বাংলার ভোর প্রতিবেদক ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে যশোরে জানিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের ভৈরব চত্বরে ‘প্রাচ্য সংঘ যশোর’-এর ব্যানারে আয়োজিত এই সমাবেশে সর্বস্তরের মানুষ অংশ নিয়ে মুসলিম বিশ্বের ওপর পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশ করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট লেখক ও গবেষক বেনজির খান বলেন, ইতিহাস সাক্ষী, আমেরিকা দশকের পর দশক ধরে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সার্বভৌম রাষ্ট্রগুলোর ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। তারা আজ মুসলিম বিশ্বের প্রধান শত্রু হিসেবে আবির্ভুত হয়েছে। তিনি আরও বলেন, ইরানের সাথে পারমাণবিক চুক্তি থাকা সত্ত্বেও ট্রাম্প প্রশাসনের একতরফা হামলা কেবল রাজনৈতিক প্রতিহিংসা নয়, এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এক…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের মসজিদ লেন এলাকার একটি আবাসিক হোটেল থেকে হারুন অর রশিদ (৫৪) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে প্রিন্স আবাসিক হোটেলের ৩০৩ নম্বর কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হারুন অর রশিদ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মালোপাড়া এলাকার বাবুর্চি বাড়ির সামাদ বাবুর্চির ছেলে। হোটেলে সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ ব্যবসায়ী হারুন অর রশিদ হোটেলের ৩০৩ নম্বর কক্ষে ওঠেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত তাকে কক্ষে দেখা যায়। বৃহস্পতিবার চেকআউটের সময় দরজায় বারবার ধাক্কা দেয়া হলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বিষয়টি পুরাতন কসবা পুলিশ ফাঁড়িতে জানানো হয়।…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও সচেতনতা বাড়াতে “বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসায়ীদের করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোর চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রির উদ্যোগে চেম্বারের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তবে, রিকসা ইজিবাইক মালিক সমিতির দায়িত্বশীল কোনো ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। শহরে বিদ্যুতের সিংহভাগ বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে রিকসা ও ইজিবাইক চার্জিংয়ে। অনেকে অবৈধভাবে গ্যারেজ করে রিকসা ইজিবাইকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। আবার অনেকে ২ থেকে ৫টা ইজিবাইক রিকসা বাসা বাড়িতে চার্জ করে রাস্তায় ভাড়া দিয়ে দিচ্ছেন। যশোর পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভায় বৈধ ইজিবাইকের সংখ্যা প্রায়…
কেন্দ্রীয় পুনাকের শ্রদ্ধেয় সভানেত্রী মহোদয়ের অনুমতিক্রমে সমাজ কল্যাণ কমিটির তত্ত্বাবধানে পবিত্র রমজান মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। রমজানের পবিত্রতা ও মানবিক চেতনাকে ধারণ করে সুবিধাবঞ্চিত, অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রতিদিন ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় অসংখ্য রোজাদারের হাতে ইফতার পৌঁছে দেওয়া হয়েছে এবং মাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে। কেন্দ্রীয় পুনাক বিশ্বাস করে, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে জনপ্রিয় পত্রিকায় উক্ত কার্যক্রমটি প্রকাশের জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে, যাতে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিবর্গ…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীন-এর আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। বুধবার দুপুরে সমিতির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতও বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী যুগ্ম জেলা জজ রাশেদুর রহমান-এর আদালতও বর্জন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর-এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম. এ. গফুর। সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি এম. ইদ্রিস আলী, শরীফ নুর মোহাম্মদ আলী রেজা, কাজী ফরিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব আলম বাচ্চু, সিনিয়র আইনজীবী জাফর সাদিক, মঈনুল…
