বুলবুল শহীদ খান রমজান মাস এলেই ইফতারের বাজারে বাড়ে বাহারি খাবারের আয়োজন। ইতফারকে ঘিরে তাই ব্যবসায়ীরা সাজান বাহারি সামগ্রির পসরা। সবের মধ্যে বিশেষ করে রোজাদারদের মিষ্টি খাবারে প্রতি আগ্রহকে কাজে লাগিয়ে তৈরি করা হয় নানা পদ। রমজানের প্রথম দিন যশোর শহর ঘুরে দেখা গেছে, বিভিন্ন হোটেল-রেস্তোরাঁর পাশাপাশি পাড়ার মোড়ে মোড়ে বসে মৌসুমী ইফতার বিক্রির দোকান। আর এসব দোকানগুলোতে ইফতার নিয়মিত অনুষঙ্গ পেঁয়াজু-আলুরচপ-বেগুনি-ছোলার পাশাপাশি বিক্রি হয় নানা পদের নানা স্বাদের ইফতার সামগ্রি। এসব পণ্যের মাঝে বিশেষ পদ্ধতিতে তৈরি রেশমি জিলাপি অন্যান্য বছরের মত এবারও ছিল বিক্রির শীর্ষে। ভিন্ন স্বাদ, আকর্ষণীয় গড়ন ও মচমচে বৈশিষ্ট্যের কারণে রমজানের শুরুতেই এই জিলাপি কিনতে দোকানগুলোতে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক পবিত্র রমজান মাসকে সামনে রেখে শহরকে যানজটমুক্ত রাখতে ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে যশোর পৌরসভা। বৃহস্পতিবার সকাল ও বিকেল শহরের ব্যস্ততম দড়াটানা, চৌরাস্তা মোড়, হাসপাতাল মোড়, মুজিব সড়ক, জজকোর্ট মোড়, প্যারিস রোড, বড়বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, অস্থায়ী দোকানপাট ও বিভিন্ন সাইনবোর্ড অপসারণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানে দুই শতাধিক ফুটপাতের দোকান উচ্ছেদ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ী আগেই তাদের দোকান সরিয়ে নেন। অভিযান চলাকালে পৌর…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচা নিহত ও ভাতিজা আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম (৪৫) ও আহত আব্দুর রহমান (৩০) সম্পর্কে চাচা ভাতিজা। তারা উভয়েই মণিরামপুর উপঝেলার রোহিতা ইউনিয়নের রোহিতা কোদলাপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে যশোর শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে রোগী দেখে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে সদর উপজেলার মাহিদিয়া বাজার এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত ট্রলির সঙ্গে সংঘর্ষে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল এ নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুর রহমানকে হাসপাতালে ভর্তি…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় সরকারি খাস জমি দখল, বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে গোলাম রসুল। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, তাদের বাড়ির পাশের বাসিন্দা শাহ আলম রাকা, যিনি বাংলাদেশ আওয়ামী লীগ চুড়ামনকাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। প্রায় এক বছর আগে তাদের বসতঘরের পেছনের সরকারি খাস জমি দখল করে ইটের দেয়াল নির্মাণ করেন। ওই জমিতে রাস্তা তৈরির নামে ভুক্তভোগীদের বসতভিটার ভেতর দিয়ে জমি দখলের চেষ্টা করলে তারা প্রতিবাদ জানান। এরপর থেকেই বিভিন্ন সময় হুমকি-ধামকি দেয়া…
বাংলার ভোর প্রতিবেদক রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু শ্রীরামকৃষ্ণদেবের ১৯১ তম জন্মতিথি উপলক্ষে যশোরে তিন দিনব্যাপি বার্ষিক উৎসবের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ‘শ্রীরামকৃষ্ণের জীবন ও আদর্শ’ শীর্ষক আলোচনা হয়েছে। যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের আয়োজনে বুধবার এ উৎসব শুরু হয়। মঙ্গলারতি, বৈদিক স্তোত্র পাঠ ও সমবেত প্রার্থনার মাধ্যমে ভোর পাঁচটা থেকে সূচনা হয় উৎসবের দ্বিতীয় দিন। এরপর সকাল আটটায় শুরু হয় শ্রীরামকৃষ্ণদেবের বিশেষ পূজা ও পুষ্পাঞ্জলি প্রদান। শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি ও বার্ষিক এ উৎসবে শ্রদ্ধায় সমর্পিত হয়ে মানবকল্যাণের জয়যাত্রা সমুন্নত রাখতে উৎসবে শামিল হন অগণিত ভক্ত। আশ্রমের মাঠে নির্মিত সু-সজ্জিত অস্থায়ী উৎসব মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভা থেকে বৈশ্বিক…
