কোটচাঁদপুর সংবাদদাতা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার সরকারি মডেল পাইলট হাই স্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করে উপজেলা জামায়াত। সমাবেশে প্রধান অতিথি হিসাবে ছিলেন ঝিনাইদহ-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মতিয়ার রহমান। সভাপতিত্ব করে কোটচাঁদপুর উপজেলা জামাতের আমীর মওলানা তাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি উবাইদুর রহমান, মহেশপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, কোটচাঁদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাবুদ্দিন খান, কোটচাঁদপুর পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম,…
Author: banglarbhore
মনিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান মফিজ অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগা এ বিএনপি নেতা বুধবার হঠাৎ বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করলে তাকে দ্রুত মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক সেবা গ্রহণের পর বর্তমানে তিনি নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার উন্নতি হলে সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে সহযোগী অধ্যাপক ডা. আব্দুল মোমেনের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসা গ্রহণ করবেন তিনি। এর আগে শুক্রবার জুমার নামাজের পর মণিরামপুর কেন্দ্রীয় মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে তার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মফিজুর রহমানের জ্যেষ্ঠ…
শার্শা সংবাদদাতা ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানে যশোর শার্শা-১ আসনে বাংলাদেশে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান শনিবার বেলা ১১ টায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। নাভারণ হক কমিউনিটি সেন্টারে আয়োজিত সভার শুরুতে মানবিক বাংলাদেশের ইশতেহারের আংশিক অংশ পাঠ করা হয়। এরপরে তিনি তার ব্যক্তিগত কিছু পরিকল্পনা সাংবাদিকদের মাঝে তুলে ধরে বলেন, সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু আমাদের দেশে সাংবাদিকগণ অবহেলার পাত্র। ফলে অর্থনৈতিক অনটনের শিকার। একদিকে অনুগ্রহ ও অন্যায় আনুগত্য, অন্যদিকে বঞ্চনা ও নির্যাতন। আমি একজন সাধারণ ও নগণ্য ব্যক্তি। প্রায় ৫ লক্ষ শার্শাবাসীর উন্নয়ন চিন্তা আমার একার বা শুধু রাজনৈতিক নেতাদের পক্ষে সম্ভব নয়: আপনাদের…
বাংলার ভোর প্রতিবেদক আজ শনিবার সকাল ১০ টায় যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ও কাশিমপুর ইউনিয়নের বিভিন্ন মহল্লা ও বাজার এলাকায় গণসংযোগ করেছেন যশোর-৩ আসনের চশমা প্রতীকের প্রার্থী নিজামদ্দীন অমিত। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মনোনীত চশমা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অমিত এদিন নির্বাচনী এলাকার মানুষের মাঝে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেন। এ সময় তার সাথে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জাগপা যশোর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান, সুশান্ত সরকার, আনোয়ার সিকদার, ফরহাদ শেখ, শেখ সিফাত হোসেন, শেখ রিফাত হোসেন প্রমুখ।
বাংলার ভোর প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আগামী দিনে কোন মাদক সন্ত্রাসী, চাঁদাবাজির জায়গা যশোরের মুক্ত পরিবেশে হবে না, তাদের ঠিকানা হবে কারাগারে। জনগণের সামান্য কষ্টের কারণ হয় এমন ব্যক্তি যদি আমার দলের সর্বোচ্চ নেতাও হয় তার জায়গা কারাগারে নিশিত করবো। আজকে যারা বিএনপির প্রতিপক্ষ হয়ে নির্বাচন করছে অতীততে তাদের রাষ্ট্র পরিচালনার কোন অভিজ্ঞতা নেই। সে কারণে জনগণের জন্য তাদের কোন কর্ম পরিকল্পনা নেই। তারা ধর্মের নামে মানুষের বিভ্রান্তি ছড়াচ্ছে। জনগণ ধর্মের অপ ব্যাখ্যকারীদের রুখে দেবে শনিবার সদর উপজেলার নতুনহাট বাজারে অনুষ্ঠিত পথসভায় তিনি এ কথা বলেন। অনিন্দ্য…
বাংলার খেলা প্রতিবেদক ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৪ খুলনা বিভাগীয় ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে যশোর। শনিবার খুলনা জেলা স্টেডিয়ামে সাতক্ষীরাকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় ভবিষ্যতের সৈয়দ রাসেলÑতুষার ইমরানরা। গত সপ্তাহে শেষ হওয়া অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে সাতক্ষীরাকে হারিয়ে খুলনা বিভাগীয় শিরোপা জিতেছিল যশোর। বড় ভাইদের দেখানো সেই পথ ধরেই এবার সাফল্যের মুকুট পরলো ছোটরাও। এর আগে ২০১৯ সালে প্রথমবারের মতো একই মৌসুমে দুই শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল যশোর। অপরদিকে অতি সম্প্রতি ২০১৭-১৮ ও ২০২৩-২৪ মৌসুমেও চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছিল যশোর অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দল। এদিন টসের ভাগ্য যশোরের পক্ষে না থাকলেও মাঠের নিয়ন্ত্রণ ছিল শুরু থেকেই তাদের হাতে। প্রথমে ফিল্ডিংয়ে নেমে শৃঙ্খলিত বোলিংয়ে সাতক্ষীরাকে…
জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে মাদক সংগ্রহের সময় ভারতের ৫০ গজ অভ্যন্তরে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন, জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের রকো হোসেন (৩৫) ওরফে রকো এবং রাশিদুল ইসলাম (৩৬) ওরফে দুলি। স্থানীয় সূত্র জানায়, আটক রকো ও দুলি দু’জনই মাদক কারবারি। এবং ওই এলাকার মাদক সিন্ডিকেটের হোতা বাসারের ভাতিজা। তারা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত। তারা জীবননগর উপজেলার মাধপখালী সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে ভারতে প্রবেশ করে মাদক সংগ্রহের চেষ্টা করছিলেন। এ সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে। ভারতীয় সীমান্তরক্ষী…
মাগুরা সংবাদদাতা মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। নিহত পুলিশ সদস্যের নাম বাদশা মোড়ল (২৬)। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। শনিবার দুপুরে মাগুরা-ঢাকা মহাসড়কের নান্দুয়ালী নবগঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত কনস্টেবল বাদশা মোড়ল মাগুরা পুলিশ লাইন থেকে রেশন ও ওষুধ নিয়ে মোটরসাইকেলে বাবুখালী ক্যাম্পে যাওয়ার পথে নবগঙ্গা ব্রিজ এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত…
শ্যামনগর সংবাদদাতাআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ডাকসুর নির্বাচিত ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় জামায়াত নেতা ড. খলিলুর রহমান মাদানী, জকসু এজিএস মাসুদ রানা, খুলনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক…
বাংলার ভোর প্রতিবেদক জাতীয় নাগরিক পার্টি (এনপিপি)-এর দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আসন্ন নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে, তার একটি ‘টেস্ট ম্যাচ’ গতকাল ঢাকায় দেখা গেছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী ফ্যাসিবাদি কায়দায় পুলিশ আবারও তার নগ্ন রূপে ফিরে গেছে। শনিবার দুপুরে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপির অনেক নেতাকর্মী চাঁদাবাজির রাজনীতি থেকে মুক্তি চান। তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে নেতারা চাঁদাবাজির নির্দেশ দেন, আর তা বাস্তবায়ন করতে হয় তৃণমূলের কর্মীদের। তবে তৃণমূল পর্যায়ের বিপুলসংখ্যক কর্মী এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন বলেও তিনি দাবি…
