Author: banglarbhore

ফকিরহাট সংবাদদাতা বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে ১১ দলীয় জোটের উদ্যোগে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আছর বাদ ফকিরহাট মডেল মসজিদ চত্ত্বর থেকে গণমিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো মোড় চত্ত্বরে এসে শেষ হয়। পরে পথসভায় নেতা-কর্মিরা বক্তব্য রাখেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলা শাখার আমির মাওলানা এবিএম তৈয়াবুর রহমান, সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম, সহকারী সেক্রেটারি শেখ সুমন হোসেন, নির্বাচনী প্রধান এজেন্ট অধ্যাপক মোফাজ্জল হায়দারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পথসভায় বক্তারা বলেন, সামনে এদেশ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। ন্যায় এবং ইনসাফ এর পক্ষে মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ভোটারদের হ্যা এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহবান…

Read More

আশাশুনি সংবাদদাতা প্যাকেটের ওজন বেশিসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য রাখা ও বিক্রির অপরাধে আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে চারটি মিষ্টির দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে মালিকদেরকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বুধহাটা বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দ্দারের নেতৃত্বে বাজারের ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার, ভোলা হোটেলকে ৫ হাজার, আদি সাতক্ষীরা ঘোষ ডেয়ারি ও সাতক্ষীরা ঘোষ ডেয়ারি (দধি ঘর) কে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।

Read More

সাতক্ষীরা সংবাদদাতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তালা সরকারি বি.দে উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে ধানের শীষ প্রতীকের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন,  ভোটের দিন ফজরের নামাজ পড়ে ধানের শীষে ভোট দিবেন। ভোট শেষ হওয়ার আগ পর্যন্ত পাহারা দিবেন। আমি নির্বাচিত হলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আওয়ামী লীগ-বিএনপি জামাত জাতীয় পার্টি সকলকে নিরাপত্তার চাদরে রাখবো। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলার বাঘারপাড়া উপজেলা আর্মি ক্যাম্প সদস্যরা যশোর সদর উপজেলার ১৫নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেলকে (৪২) আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে বাঘারপাড়া আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার খাইরুলের নেতৃত্বে একটি টিম বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী সড়ক এলাকা থেকে তাকে আটক করে। পরে তাকে বাঘারপাড়া আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে যশোর সদর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। সূত্র জানায়, আটক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় তাকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত)…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যশোর জেলার যশোর সদর উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের অংশগ্রহণে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। প্রশিক্ষণে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপার নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন, ভোটগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন। এ সময় ভোটের পূর্ববর্তী দিনের দায়িত্ব, ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা,…

Read More

মণিরামপুর সংবাদদাতা যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রশীদ আহমাদের পক্ষে ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বটতলা মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে নেতৃত্বে দেন বিএনপি প্রার্থী রশীদ আহমাদ। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, যশোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এমএ গফুর, উপজেলা বিএনপির সহসভাপতি জিএম মিজানুর রহমান, অ্যাড. মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সম্পাদক শামছুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার সেলিম অগ্নি, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল এবিএম গোলাম মোস্তফা তাজ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৩ (সদর) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী খবির গাজীর পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে জেলা জাতীয় মহিলা পার্টি। বৃহস্পতিবার দিনব্যাপি যশোর পৌরসভার ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই জনসংযোগ কর্মসূচি পালন করা হয়। প্রচারণাকালে নেতৃবৃন্দ ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। জাতীয় মহিলা পার্টির নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকাগুলোতে প্রচারণা চালান, আইটি পার্ক এলাকা, পুরাতন বাস টার্মিনাল ও মণিহার মোড়, ঢাকা রোড তালতলা, মনির উদ্দিন তেল পাম্প, মোল্লাপাড়া, বারান্দিপাড়া বৌবাজার এবং সুপারি বাগান এলাকায় গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জেডএইচটি ফিল্মস সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার সকালে যশোর তিন সদর আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের ধানের শীষ প্রতীকের পক্ষে একটি প্রচার মিছিল বের হয়। মিছিলের নেতৃত্ব দেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। তসবির মহল থেকে শুরু হয়ে মাইকপট্টি, গাড়িখানা রোড, দড়াটানা, এইচএমএম রোড, বড় বাজার, স্বর্নপট্টি, চৌরাস্তা, জেসটাওয়ার মার্কেট, লালদীঘি পাড় ঘুরে প্রচার মিছিলটি মাইকপট্টি হয়ে ইন্সটিটিউট নাট্যকলা সংসদে গিয়ে শেষ হয়। মিছিল থেকে দোকানী ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং ধানের শীষ প্রতিকের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রবিউল আওয়াল বলেছেন, একাত্তরে যারা বাংলাদেশের ভৌলিক সীমারেখা সৃষ্টি করতে বাধা দিয়েছিল। আজকে তারা কিন্তু আমাদের কাছে ভোট চাইতে এসেছে। একাত্তরে তাদের ভূমিকার কারণে যশোরের নদীতে মানুষের লাশ ভেসেছিল। সেদিন যশোরে রক্তের নদী দেখেছি। একাত্তরের তাদের ভূমিকার কারণে যশোরে এমন নারকীয় দৃশ্য আমার চোখে দেখা। স্বাধীনতার বিরোধীরা ভোটের জন্য মানুষের সাথে ধোঁকাবাজি করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার ফুতেপুর ইউনিয়নের হামিদপুর বাজারের অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, তারাই বলছে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে…

Read More

কাজী নূর আমরা এখনো বিশ্বাস করতে পারিনা তিনি নেই, আরজু ভাই নেই। তিনি আছেন আমাদের চিন্তা-চেতনা-অনুভবে। এভাবেই বিকেলে গড়িয়ে রাত অবধি স্মৃতিচারণ চলে জয়তী সোসাইটির মিলনায়তনে। আর এ আয়োজন ছিল এক স্বপ্নপথিককে নিয়ে। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহৎ নারী উন্নয়ন সংগঠন জয়তী সোসাইটি আয়োজন করে তাদেরই অভিভাবকতুল্য প্রতিষ্ঠান দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সদ্য প্রয়াত আজাদুল কবীর আরজুর স্মরণে ‘সমাজসেবায় নিবেদিত এক আলোকবর্তিকা আজ স্মৃতির পাতায় অম্লান’ স্মরণানুষ্ঠানের। জয়তী সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেসার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অশ্রুসিক্ত স্মরণে আরজুকে নিয়ে আলোচনা করেন, মরহুমের বড় মেয়ে নিবেদিতা নার্গিস। পিতার স্মরণানুষ্ঠানে তাঁর ‘আব্বা আমাদের কাছে ছিলেন…

Read More