বাংলার ভোর প্রতিবেদক ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা শাখা। বুধবার সকালে শহরের কোর্ট মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন সিপিবি যশোর জেলা শাখার সভাপতি মাহাবুর রহমান মজনু। এ সময় উপস্থিত ছিলেন, জেলা শাখার সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, সদস্য আব্দুল মজিদসহ নেতাকর্মীরা। মানববন্ধনে সিপিবি যশোরের সভাপতি মাহাবুর রহমান মজনু বলেন, কে শিয়া, কে সুন্নি এটা ভাবার সময় এখন নয়। পুরো মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। পাগলের কাছে ক্ষেত-খামার যেমন নিরাপদ নয়, তেমনি ট্রাম্পের কাছে আমেরিকা শুধু নয় বিশ্বও নিরাপদ নয়। তিনি মার্কিন…
মাগুরা সংবাদদাতা মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নর খালিয়া মন্ডলপাড়ায় একা পড়ে থাকা জরিনা বেগমের (৭০) জীবনে যেন দুঃখই একমাত্র সঙ্গী। বহু বছর আগে স্বামী হারিয়েছেন। নেই কোনো জমিজমা, নেই আয়ের পথ। সরকারি সহায়তার তালিকায়ও তার নাম কখনো ওঠেনি। বয়সের ভারে এখন আর ভিক্ষার জন্য বাড়ির বাইরে যাওয়ার শক্তিটুকুও নেই তার। তাই পবিত্র রমজান মাসেও অনেক দিন অনাহারে কাটছে এই বৃদ্ধার। ইফতার কিংবা সেহরিতে অনেক সময় তার ভাগ্যে জোটে না একমুঠো খাবারও। বাধ্য হয়ে শুধু পানি খেয়েই রোজা ভাঙতে হয় তাকে। প্রতিবেশী সুমি বলেন, “চুলার দিকে তাকালেই বোঝা যায় কত দিন ধরে এখানে আগুন জ্বলেনি। হাঁড়ি-পাতিল পড়ে আছে, কিন্তু রান্না হয় না।…
কাজী নূর রমজানে যশোরে ইফতারের বাজার জমে উঠেছে। দুপুরের পর থেকে হোটেল বা অস্থায়ীভাবে গড়ে ওঠা বিভিন্ন ইফতারের দোকানে ক্রেতাদের তীব্র ভিড় লক্ষ্য করা গেছে। ব্যবসায়ীরা নানা রকম ইফতার সামগ্রির পসরা সাজিয়ে হাঁক, ডাক দিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টাও করছেন। তবে বিকেল সাড়ে ৫টার সব দোকানেই ক্রেতারা একযোগে ভিড় জমান বলে জানিয়েছেন বিক্রেতারা। স্থান ভেদে দেখা গেছে বিভিন্ন ইফতার সামগ্রির দাম সর্বনিম্ন ৫ টাকা ও সর্বোচ্চ ১৫০ টাকা। সেই সাথে বিভিন্ন রেস্টুরেন্টে রয়েছে প্যাকেজ সিস্টেমে ইফতারের আয়োজন। এ বছর শহরের বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় ইফতার আয়োজনে যোগ হয়েছে বেশ কয়েকটি নতুন না। সেগুলোর মধ্যে রয়েছে নার্গিস চপ, চিকেন চপ, আফগান রোল…
বাংলার ভোর খেলা ডেস্ক চলতি টি–টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দক্ষিণ আফ্রিকার স্বপ্নযাত্রা থামিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। সেমিফাইনালে কিউইদের সামনে দাঁড়াতেই পারেনি প্রোটিয়ারা। ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন। জয়ের জন্য যখন মাত্র ১ রান প্রয়োজন, তখন নিজের শতক পূরণে দরকার ছিল ৪ রান। মার্কো ইয়ানসেনের বলে চার মেরে ৩৩ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটিই দ্রুততম সেঞ্চুরি। এর আগে দ্রুততম শতকের রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ক্রিস গেইলের দখলে। তিনি ২০১৬ সালে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন। অ্যালেনের বিধ্বংসী ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার বোলারদের অসহায় দেখিয়েছে।…
শরিফুল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহাসিক জনপদ বারোবাজারে অবস্থিত প্রাচীন গলাকাটা মসজিদ আজও বহন করছে মধ্যযুগীয় স্থাপত্য ঐতিহ্যের স্মারক। সময়ের বিবর্তনে অনেকাংশে ক্ষতিগ্রস্ত হলেও প্রত্নতাত্ত্বিক গুরুত্বে স্থানটি এখনও ইতিহাসপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। স্থানীয় সূত্র ও ইতিহাসবিদদের মতে, মসজিদটি সুলতানি আমলে, আনুমানিক ১৫শ থেকে ১৬শ শতাব্দীর মধ্যে নির্মিত। তবে এর সুনির্দিষ্ট নির্মাতা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। “গলাকাটা” নামকরণ নিয়েও রয়েছে নানা লোককথা। কেউ কেউ মনে করেন, অতীতে এখানে কোনো শাস্তি কার্যকর করার ঘটনা থেকে এমন নামের উৎপত্তি। আবার অনেকে বলেন, স্থাপত্যের বিশেষ গঠন বা কোনো ঐতিহাসিক ঘটনার সঙ্গে নামটির সম্পর্ক থাকতে পারে। স্থাপত্যশৈলীতে মসজিদটি ছিল এক গম্বুজবিশিষ্ট। পোড়ামাটির ইট দিয়ে নির্মিত…