শরিফুল ইসলাম বাংলার প্রাচীন স্থাপত্য ঐতিহ্যের অন্যতম নিদর্শন আতিয়া মসজিদ আজও চার শতকের ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে টাঙ্গাইলের দেলদুয়ারে। মুঘল আমলে নির্মিত এই ঐতিহাসিক মসজিদ কেবল একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং এটি বাংলার স্থাপত্য ঐতিহ্য, শিল্পকলা ও আধ্যাত্মিক চর্চার এক অনন্য দলিল। ঐতিহাসিক সূত্রে জানা যায়, ১৬১০-১৬১১ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীর-এর শাসনামলে স্থানীয় জমিদার সায়েদ খান পন্নী মসজিদটি নির্মাণ করেন। ধারণা করা হয়, একজন প্রখ্যাত সুফি সাধক শাহ আদম কাশ্মীরীর স্মরণে এই মসজিদ প্রতিষ্ঠা করা হয়। তাঁর মাজার মসজিদের পাশেই অবস্থিত, যা ধর্মপ্রাণ মুসল্লি ও দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচিত। স্থাপত্যশৈলীর দিক থেকে আতিয়া মসজিদ অনন্য…
মাগুরা সংবাদদাতা শপথ গ্রহণের পর প্রথম দিনেই ব্যতিক্রমী উদ্যোগ নিলেন মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বৃহস্পতিবার সকালে তিনি মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পরিদর্শনে যান। শপথের পরপরই নিজ নির্বাচনী এলাকায় ফিরে মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে হাসপাতালকে প্রাধান্য দেয়ায় সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া পড়েছে। পরিদর্শনকালে তিনি রোগীদের সঙ্গে একান্তে কথা বলেন, তাদের অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। এ সময় হাসপাতালের সার্বিক পরিবেশ, চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন । পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) ডা. মোহসিন উদ্দিন ফকিরসহ সিনিয়র চিকিৎসক ও নার্সরা। এ ছাড়াও জেলা…
পাইকগাছা সংবাদদাতা দীর্ঘদিন পর পাইকগাছার ৫০ শয্যা হাসপাতালে একসাথে আটজন চিকিৎসক যোগদান করলেন। ১৯ ফ্রেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবর রহমান যোগদানকৃত ৮ চিকিৎসককে বরণ করে নেয়। এসব চিকিৎকরা হলো সহকারী সার্জন ডা. তানভীর আহমেদ, ডা. নয়ন কুমার সরকার, ডা. অর্ণব ঘোষ, ডা. প্রান্ত সরদার, ডা. আবু জাফর, ডা. ইমরান হোসেন ও সহকারী ডেন্টাল সার্জন ডা. আখি দাশ। এ সময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট গাইনী বিশেষজ্ঞ ডা. সুজন কুমার সরকার, আরএমও ডা. সঞ্জয় কুমার মন্ডল, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডা. শাকিলা আফরোজসহ কর্মকর্তা-কর্মচারিরা। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.…
বুলবুল শহীদ খান রমজানকে সামনে রেখে যশোরের বাজারে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেড়েছে। বিশেষ করে ইফতারে অন্যতম ফল কলার দাম শতকে উঠেছে। এতে কারণে সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। মাত্র একদিন আগেও যে কলা ৫০ টাকা ডজন বিক্রি হচ্ছিল বুধবার তা ১০০ থেকে ১৫০ টাকা ডজন দরে বিক্রি হয়েছে। শুধু কলা নয় এর সাথে পাল্লা দিয়ে দামের সেঞ্চুরি পার করেছে কাগজি লেবু, শসা, কাঁচা মরিচ, মুড়ি। আর হাফ সেঞ্চুরি পার করেছে বেগুন, টমেটো, চিড়া। এদিকে দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ, ইফতারের অন্যতম গুরুত্বপূর্ণ ফল হওয়ায় কলার চাহিদা বেড়েছে। আর এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী সিণ্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করছে।…
ডা. মো. হামিদ উদ্দীন আজ থেকে শুরু হয়েছে মুসলিম উম্মাহর সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। মুসলমানদের কাছে এটি খুব গৌরবের এবং ফজিলতের একটি মাস। রোজা মুসলিমদের জন্য একটি ফরজ ইবাদত। কিন্তু শারীরিক কারণে অনেকেই রোজা রাখতে পারেন না বা অনেকেই রোজা রেখে খাবার গ্রহণে অনিয়মের কারণে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় অসুস্থ ব্যক্তিরা কিভাবে রোজা রাখবেন সে বিষয়ে আমাদের নিয়মিত আয়োজন রমজানে চিকিৎসক পরামর্শে আজ লিখেছেন, যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক, গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞ মেম্বার অব আমেরিকান গ্যাস্ট্রোএন্টারোলজিকাল এসোসিয়েশন ডা. মো. হামিদ উদ্দীন। প্রথমেই তিনি জানিয়েছেন, একজন রোজদারকে ইফতার থেকে সেহরি পর্যন্ত দুই থেকে আড়াই লিটার পর্যন্ত পানি পান…
