Author: banglarbhore

মাগুরা সংবাদদাতা মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে মঙ্গলবার জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জে. এম. ইমদাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ। মতবিনিময় সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন সংশ্লিষ্ট আইন ও আচরণবিধি, গণভোটের নিয়মাবলি এবং নির্বাচনকালীন করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

Read More

রামপাল সংবাদদাতা আগামী জাতীয় নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও রামপাল উপজেলা নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা মডেল মসজিদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, জুলাই গণআন্দোলন কোনো একক দলের ছিল না। এটি ছিল জনগণের আন্দোলন। জনগণ আর কোনো নব্য জালিমের হাতে দেশ ছেড়ে দেবে না। আগামী ১২ ফেব্রুয়ারি হবে জনতার বিজয়। এ বিজয় হবে ১৮ কোটি মানুষের বিজয়। দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। জাতির বিবেক হিসেবে সাংবাদিকদের দায়িত্ব হলো সত্য তুলে ধরা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত…

Read More

রামপাল সংবাদদাতা রামপালে পাওনা বেতনভাতা ও চাকরি ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন অসহায় বাবুর্চি ইউসুফ। বুধবার বেলা ১১ টায় ফয়লাহাটে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিতভাবে ভুক্তভোগী ইউসুফ জানান, মোংলা উপজেলায় স্থাপিত প্যাট্রোম্যাক্স রিফাইনারি লি. কোম্পানিতে পাচক (কুক) পদে চাকরি করা অবস্থায় ২০১৫ সালে অসদাচারণের অভিযোগ তুলে তাকে চাকরি থেকে অব্যাহতি নিতে চাপ প্রয়োগ করে। অব্যাহতি না নিলে তারা আমাকে চাকরি থেকে বরখাস্ত করার ভয়ভীতি দেন। এক পর্যায়ে তারা আমাকে আটকে রেখে বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর নেয়। নিরুপায় হয়ে আমাকে রিজাইন লেটারে স্বাক্ষর করতে হয়। পরবর্তীতে অসদাচারণের বিষয়টি মিথ্যা প্রমাণিত হয়। বিভিন্ন দপ্তরে আবেদন করে পাওনা টাকার কিছু টাকা…

Read More

পাইকগাছা সংবাদদাতা খুলনা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পী বলেছেন, এবারের নির্বাচনে আওয়ামী লীগ নয়, জামায়াত ইসলামীই হল প্রতিপক্ষ। বুধবার সকালে উপজেলার ভিলেজ পাইকগাছায় দলিল লেখক সমিতির সভাপতি বজলু গাজীর বাড়িতে নির্বাচনী উঠোন বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এখন যে কোন কারণে আ’লীগ নিষিদ্ধ উল্লেখ করে তিনি বলেন বিএনপি-আ.লীগই স্বাধীনতার শক্তি। কিন্তু স্বাধীনতার বিপক্ষের জামায়াত পবিত্র ধর্মকে ব্যবহার করে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। তাই আগামী ১২ ফ্রেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে এদেরকে পরাজিত করে তোমার-আমার স্বপ্ন স্বাবলম্বী বাংলাদেশ গড়তে হবে। সোলাদানা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় তিনি আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বড়বামনদহ গ্রামে গভীর রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে মুদি দোকান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে পরিকল্পিতভাবে কাপড়ে কেরোসিন তেল দিয়ে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করেন দোকান মালিক ইয়াহিয়া হোসেন। একমাত্র আয়ের উৎস আগুনে পুড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে ওই পরিবারটি। ভুক্তভোগি ইয়াহিয়া জানান আনুমানিক রাত ৩ টার দিকে আমার ছেলে প্রথম দোকানে আগুন দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন। দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে করে এক থেকে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তার ধারণা জামায়াতের কর্মী সমর্থকরা তার…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুই লাখ আট হাজার পাঁচশত টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারত থেকে অবৈধভাবে পাচারকৃত ওষুধ, শাড়ি ও আগরবাতি জব্দ করা হয়। এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, সীমান্তে চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনগণ বিজিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার সদর উপজেলার ফতেপুর ও কচুয়া ইউনিয়নের বিভিন্ন মহল্লা ও বাজার এলাকায় গণসংযোগ করেছেন চশমা প্রতিকের প্রাথী নিজামদ্দীন অমিত। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মনোনীত এ প্রার্থী এদিন নির্বাচনী এলাকার সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও কুশল বিনিময় করেন। এ সময় তার সাথে ছিলেন, জাগপা যশোর জেলা শাখার সহ-সভাপতি বজলু হাওলাদার, জাহিদ হোসেন, আনোয়ার হোসেন টুকু, জিয়াউর ইসলাম জিয়া, হারুনার রশিদ হারুন, আতিয়ার বিশ্বাস, সোহেল রানা প্রমুখ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বেনাপোল সীমান্তে মাটি খননের সময় পরিত্যাক্ত বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও বিজিবি। বুধবার বেলা ১১টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বালুন্ডা গ্রামের কাচারিপাড়া গ্রামের জাকির সরদার ও আব্দুল কাদের। বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি তদন্ত আব্দুল হাই জানান, বাথরুম তৈরি করতে গর্ত খনন করছিলেন আহত শ্রমিকরা। এ সময় হঠাৎ করেই বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হন। এ সময় আশেপাশের লোকজন তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে…

Read More

উর্মি ইমাম তথ্যের অবাধ প্রবাহ যেমন নাগরিকের মত প্রকাশের স্বাধীনতাকে নতুন মাত্রা দিয়েছে, তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর অপব্যবহার তথ্যের অখণ্ডতার সামনে এক বিশাল প্রশ্নচিহ্ন দাঁড় করিয়েছে। প্রযুক্তির এই দ্বিমুখী লড়াইয়ে ‘ফ্যাক্ট চেকিং’ বা তথ্য যাচাই এখন আর কেবল পেশাদার সাংবাদিকদের কাজ নয়, বরং এটি একটি বৈশ্বিক জরুরি প্রয়োজনে পরিণত হয়েছে। ​ প্রযুক্তির দাপট ও তথ্যের সংকট ​সাম্প্রতিক সময়ে ‘ডিপফেক’ ভিডিও এবং এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে খুব সহজেই একজনের কণ্ঠস্বর বা চেহারা নকল করা সম্ভব হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ আসল এবং নকল তথ্যের মধ্যে পার্থক্য করতে হিমশিম খাচ্ছেন।…

Read More

রেহানা ফেরদৌসী শবে বরাত (লাইলাতুল বরাত) শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী পবিত্র রজনী, যা ইসলামের ইতিহাসে সৌভাগ্যের রাত হিসেবে গণ্য। শবে বরাত ফার্সি ‘শব’=রাত, ‘বরাত’=ভাগ্য। এই রাতে আল্লাহ পাক তার বান্দাদের গুনাহ মাফ করেন, রিজিক নির্ধারণ করেন এবং ভাগ্য লিখে দেন। এই রাতে তওবা, নফল নামাজ ও পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এই রাতে ইবাদত-বন্দেগী ও দিনে রোজা রাখার ফজিলত রয়েছে, যেখানে আগামী বছরের রিজিক ও হায়াত লিপিবদ্ধ হয় বলে বর্ণিত আছে। শবে বরাতের ইতিহাস ও প্রেক্ষাপট : * ঐতিহাসিক উৎপত্তি : ইসলামি গবেষণা অনুযায়ী, নবী হযরত মুহাম্মদ (সা.) শাবান মাসের ১৪ তারিখ রাতে…

Read More