কাজী নূর যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের মাঠপাড়া পল্লীর যুবক আব্দুস ছলেমান রহিম। যশোর শহরের হাসপাতাল পট্টিতে দীর্ঘদিন ধরে একটি চায়ের দোকান চালান তিনি। সপ্তাহে একদিন, শুক্রবার সকালে দোকান বন্ধ রেখে বাজারসহ সংসারের প্রয়োজনীয় কেনাকাটা করেন। শুক্রবার সকালে হাজী মোহাম্মদ মহসিন রোড বড়বাজারে এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন ছলেমান রহিম। তিনি বলেন, বছরের পর বছর ধরে এক কাপ চায়ের দাম ৫ টাকাই রয়ে গেছে। আমাদের মতো চা-ওয়ালাদের আয় বাড়েনি এক পয়সাও। ৫ টাকার জায়গায় যদি ৬ টাকা নিতে চাই, তখনই শুরু হয় অভিযোগ। অথচ চারপাশে সব কিছুর দাম প্রতিদিন ওলটপালট হচ্ছে। তিনি আরও বলেন, ফাস্টফুডসহ…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক আজাদুল কবির আরজুর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সামাজিক সংগঠন ভোরের সাথী। আজ সকাল ৮টায় এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভোরের সাথীর সভাপতি আকরামুজ্জামান রবির সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্মৃতিচারণ করেন রফিকুল ইসলাম আরজু, রেজাউল ইসলাম ও হারুন অর রশীদ। বক্তারা বলেন, যশোরে জন্মগ্রহণকারী আজাদুল কবির আরজু ছিলেন বাংলাদেশের অন্যতম গুণী ও মানবিক ব্যক্তিত্ব। তার সেবামূলক কর্মকাণ্ড যশোর শহরসহ দেশের বিস্তৃত অঞ্চলের মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতার পথ তৈরি করেছে। তিনি বিভিন্ন প্রান্তিক ও অবহেলিত শ্রেণির মানুষকে সমাজের মূল ধারায় প্রতিষ্ঠিত হতে সহায়তা করেছেন। বক্তারা আরও…
ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছায় নিখোঁজ হওয়ার একদিন পর ভ্যান চালক পারভেজ হোসেন (৩০)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে রহস্যজনকভাবে নিখোঁজ হন পারভেজ হোসেন। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে খবর পেয়ে উপজেলার মাগুরা ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের একটি কলাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে ঝিকরগাছা থানা পুলিশ। নিহত পারভেজ পৌরসদরের কীর্তিপুর হাওয়ারমোড় এলাকার জন্মান্ধ হায়াতুল ইসলামের ছেলে। স্থানীয় বাসিন্দা তুহিন আহম্মেদ জানান, গত বৃহস্পতিবার দুপুর প্রায় ৩টার দিকে পারভেজ তার ভাড়াকৃত অটোরিকশা ভ্যান নিয়ে বাসা থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার পর স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ছবি দিয়ে নিখোঁজ সংবাদ প্রচার করেন। স্থানীয়দের…
বাংলার বোর প্রতিবেদক ‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে পুনরায় আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিবে। যেহেতু এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ নাই, আপনারা ধানের শীষকে ভোট দিবেন। নির্বাচনী পথসভায় আওয়ামী লীগের উদ্দেশ্যে যশোর-৫ (মনিরামপুর)আসনে বিএনপির প্রার্থী রশীদ আহমাদের এ বক্তব্য ভাইরাল হয়েছে। সম্প্রতি বিএনপি এই প্রার্থী হিন্দু অধ্যুষিত উপজেলার ভবদহ এলাকায় নির্বাচনী প্রচারণায় এমন বক্তব্যে বিভিন্ন রাজনীতিক দলের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে। রশিদ আহমাদ জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। তিনি বিএনপি শরীক দল হিসাবে দলীয় মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন পাওয়ার পর জমিয়তে উলামায়ে ইসলাম থেকে পদত্যাগ করে বিএনপির প্রাথমিক সদস্য হয়ে ধানের শীষের প্রতীকে আসনটিতে নির্বাচন করছেন। তিনি জমিয়তে…
বাংলার ভোর প্রতিবেদক, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৩ (সদর) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী খবির গাজী দিনভর ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। বৃহস্পতিবার তিনি যশোর পৌর এলাকার বেজপাড়া তালতলা, নাজির শংকরপুর, মুজিব সড়ক, উপশহর, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের বিভিন্ন বাজার ও জনপদে ভোটারদের সাথে কুশল বিনিময় এবং লাঙ্গল প্রতীকের লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে পথসভায় লাঙ্গল প্রতিকের প্রার্থী খবির গাজী বলেন, যশোরের সাধারণ মানুষ পরিবর্তন চায়। উন্নয়নের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এবং বৈষম্যহীন সমাজ গড়তে লাঙ্গল প্রতীকের কোনো বিকল্প নেই। আমি নির্বাচিত হলে যশোর সদর আসনকে একটি আধুনিক, মাদকমুক্ত ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তুলব।…
