Author: banglarbhore

যশোরের ঝিকরগাছা উপজেলার ফতেপুর কাউন্সিল বাজারে শনিবার প্রফেসর ড. এমএ বারী মডেল মাদরাসা ও শেফা আইডিয়াল ইনস্টিটিউট অ্যান্ড অরফানেজের যৌথ উদ্যোগে সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি ও বাংলাদেশ আহলে হাদীস তালীমী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক সালাফী। পরিচালনা পরিষদের সভাপতি মো. মোরশেদ আলম ও শেফা আইডিয়াল ইন্সটিটিউট এন্ড অরফানেজ-এর সভাপতি এম. হাবিবুর রহমানের তত্ত্বাবধানে এবং প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের সেক্রেটারি আবু ফাইয়ায মুহাম্মদ গোলাম রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে চার শতাধিক সুধীজন অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জমঈয়তে আহলে হাদীসের যুগ্ম সেক্রেটারি জেনারেল…

Read More

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরা-৪ (শ্যামনগর) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের প্রার্থী ড. মনিরুজ্জামানের নির্বাচনী প্রচারণা উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজনে বিশাল নির্বাচনী জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪ টা থেকে শ্যামনগর উপজেলা সদরের কেন্দ্রীয় ইদগাহ ময়দানে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে উপস্থিত হাজার হাজার নেতা কর্মী ও সামার্থকদের নিয়ে ড. মো. মনিরুজ্জামানের নেতৃত্বে বিশাল একটা মিছিল শ্যামনগর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পৌর বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মী মিছিল সহকারে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে সমাবেত হয়। এসময় “১২তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন”,…

Read More

মাগুরা সংবাদদাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও বিএনপির তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী মাগুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় মাগুরা শহরের ভায়নার মোড়ে অবস্থিত আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব কার্যালয়ে ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান। এছাড়াও উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সভাপতি সৈয়দ মাহবুব রহমান মিলটনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভায় মনোয়ার হোসেন…

Read More

জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৌর শহরের প্রাইড প্রি ক্যাডেট স্কুলের আয়োজনে পিঠা উৎসব পালিত হয়েছে। শনিবার দিনব্যাপি স্কুলপ্রাঙ্গণে আয়োজিত এ পিঠা উৎসবে বিভিন্ন ধরনের দেশীয়-ভাপা, চিতই, পাটিসাপটা, দুধপুলি, তেলসহ নানা স্বাদের পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। উৎসবে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শীতকালীন ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রাইড প্রি ক্যাডেট স্কুলের পরিচালক মাসুদ পারভেজ রানা বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শিকড়ের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়া ও শীতকালীন ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ উৎসবের আয়োজন।

Read More

বাংলার ভোর প্রতিবেদক সাতক্ষীরা কলারোয়া উপজেলার গয়ড়া বাজারে অবস্থিত অনুমোদিতহীন আছিয়া মেমোরিয়াল নার্সিংহোম ক্লিনিকে নিয়মিত চলছে প্রসূতি নারীর সিজারিয়ান অপারেশন, অ্যাপেন্ডিক্স ও পিআইডির মত গুরুতর অপারেশন। রুগীদের অপারেশন করতে বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে আনা হয় ডাক্তার। আর প্রেসক্রিপশন করেন ক্লিনিকটির পরিচালক হাতুড়ে ডাক্তার রমজান আলী নিজেই। ছাড়পত্রের আগমুহূর্ত পর্যন্ত অপারেশন করা সেই ডাক্তারের সাথে দেখা হয় না রুগীদের। অপারেশন করা রুগীদের ইমারজেন্সি চিকিৎসার প্রয়োজন হলে নার্স অথবা ওয়ার্ড বয়রা দেন চিকিৎসা। এছাড়াও ক্লিনিকের নাম ব্যবহার করা হয় আছিয়া মেমোরিয়াল নার্সিং হোম। কিন্তু ক্লিনিকের ফটকে নাই কোন বৈধ সাইনবোর্ড। ধারণা করা হচ্ছে প্রশাসনের চোখ ফাঁকি দিতে এই কৌশল অবলম্বন করেছে…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুর রউফের নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপ নেয়। ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইউনিয়নবাসীর আয়োজনে শনিবার বিকালে ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধাদলের আহ্বায়ক শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডবলু, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি, তারিকুল ইসলাম, সদস্য এড. নুরুল ইসলাম, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সাবেক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের উদ্যোগে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে যশোরের বিডি হলে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মনজুর রহমান, জনতা ব্যাংক পিএলসি এরিয়া অফিস যশোরের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুস সালাম, রূপালী ব্যাংক পিএলসি এরিয়া অফিস যশোরের ডেপুটি জেনারেল ম্যানেজার সাহাদ আলী, অগ্রণী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয় যশোরের ডেপুটি জেনারেল ম্যানেজার রোকন উদ্দিন, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস যশোর নর্থের ডেপুটি জেনারেল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জীবনের পুরোটা সময় কাজ করে গেছেন মানবসেবায়। মৃত্যুর পরেও যার ব্যতিক্রম ঘটলো না। মানুষের কল্যাণে নিজের দেহটা দান করে গেছেন দেশের অন্যতম বৃহৎ বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজাদুল কবির আজু। এক দশক আগে জীবিত অবস্থায় পরিবারের সম্মতি নিয়েই দেহ দানের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করেই যশোর মেডিকেল কলেজে দেয়া হয়েছে তার দেহ। এদিকে, মৃত্যুর পর মরণোত্তর দেহদানের বিষয়টি প্রকাশ পাওয়ার পরে প্রশংসায় ভাসছেন একজন নির্মোহ, উন্নয়নকর্মী ও মুক্তিযোদ্ধা আজাদুল কবির আজু। সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা জানাযায় অংশ নিতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা বলছেন, জীবদ্দশায় তিনি যে নির্মোহ,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক পিতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান খরিচাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন করে উন্নয়ন চাইলেন ছেলে যশোর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের কাছে। শনিবার তৃতীয় দিনে সদর উপজেলার রামনগর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার শুরুতে সতীঘাটা বাজারে পথ সভায় অনিন্দ্য ইসলাম অমিতের কাছে এই দাবি করেন দীর্ঘ ১৭ বছরের অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক কে এম আজগর আলী। প্রধান শিক্ষক কে এম আজগর আলী বলেন ১৯৯৫ সালে তৎকালীন মন্ত্রী তরিকুল ইসলাম স্কুলটি প্রতিষ্ঠা করেন। এরপর আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে প্রতিষ্ঠানটি উন্নয়ন বঞ্চিত। যতবারই আমি প্রতিষ্ঠানের উন্নয়ন চেয়েছি, ততবারই বঞ্চিত করা হয়েছে। তরিকুল ইসলামের হাতে গড়া…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বরযাত্রীবাহী বাস বোরো ধানের জমিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসে থাকা অন্তত ১২ জন বরযাত্রী আহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার টেঙ্গুরপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি থেকে বরযাত্রীবাহী বাসটি যশোরের অভয়নগরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে চৌগাছার টেঙ্গুরপুর মোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়ক ছেড়ে রাস্তার পাশে বোরো চাষের জন্য প্রস্তুতকৃত কর্দমাক্ত জমিতে নেমে যায়। র্ঘটনায় বাসে থাকা শিশু ও বৃদ্ধসহ অন্তত ১২ জন আহত হন। আহত ব্যক্তিরা হলেন—নিমাই রায় (৮০), সাধন কুমার (৫০), পারুল হাজরা…

Read More