বাংলার ভোর প্রতিবেদক যশোরের খাজুরায় ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে মাদক কারবার। বাজারের অলিগলিসহ প্রায় প্রতিটি এলাকায় গড়ে উঠেছে মাদক স্পট। ফেনসিডিল, ইয়াবা ও গাঁজা এখন হাতের নাগালে। দিন-রাতের পার্থক্য নেই, চাইলেই সহজে মিলছে এসব মরণনেশা। ধীরে ধীরে মাদকের করাল গ্রাসের শিকার হচ্ছে যুবসমাজ ও স্কুল-কলেজেগামী শিক্ষার্থীরা। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবক ও সচেতন মহল। অভিযোগ রয়েছে, খাজুরা পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ রাশেদ সর্দারকে নিয়মিত মোট অঙ্কের মাসোহারা দিয়েই চলছে এই ধরনের কর্মকাণ্ড। তার আশ্রয়-প্রশ্রয়ে ফুলে-ফুঁপে উঠেছে মাদক ব্যবসা। অনুসন্ধানে জানা গেছে, খাজুরা বাজারসহ আশপাশের অন্তত ১৫টি স্পটে প্রকাশ্যে মাদক কারবার চলছে। যার ডিলার রয়েছেন ৩ জন। আর খুচরা বিক্রেতার সংখ্যা তার…
Author: banglarbhore
কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুর বনবিভাগের অভিযানে মহেশপুরের নাটিমা গ্রামের মাঠ থেকে বিশাল আকৃতির একটি জীবিত শকুন উদ্ধার করা হয়েছে। এ সময় কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের মাঠ থেকে মৃত একটি মেছো বিড়াল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত চারজনের নামে কোটচাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, ২০ জানুয়ারি গভীর রাতে গুড়পাড়া গ্রামের একটি ড্রাগন বাগানে একটি মেছোবিড়াল পিটিয়ে মারা হয়। মেছোবিড়াল হত্যার ঘটনা জানাজানি হলে কোটচাঁদপুর বন কর্মকর্তা শকিফুল ইসলাম বিভাগীয় বন কর্মকর্তা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনাকে জানান। পরবর্তীতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট শার্শা যশোরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর…
ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছায় জেলা পরিষদের সরকারি ডাকবাংলোর জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে দারুল উলুম কামিল মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে বুধবার জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের অভিযোগ, প্রাচীরঘেরা সরকারি ডাকবাংলোর জমিতে কোনো ধরনের লিজ বা ইজারা ছাড়াই ১৬ মিলি রড ব্যবহার করে দোকানঘর আদলে ভবন নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এর আগেও একই জমিতে দোকান ও রেস্তোরাঁ নির্মাণ করে ভাড়া দেয়া হয়েছিল বলে দাবি করেন তারা। এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মহিব্বুল ইসলাম জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরাদ্দকৃত ১২ লাখ টাকা দিয়ে টিনশেডের নামাজের ঘর নির্মাণ করা হচ্ছে। তবে সরকারি জমিতে স্থায়ী স্থাপনা…
পাইকগাছা সংবাদদাতা খুলনার পাইকগাছায় ষাটোর্ধ এক বিধবার ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কোন এক সময় উপজেলার সোলাদানার দীঘা গ্রামের প্রয়াত ফনিন্দ্র ( আমিন) সানার স্ত্রী শ্রীলেখা সানাকে দুর্বৃত্তরা রান্না ঘরে কুপিয়ে হত্যা করে চলে যায়। বুধবার সকাল ১০টার দিকে প্রতিবেশির ডাকাডাকিতে কোনো সাড়া শব্দ না পেয়ে এক পর্যায়ে রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ও সিআইডি ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে জানান, নিহতের শরীরে কোঁপের দাগ ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। খোজ নিয়ে জানা গেছে, নিহতের ১ ছেলে ঢাকায় চাকরি করেন ও ১ মেয়ে সাতক্ষীরায় বাস…
