চৌগাছা সংবাদদাতা চৌগাছা উপজেলার আমজামতলা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে অর্পণ দর্পন পাঠাগারের আয়োজনে ৫ম, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রধান শিক্ষক একে এম শরিফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাগ্রত ঝিকরগাছার পরিচালক মাহবুব শাহরিয়ার। আরো উপস্থিত ছিলেন গরীবপুর আর্দশ বিদ্যাপিঠের প্রধান শিক্ষক নূর ইসলাম, মুক্তিনগর শহীদ স্বরনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, শাহাজাদপুর দাখিল মাদ্রাসার সুপার মাহামুদুল হাসান। পাশাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইকবাল, জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাবেরুল ইসলাম, উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বাড়িয়ালী ও হাউলি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী…
Author: banglarbhore
মাগুরা সংবাদদাতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে শহরের নোমানী ময়দানে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের বিএএম রেঞ্জ কমান্ডার নুরুল হাসান ফরিদী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাগুরা জেলা কমান্ডার মোহাম্মদ জসিম উদ্দিনসহ বিভিন্ন উপজেলা পর্যায়ের কর্মকর্তারা। রেঞ্জ কমান্ডার নুরুল হাসান ফরিদী বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নির্বাচনকালীন প্রশিক্ষণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। নির্বাচনকালীন সময়ে আনসার ও ভিডিপি সদস্যরা প্রতিটি…
বাংলার ভোর প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ধানের শীষ জাতীয় ঐক্যের প্রতীক। এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা, সামাজিক সুরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সর্বোপরি উন্নয়নের প্রতীক হিসেবেও পরিচিত। রোববার সকালে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি আদর্শ পাড়ায় আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। সভার শুরুতে সকল ধর্মের নারী-পুরুষ অনিন্দ্য ইসলাম অমিতকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন। তিনি বলেন, দেশের সকল শ্রেণি-পেশার মানুষ আজ স্পষ্টভাবে উপলব্ধি করেছে—একমাত্র বিএনপির হাতেই দেশ নিরাপদ। সে কারণেই দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করছে। অনিন্দ্য…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের বিসিএমসি কলেজ সংলগ্ন এলাকা ও পুলেরহাট এলাকায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে ইউএসএ’র তৈরী বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গোলাবারুদ, দেশীয় ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই পুরুষ ও দুই নারীসহ মোট চারজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টা ৩০ মিনিট থেকে আজ ভোর ২টা পর্যন্ত যশোর পুলেরহাট আর্মি ক্যাম্প থেকে পরিচালিত যৌথ বাহিনীর একটি অভিযানিক দল যশোর সদর উপজেলার বারান্দি মোল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে যশোর জেলার শীর্ষ অস্ত্র ব্যবসায়ী হিসেবে পরিচিত আরিফ হোসেনের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি শেষে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চারটি ভারতীয় এয়ার গান ও একটি বিদেশি গ্যাস পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে যশোর ব্যাটালিয়নের আন্দুলিয়া বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার দৌলতপুর গ্রামের একটি মাঠে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৪টি ভারতীয় এয়ার গান, ১টি বিদেশি গ্যাস পিস্তল, ট্রিগার স্প্রিং ৩০টি, ব্যাক সাইড ইউ ১৪টি এবং ফ্রন্ট সাইড টিপ ২৯টি উদ্ধার করা হয়। বিজিবি সুত্রে জানা গেছে,আটককৃত অস্ত্র ও আনুষাঙ্গিক সরঞ্জামাদির সর্বমোট সিজার মূল্য প্রায় ২ লাখ ৪৩ হাজার টাকা। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি প্রয়োজনীয় আইনানুগ…
বাংলার ভোর প্রতিবেদক সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের খোলাডাঙ্গায় এলাকাবাসীর উদ্যোগে এই দোয়া মাহফিল করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, শাহাবাগ থানা বিএনপির সহ-সভাপতি এম এ শাহিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দীন হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম এ তুহিন, আরবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি তসফিকুর রহমান, ইউনিয়ন মহিলা দলের যুগ্ম আহ্বায়ক হালিমা আক্তার, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফুল ইসলাম কাঞ্চন,…
বাংলার ভোর প্রতিবেদক মহান মুক্তিযুদ্ধ, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা, ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় শনিবার যশোর সদর আসনে সিপিবি মনোনীত প্রার্থী রাশেদ খান শহরে এক বিশাল প্রচার মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। এদিন, সকালে যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের অগ্রভাগে কাস্তে হাতে নিয়ে ভোটারদের শুভেচ্ছা জানান প্রার্থী রাশেদ খান। এসময় দলীয় নেতাকর্মীরা ‘মুক্তিযুদ্ধের চেতনা—ন্যায়বিচার ও সমতা’, ‘জুলাই আন্দোলনের অঙ্গীকার—জনগণের সরকার’ সহ বিভিন্ন বৈপ্লবিক স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। প্রচার মিছিলে সংহতি প্রকাশ করে প্রার্থীর সাথে অংশ নেন বামপন্থী ও…
কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে জমি নিয়ে বিরোধে আবুল কাশেম নামে এক ব্যক্তি সম্মেলন করেছেন। শনিবার দুপুরে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে তিনি স্বজনদের নিয়ে ওই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার মধ্যকুল গ্রামের আবুল কাশেম বলেন, উপজেলার চাঁদড়া গ্রামের মৃত জসিম গাজী আমার নানা হয়। তার মৃত্যুর পর ওয়ারেশ হিসেবে চাঁদড়া মৌজার আরএস খতিয়ান নং-৫৮৫ এর ৬টি দাগে ১৩৬ শতক জমির মধ্যে আমার মা মনোয়ারা বেগম ও মামা জোহর আলী ১০২ শতক জমি প্রাপ্য হয়। ১৯৮৮ সালের মাঠ জরিপে আমার খালু মৃত মহাতাব সরদার প্রতারণা করে আমার মা ও মামাকে ফাঁকি দিয়ে সমুদয় জমি নিজ নামে রেকর্ড করে নেয়।…
বাংলার ভোর প্রতিবেদক যশোর-৩ (সদর) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. খবির গাজী লাঙ্গল প্রতীকের সমর্থনে দিনব্যাপী ব্যাপক প্রচারণা চালিয়েছেন। শনিবার যশোর পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণের মাধ্যমে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যান। এদিন সকাল থেকে মো. খবির গাজী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ৮ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা আর এন রোড, বস্তাপট্টি মোড় এবং ঢাকা রোড হরিজন পল্লী এলাকায় প্রচারপত্র বিলি করেন। এরপর তিনি কেশবপুর বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ পরিবহন শ্রমিকদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের কাছে ভোট প্রার্থনা করেন। পথসভাগুলোতে খবির গাজী বলেন, “যশোর সদর আসনের মানুষের অধিকার আদায়…
রামপাল সংবাদদাতা জনগণের সরকার গড়তে কাজ করছে বিএনপি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় অপরিহার্য। আমাদের অর্জনকে চুরি করতে একটি মহল অপতৎপরতা চালাচ্ছে। আপনারা সতর্ক থাকুন। বিএনপির গণজোয়ার দেখে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র শুরু করেছে। সবাই চোখ কান খোলা রেখে সজাগ থাকুন। শনিবার বিকেল ৩টায় রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় এমন মন্তব্য করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদুল ইসলাম উজলকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম বাবলার সভাপতিত্বে ও মিলন আকুঞ্জীর সঞ্চালনায় নির্বাচনী জনসভায় প্রধান অথিতির বক্তব্য দেন…
