শ্যামনগর সংবাদদাতা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সেক্রেটারি এস এম মোস্তফা কামালের সঞ্চালনায় এবং সভাপতি সামিউল আযম ইমাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্যামনগর একটি উপকূলীয় ও দুর্যোগপ্রবণ জনপদ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে এখানকার মানুষ জীবন-জীবিকা টিকিয়ে রেখেছেন। উপকূল রক্ষায় স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি জাতীয় সংসদে জোরালো দাবি উত্থাপন করবেন বলে আশ্বাস দেন। তিনি বলেন, “দুর্যোগ-পরবর্তী…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছায় সন্ত্রাসী হামলায় আহত সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহিনুর রহমান শাহিন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা শহরের কুঠিপাড়া মোড়ে হামলার শিকার হন। নিহত শাহিন চৌগাছা পৌরসভার কুঠিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি দুই শিশু সন্তানের জনক। স্থানীয় ও পারিবারিকসূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা শহরের তার দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে কুঠিপাড়া মোড়ে দাঁড়িয়ে স্থানীয়দের সাথে কথা বলছিলেন সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন। এসময় পেছন…
শরিফুল ইসলাম ঝিনাইদহ জেলার ঐতিহাসিক জনপদ বারবাজারে অবস্থিত প্রাচীন ‘ঘোড়ার মসজিদ’ (স্থানীয়ভাবে ‘ঘোড়ার মসজিদ’ নামেও পরিচিত) আজও মধ্যযুগীয় ইসলামী স্থাপত্যের এক অনন্য নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। শতাব্দী পেরিয়ে গেলেও এর স্থাপত্যশৈলী, নির্মাণকৌশল ও ঐতিহাসিক গুরুত্ব গবেষক ও দর্শনার্থীদের আকৃষ্ট করে চলেছে। ঐতিহাসিক প্রেক্ষাপট ঐতিহাসিকদের মতে, মসজিদটি ১৫শ শতাব্দীতে বাংলার সুলতানি আমলে নির্মিত হয়। ধারণা করা হয়, এটি খান জাহান আলী (রহ.)-এর সমসাময়িক কোনো শাসক বা ধর্মপ্রচারকের উদ্যোগে নির্মিত। সে সময় বারবাজার ছিল একটি সমৃদ্ধ জনপদ ও বাণিজ্যকেন্দ্র। ধর্মীয় ও প্রশাসনিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। ‘ঘোরার মসজিদ’ নামকরণের পেছনে স্থানীয়ভাবে বিভিন্ন কিংবদন্তি প্রচলিত রয়েছে। কেউ বলেন, মসজিদের দেয়ালে…
কাজী নূর পবিত্র রমজানে ইফতার বা সেহরিতে অনেকের ফল না হলে চলে না। চিকিৎসকরাও বলেন রমজানে শারীরিক দুর্বলতা কাটাতে ফলের বিকল্প নেই। তাই স্বল্প আয়ের মানুষেরাও এ সময় একটু ফল রাখতে চেষ্টা করেন ইফতারিতে। আর সেই ফল যদি হয় আমদানি নির্ভর তবে তো কথাই নেই। বাড়তি দামে বিদেশি ফল কিনে অতিরিক্ত পয়সা গুণতে হচ্ছে ক্রেতাকে। গত দুই দিনের ব্যবধানে নাশপাতির দাম কেজিতে বৃদ্ধি পেয়েছে ১০০ টাকা। দুদিন আগে যে নাশপাতি ৩৪০ টাকায় বিক্রি হয়েছে বর্তমানে তার দাম ৪৪০ টাকা কেজি। তবে খুচরা বিক্রেতারা দাম বৃদ্ধির এই অজুহাত মানতে নারাজ। তাদের ভাষ্য অনুযায়ী, আমরা আড়ৎ থেকে যেমন দামে মাল কিনি সামান্য…
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের আমডাঙ্গা মোল্যাপাড়া গ্রামের বাসিন্দা ইউনুস মোল্লা (৫৫), সাদ্দাম মোল্লা(২২) ও আমেনা বেগম(৪০) কে হত্যার উদ্দেশ্যে হামলা করে মারাত্মক জখম করেছে বলে অভয়নগর থানায় অভিযোগ দায়ের করেছেন আহত ইউনুস মোল্লার ভাই ইয়ার আলী মোল্লা । থানায় দেওয়া অভিযোগ সুত্রে জানা যায়, আহত ইউনুসের সাথে বিবাদীদের পুর্ব শত্রুতা ও বাড়ির সামনের রাস্তায় কথা কাটাকাটির জেরে আমডাঙ্গা গ্রামের মৃত শাহজাহান মোল্লার পুত্র বাবুল মোল্লা (৪০) ও রাজ্জাক মোল্লা (৩৮) এবং বাবুল মোল্লার পুত্র মামুন মোল্লা (২১), ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেশীয় ধারালো অস্ত্র দা,চপাতি, লোহার রড দিয়ে ইউনুস, সাদ্দাম ও আমেনার উপর হত্যার উদ্দেশ্যে হামলা…