বাংলার ভোর প্রতিবেদকক সারাদেশের ন্যায় যশোরেও উত্তাল হয়ে উঠেছে পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস। ১০ম গ্রেডের চাকরিতে বিএসসি ডিগ্রিধারীদের প্রবেশের সুযোগ দেয়ার প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করে রাজপথে নেমেছেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীরা ইনস্টিটিউটের সকল একাডেমিক কার্যক্রম বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ফলে নির্ধারিত কোনো পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেননি। যে কারণে পুরো ক্যাম্পাস কার্যত অচল হয়ে পড়ে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, কারিগরি শিক্ষায় ডিপ্লোমা সম্পন্ন করার পর দীর্ঘদিনের বাস্তবমুখী ও মাঠপর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতেই তারা ১০ম গ্রেডে চাকরির উপযুক্ত। অথচ নতুন নীতিমালার মাধ্যমে সাধারণ বিএসসি ডিগ্রিধারীদের একই গ্রেডে নিয়োগের সুযোগ দেয়া হয়েছে। যা ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে চরম বৈষম্য…
বাংলার ভোর প্রতিবেদক যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পৃথক দুটি অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। বৃহস্পতিবার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক গোলাম রসুলের আদালতে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দেন তিনি। শুনানি শেষে আদালত তার বক্তব্য ও উপস্থাপিত তথ্য সন্তোষজনক বিবেচনা করে অভিযোগের দায় থেকে তাকে অব্যাহতি প্রদান করেন। শুনানি শেষে বিষয়টি নিশ্চিত করেন মুন্নীর আইনজীবী অ্যাডভোকেট দেবাশীষ দাস। এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। আদালত প্রাঙ্গণে সাবিরা সুলতানা মুন্নী…
মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি মণিরামপুর উপজেলা সভাপতি হামিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান, মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মুহিবুল্লাহ মনু, উপজেলা জমিয়াতুল মুদার্রেসিনের সভাপতি অধ্যক্ষ মহসিন আলী, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যাণ্ড কলেজের অধ্যক্ষ উত্তম কুমার রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন। অনুষ্ঠানে জাতীয় শিক্ষা…
বাংলার ভোর প্রতিবেদক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ ও যশোর জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে যশোর ব্যাটালিয়ন পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। বৃহস্পতিবার যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ২৯ ও ৩০ জানুয়ারি তারিখের মধ্যে মোট ৩টি জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে ৩০ দশমিক ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনে ৮ দশমিক ৭ প্লাটুন এবং যশোর জেলার ৪টি সংসদীয়…
সাতক্ষীরা সংবাদদাতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কলারোয়ার চন্দনপুর উনিয়ন বিএনপির আয়োজনে চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় চন্দনপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ও দু-বারের জনপ্রিয় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, আমাকে সত্তর বছর সাজা দিয়েছিল, আমি বেরিয়ে এসেছি। আমি মজলুম আমাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করুন। আমি কলারোয়ায় রাস্তাঘাট ব্রিজ কালভার্টসহ স্কুল কলেজের উন্নয়ন করেছি। বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। আমি কাজের ছেলে কাজ করেছি, আগামী নির্বাচনে আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করুন। বিশেষ অতিথি হিসেবে…