দুই মামলায় আটক নেই বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছা উপজেলার সলুয়া বাজারে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ও হামলকারী গণপিটুনিতে নিহতের নেপথ্যে রয়েছে বিক্রিত জমি ফেরত সংক্রান্ত মামলার বিরোধের জের। একই গ্রামে দুই ব্যক্তি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুজনের পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ। নিহতের ঘটনায় দুটি মামলা হয়েছে। কেউ আটক হয়নি। নিহত রফিকুল ইসলাম (৪৫) ও আব্দুল আলিম পলাশ (৩৫) যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের বাসিন্দা। বুধবার সকালে সদর উপজেলার জগহাটি গ্রামে গিয়ে দেখা যায় একই পাড়ার কয়েকশ গজ দূরে রফিকুল ইসলাম ও আবদুল আলিম পলাশের বাড়ির অবস্থান। দুই বাড়ির সামনে প্রতিবেশি আত্মীয় স্বজনের ভিড়। কান্নায় ভেঙে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকায় নির্মাণকাজে বাধা দিতে গেলে এই উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় একটি পক্ষ থাকায় যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগে শহরের পুরাতন কসবা ফাতেমা হাসপাতাল এলাকার বাসিন্দা বদরুল কালামের ছেলে মোস্তফা কামাল দিপু জানান, শহরের পুরাতন কসবা মৌজায় ফাতেমা হাসপাতালের সামনে বিরোধপূর্ণ ১৩ দশমিক ৭৩ শতক জমি রয়েছে। জমিটি তাদের ভোগদখলে থাকলেও মালিকানা নিয়ে তার ফুফু বেগম শামসুন্নাহারের সাথে মামলা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে শেখ রজব আলী কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার সকালে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালাক (উপ-সচিব) রফিকুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন। যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সহীলুউদ্দিন, যশোর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম, যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ, প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান। আয়োজকরা জানান, অভাবের কারণে অনেক মেধাবী শিক্ষার্থী বই, কোচিং, পরীক্ষা ফি বা পড়াশোনার উপকরণ…
বাংলার ভোর প্রতিবেদক হারিয়ে যাওয়া শৈশব, গ্রামবাংলার ধুলোবালি মাখা স্মৃতি আর সহজ-সরল জীবনের গল্প নিয়ে যশোরে প্রদর্শিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘আম-কাঁঠালের ছুটি’। নাট্য ও সাংস্কৃতিক সংগঠন ‘শব্দ থিয়েটার’-এর উদ্যোগে আগামী শুক্রবার ও শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন নাট্যকার মাস্উদ জামান। মো. নুরুজ্জামান পরিচালিত এই সিনেমাটি ইতোমধ্যেই দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ানোর পাশাপাশি বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার জয় করেছে। সেলুলয়েডের ফিতায় নির্মাতা বন্দি করেছেন আমাদের শেকড়ের গল্প। যা দর্শককে ফিরিয়ে নিয়ে যাবে তাদের ফেলে আসা দিনগুলোতে। আয়োজক সূত্রে জানা গেছে,…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় শীতার্ত কোরআনের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার বিকেলে চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাজিপুর গ্রামে অবস্থিত হুদা হাজিপুর দারুল হিকমা হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার কোরআনের শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বখতিয়ার হোসেনের আহ্বানে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, সহ-সভাপতি কবির হোসেন সোহেল, শাহীন কবির, আছির উদ্দিন, জুয়েল মাহমুদ, রাকিবুল ইসলাম রনি, জাহাঙ্গীর আলম, কাইয়ুম হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, “বিপন্ন মানবতায় প্রবাসীর জয়”-এই স্লোগানকে সামনে রেখে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন দীর্ঘদিন বিভিন্ন…
কেশবপুর পৌর সংবাদদাতা যশোর-৬ (কেশবপুর) আসনে জামায়াত ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে দাড়িপাল্লা প্রতীক পেয়েই তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী বলেন, সুযোগ তৈরি হলে কেশবপুরের স্থায়ী জলাবদ্ধতা দূরীকরণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ সকলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর নিরাপদ শান্তিপূর্ণ কেশবপুর গড়ার লক্ষ্যে কাজ করবেন। তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আপনারা (সাংবাদিকরা) কাউকে ছাড় দিবেন না। সেটা আমার বিরুদ্ধে হোক কিংবা অন্য কারো বিরুদ্ধে হোক। সঠিক, সুষ্ঠু ও নিরপেক্ষ সংবাদ পরিবেশিত হলে দেশটা আরও…