সোহাগ হোসেন, বাগআঁচড়া বাতাসে ভাসছে আমের মুকুলের মৌ মৌ গন্ধ। যে গন্ধ মনকে বিমোহিত করে। পাশাপাশি মধু মাসের আগমনী বার্তা দিচ্ছে আমের মুকুল। আম বাগানের সারি সারি গাছের প্রতিটা ডাল ছেয়ে আছে নব্য মুকুলে। এরপরও আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন যশোরের শার্শা উপজেলার বাগান মালিকরা। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে বাগানসহ ব্যক্তি উদ্যোগে লাগানো আম গাছগুলো। তবে বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল এসেছে। সেই মুকুলের মৌ মৌ গন্ধে বাগান মালিকদের চোখে ভাসছে সফলতার স্বপ্ন। দেশি জাতের আমের পাশাপাশি হিমসাগর, গোবিন্দভোগ, গোপালভোগ,…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরের তিন বারের জামায়াত মনোনীত এমপি গাজী নজরুল ইসলাম হাতে ঝাড়ু নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। সোমবার দলটির কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে শ্যামনগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বর থেকে নিজ হাতে ঝাড়ু নিয়ে এমপি গাজী নজরুল ইসলাম পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু করলেন। এ সময় তিনি বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, স্থান কাল ভেদে জীবনের সকল ক্ষেত্রে পরিস্কার পরিচ্ছন্নতা বিশেষ সফলতা বয়ে আনে। সকলের বাড়ি, অফিস অঙিনা, রাস্তা ঘাট, হাট-বাজার সর্বদা পরিস্কার পরিচ্ছন্নতা রাখা উচিৎ। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলামসহ ডাক্তারদের সাথে মতবিনিময় করে হাসপাতালের রোগীদের সেবার বিষয়ে খোঁজ…
মাগুরা সংবাদদাতা পবিত্র রমজানের শুরুতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে অস্থির হয়ে উঠেছিল মাগুরার বাজার। তবে বাজার মনিটরিং জোরদার হওয়ায় ৫ রমজানে এসে সবজির দাম অনেকটাই কমেছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। সোমবার সকালে শহরের পুরাতন বাজার ঘুরে দেখা যায়, বেগুন, লাউ, কুমড়া, করলা, খিরা, ফুলকপি, পাতাকপি, লালশাক, ডাটা ও কাঁচা মরিচের দাম কমেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি পণ্যে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে। গত সপ্তাহে খিরার দাম ছিল ১০০ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। কাঁচা মরিচ ২০০ টাকা থেকে নেমে এসেছে ১২০ টাকায়। পেঁয়াজ ৬০ থেকে ৪০ টাকা, লাউ ৫০-৬০ টাকা থেকে ২৫-৩০ টাকায় এবং বেগুন ১০০…
বাংলার ভোর প্রতিবেদক ‘হলদে পাখি’র অ্যাক্টিভিটি প্যাকে দেশসেরা হওয়ায় যশোর কালেক্টরেট স্কুলের তিন শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সোমবার দুপুরে তিনি কালেক্টরেট স্কুল দলের কৃতিত্ব অর্জনকারী তিন শিক্ষার্থী জুনাইনা আক্তার, অঙ্কনা পাল ও মিনহা রহমান সুপ্ত’কে উপহার প্রদান করেন এবং অভিনন্দন ও শুভকামনা জানান। পরে যশোর জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেইজেও তাদের অভিনন্দন জানিয়ে স্ট্যাটাস দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোদাচ্ছের হোসেন। এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) ‘হলদে পাখি’র অ্যাক্টিভিটি প্যাকে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় খুলনা অঞ্চলের যশোর কালেক্টরেট স্কুল দল দেশ সেরা’র কৃতিত্ব অর্জন করে। এদিন বিকেলে রাজধানীতে…
চৌগাছা সংবাদদাতা যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকেলে চৌগাছা কামিল মাদ্রসা ময়দানে উপজেলা জামায়াতের উদ্যোগে এ গণসংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। প্রধান অতিথির বক্তৃতা করেন নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। এ সময় তিনি বলেন, চৌগাছা-ঝিকরগাছাকে দুর্নীতিমুক্ত উপজেলা করা হবে ইনশাআল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চৌগাছা-ঝিকরগাছা উপজেলায় ব্যাপক উন্নয়ন সাধন করা হবে। মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা নিশ্চিত করতে আমরা কাজ করছি। এসব বাস্তবায়নের পূর্বশর্ত হলো দুর্নীতি দমন। যে সকল এলাকায় উন্নয়ন প্রকল্প দেয়া…
