশে ১৪৪ ধারা জারির পরিপত্রে দেখা যায় বাঘারপাড়া পৌরসভার স্বর্ণপট্টি মোড় হতে চৌরাস্তাসহ তৎসংলগ্ন এলাকায় ও উপজেলা মোড়সহ আশেপাশে সকল প্রকার সমাবেশ, বিক্ষোভ মিছিল গণজমায়েত, মাইক ব্যবহার নিষিদ্ধ করা হয়। সোমবার বাঘারপাড়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল…

Read More

পাইকগাছা সংবাদদাতা খুলনা-৬ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব-কর্তব্য পালন করতে হবে। তিনি নির্বাচিত হয়ে মঙ্গলবার পাইকগাছায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভার প্রথম সভাতে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন। তিনি ঘোষণা করেন কোনমতেই আইন হাতে তুলে নেয়া যাবেনা, আইন নিজস্ব গতিতে চলবে। প্রশাসনও তার নিজস্ব গতিতে চলবে। এখানে কারোর হস্তক্ষেপ চলবে না। এমপি আরো বলেন, নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রার মানুষ খুবই শান্তিপ্রিয় ও ধর্মভিরু। সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ভয়ভীতির উর্ধে উঠে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন। আমরা রাজনৈতিক দল মতের উর্ধে উঠে সবাই মিলে…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছায় শিশু কল্যাণ বোর্ডের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবাংশ বিশ্বাস, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, সহকারী সমাজসেবা অফিসার সিরাজুল ইসলাম, প্রবেশন অফিসার আব্দুল ওহাব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালীয়ার রহমান, ব্র্যাকের প্রতিনিধি কাকলী আক্তার এবং শিশু সুরক্ষাকর্মী সাদ্দাম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

Read More

রামপাল সংবাদদাতা রামপালে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা ইনশাদ ইবনে আমিন, রামপাল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী ইমরান হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিক বিন জামান, উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেহাদুল ইসলাম, প্রেসক্লাব রামপালের সদস্য সচিব মেহেদী হাসান, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক…

Read More

কপিলমুনি সংবাদদাতা পাইকগাছা উপজেলার কপিলমুনি ডরপ এক্সেস প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে কাজের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কপিলমুনি মেহেরুন্নেচ্ছা উচ্চ বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি বাস্তবায়ন করে ডেভলপমেন্ট অর্গানাইজেশন অফ দি রুরাল পুওর (ডরপ) এবং সহযোগিতায় ছিল চ্যারিটি ওয়াটার ও হেলভেটাস বাংলাদেশ। ইউনিয়ন পরিষদের সিনিয়র ইউপি সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রবীন্দ্রনাথ অধিকারী, বদরুল আলম, আলাউদ্দিন গাজী, ছখিনা বিবি, রিজিয়া, ইউপি সহকারী সচিব লিমন রায়, অবসরপ্রাপ্ত সচিব নারায়ণ চন্দ্র দাস, বাজেট মনিটরিং ক্লাবের সদস্য মহানন্দ অধিকারী মিন্টু, আফরোজা স্বাস্থ্য গ্রাম দলের ডিপটি স্পীকার সুফিয়া ও…

Read More

মাগুরা সংবাদদাতা আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল ও বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় ও জেলা প্রশাসন মাগুরার যৌথ উদ্যোগে সদর উপজেলার একতা কাঁচা বাজার ও ভায়না এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে একতা কাঁচা বাজারের বিভিন্ন সবজি আড়ত ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় পূর্বে একাধিকবার সতর্ক করার পরও আড়তে মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না রাখা এবং লাইসেন্স নবায়ন না করার অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী ৩টি প্রতিষ্ঠানকে…

Read More