বাংলার ভোর ডেস্ক পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বৃদ্ধি ও অতিরিক্ত মুনাফা অর্জনের প্রবণতা থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আগামীকাল থেকেই সারা দেশে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। এই মাস আত্মশুদ্ধির মাস। আত্মশুদ্ধির প্রকৃত অর্থ যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কোনো কারণ নেই।” তিনি বলেন, রমজানকে কেন্দ্র করে কিছু ব্যবসায়ীর মধ্যে অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতা লক্ষ্য করা যায়, যা কাম্য নয়। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি…
Author: banglarbhore
রেহানা ফেরদৌসী রমজান মাস মুসলিম বিশ্বে রহমত ও বরকতের বার্তা নিয়ে আসে। আজ থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। মুসলিম উম্মাহর জন্য এটি আত্মশুদ্ধি, সংযম এবং আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ সময়। রমজান মাসে মুসলমানরা সিয়াম সাধনা করে, ইবাদত-বন্দেগিতে মশগুল থাকে, এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। বিশ্বজুড়ে মুসলমানদের জন্য, পবিত্র রমজান মাস হলো প্রতিফলন এবং প্রার্থনার একটি পবিত্র সময়। রমজান আশা, রহমত এবং বরকত এর এক মহৎ দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে। এ মাস হলো বিশ্বজুড়ে মুসলমানদের জন্য আত্মচিন্তা ও প্রার্থনার এক পবিত্র সময়, আশা ও এক মহৎ দর্শনের প্রতীক। এই পবিত্র মাসে সবাই একসঙ্গে কাজ করলে মানুষের জন্য আরও…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যশোর শহর শাখার শীর্ষ নেতৃত্ব মনোনয়ন সম্পন্ন হয়েছে। বুধবার সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত সদস্য সমাবেশে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে উবাইদুল্লাহ হুসাইন সভাপতি হিসেবে নির্বাচিত হন। পরে নবনির্বাচিত সভাপতি সদস্যদের পরামর্শের ভিত্তিতে খালিদ ইবনে খলিলকে শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত করেন। সমাবেশ সঞ্চালনা করেন, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী। প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম। সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত উবাইদুল্লাহ হুসাইনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য…
বাংলার ভোর প্রতিবেদক পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে যশোরে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার আছর নামাজের পর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান। মিছিলে নেতৃত্ব দেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের। সমাবেশে সভাপতিত্ব করেন যশোর শহর শাখার ভারপ্রাপ্ত আমীর নূরে আল মামুন। বক্তব্য রাখেন জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস ও জেলা সদস্য আবুল হোসেন রেজা। এ সময় উপস্থিত ছিলেন শহর শাখার…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে পেটে ইয়াবা ট্যাবলেট বহনের অভিযোগে মোহাম্মদ মাসুদ রানা (১৮) নামে এক যুবক গ্রেফতার হয়েছে। বুধবার সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) শহরের মণিহার সংলগ্ন নড়াইল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাসুদ রানা শার্শা উপজেলার গোড়পাড়া কলোনিপাড়া গ্রামের বাসিন্দা। র্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এক্স-রে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় তার পেটের ভেতরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট রয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে কক্সবাজার থেকে আনুমানিক ২ হাজার থেকে ২২শ’ পিস ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে তিনি তা পেটে করে বহন করছিলেন। পরবর্তীতে টয়লেটের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট বের করার প্রক্রিয়ার জন্য র্যাবের পাহারায় তাকে যশোর…
বাংলার ভোর ডেস্ক সারাদেশে মাধ্যমিক পর্যায়ের স্কুলে বৃহস্পতিবার রমজানের প্রথম দিন থেকেই ছুটি শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, বিগত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখের স্মারক নম্বর: ৩৭.০০.০০০০.০৭১.০৪.০০২.০২ (অংশ)-৫০৭ মূলে জারীকৃত প্রজ্ঞাপন সংশোধনক্রমে সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০২৬ (১৪৩২-১৪৩৩ বঙ্গাব্দ) শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নিম্নোক্তরূপে নির্ধারণ করা হলো। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবেকদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী প্রাণসায়ের খাল পুনরায় দখল ও ভরাটের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ব্রিজ সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। “সদ্য জেগে ওঠা প্রাণসায়ের খাল পুনঃমৃতকরণের অপচেষ্টার প্রতিবাদে প্রতিবাদী বন্ধন” শীর্ষক এ কর্মসূচিতে স্থানীয় সচেতন নাগরিক, শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা খাল রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। কর্মসূচির আয়োজন করে প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ, সাতক্ষীরা। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এক সময় প্রাণসায়ের খাল ছিল সাতক্ষীরা শহরের…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে শান্তি ও সংহতি সার্কেলের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ২ টায় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশস্থ কানাডা হাইকমিশন সহযোগিতায় রূপান্তর’র বাস্তবায়নে ‘সাতক্ষীরার সীমান্ত এলাকায় সামাজিক সংহতি গড়ে তোলা এবং সংঘর্ষ প্রতিরোধ’-শীর্ষক প্রকল্পের আওতায় লিখিত বক্তব্য পাঠ করেন-পিএসসিসি দলনেতা ইয়াছিন আরাফাত ও মুনতাকিমুল ইসলাম রূহানী। এ সময় তারা জানান, শ্যামনগর, কালিগঞ্জ, দেবহাটা, আশাশুনি ১৫ জন নারী এবং ১৫ পুরুষ সমন্বয়ে ১০ টি দল তৈরির কথা। যারা তৃণমূল পর্যায় শান্তির অবকাঠামো হিসেবে কাজ করবে। যেখানে ৩০০ জনকে বিষয়ভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে। তারা কমিউনিটির শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে সমন্বয় সাধন করবে। প্রকল্পটির প্রধান…
শরিফুল ইসলাম পুরান ঢাকার ঐতিহাসিক জনপদ আরমানিটোলা—সংকীর্ণ গলি, পুরনো স্থাপনা আর শত বছরের স্মৃতিতে ভরপুর এক এলাকা। এই ঐতিহ্যের মধ্যেই আবুল খয়রাত সড়কে দাঁড়িয়ে আছে অপূর্ব সৌন্দর্যের এক নিদর্শন—তারা মসজিদ। স্থাপত্যের অনন্যতা, ঐতিহাসিক গুরুত্ব এবং নান্দনিক কারুকাজের জন্য এটি শুধু একটি উপাসনালয় নয়, বরং বাংলাদেশের ইসলামি ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। প্রতিষ্ঠার ইতিহাস তারা মসজিদের ইতিহাস প্রায় দুই শতাব্দী পুরনো। ধারণা করা হয়, উনিশ শতকের প্রথম দিকে স্থানীয় ধনাঢ্য ব্যবসায়ী মির্জা গোলাম পীর এই মসজিদ নির্মাণ করেন। শুরুতে এটি ছিল অপেক্ষাকৃত সাধারণ স্থাপত্যের একটি মসজিদ। তবে সময়ের সঙ্গে সঙ্গে এর গুরুত্ব ও পরিচিতি বাড়তে থাকে। বিশ শতকের প্রথমার্ধে সমাজসেবী ও ব্যবসায়ী…
বাংলার ভোর ডেস্ক বাংলাদেশের আকাশে বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হবে। এদিকে আজ (বুধবার) রাত থেকেই দেশের মসজিদগুলোতে তারাবি নামাজ আদায় করবেন মুসল্লিরা। এ বছর ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সারাদেশে একই নিয়মে তারাবির নামাজ পড়া হবে। বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ ঘোষণা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
