Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে পৌর জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, যশোর সদর আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী খবির গাজী। বিশেষ অতিথি ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম। পৌর জাতীয় পার্টির আহবায়ক জি এম আবু মুছার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরন, সদর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী মোল্যা, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক আবু সিদ্দিকি ঝন্টু, পৌর জাতীয় পার্টির নেতা লাল মোহাম্মদ, মহিউদ্দীন…

Read More

পাইকগাছা সংবাদদাতা খুলনা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পী বলেছেন, আমি বিজয়ী হলে সংসদীয় এলাকায় কাউকে ডন বানাবো না, বরঞ্চ সাংবাদিকসহ সমাজের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের সাথে নিয়ে কাজ করে যাবো। তিনি রোববার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে দেশ-জাতির কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিয়ে দুর্গম এ অঞ্চলে উন্নয়ন কাজ করতে পাঠিয়েছেন। এ সময় তিনি উন্নয়ন কাজ ও সমাজের কল্যানে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ করেছেন। জাতীয় নির্বাচনে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে মতামত দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন,…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে পূর্বশত্রুতার জেরে এক ব্যবসায়ীর দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে নগদ অর্থসহ প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী তৌহিদুল ইসলাম। রোবাবর বেলা ১১টায় কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপজেলার কাগমারী গ্রামের বাসিন্দা তৌহিদুল ট্রেডার্সের মালিক জানান তিনি দীর্ঘদিন ধরে বস্তা, পেপার ও কার্টুনের ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি জানান শনিবার রাতে পূর্ব শত্রুতার জেরে আগুন দিয়েছে তার প্রতিপক্ষ। এ বিষয়ে তিনি কোটচাঁদপুর মডেল থানায় অভিযোগও করেছেন। যেখানে একই ব্যবসার সঙ্গে জড়িত নওদাগ্রাম গ্রামের মো. ডাবলু (৪১) ও কোটচাঁদপুর কলেজস্ট্যান্ড এলাকার মো. রাজুর (৩৭) সাথে বিরোধের কথা উল্লেখ রয়েছে।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক রাজারহাট সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এতিম, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের এতিম, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের মিলনায়তনে রোববার বেলা সাড়ে এগারটায় সংস্থার সভাপতি মুন্সি নাজমুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শিক্ষা উপকরণ বিতরণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার কোষাধ্যক্ষ ওসমান গনি। বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও ১০ জন এতিম শিক্ষার্থীর মাঝে ১০ কেজি করে চাল দেয়া হয়। অনুষ্ঠানে আলোচনা করেন সংস্থার প্রধান উপদেষ্টা ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ আহসান আলী,…

Read More

মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে রান্না করা মাংসের পাত্রে মুখ দেয়ায় দুটি পোষা বিড়ালকে নির্মমভাবে পেটানোর অভিযোগ উঠেছে হুসাইন কবির হিরা নামে এক প্রতিবেশির বিরুদ্ধে। ঘটনাটি শুক্রবার দুপুরে উপজেলার চালকিডাঙ্গা বাজার এলাকায় ঘটেছে। আহত বিড়াল দুটির মধ্যে শনিবার একটি বিড়াল মারা গেছে। মারপিটের শিকার অপর বিড়ালটির কয়েকটি দাঁত ভেঙ্গে গেছে। ডান চোখ জখম হয়েছে। এই ঘটনায় বিড়াল দুটোর মালিক জিল্লুর রহমান শনিবার দুপুরে মণিরামপুর থানার ওসি ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জিল্লুর রহমান উল্লেখ করেন, তিনি একজন মোবাইলফোন ব্যবসায়ী। বাড়িতে তিনি দুটি বিড়াল পুষতেন। শুক্রবার দুপুরে বিড়াল দুটো প্রতিবেশী হিরার বাড়িতে গেলে ওদের ঘরের ভিতরে আটকিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত…

Read More

শার্শা সংবাদদাতা বেনাপোল কার্গো ইয়ার্ড টার্মিনালে হাই-মাস্ট লাইট পোস্টে বিদ্যুৎস্পৃষ্টে অসংখ্য অসংখ্য অতিথি পাখির মৃত্যুর ঘটনায় ইঞ্জিনিয়ারিং অবহেলা ও ত্রুটিপূর্ণ নকশার অভিযোগ উঠেছে। বেশ কিছুদিন যাবৎ হাই-মাস্ট লাইটের আশেপাশে দুই-একটা পাখি মৃত দেখা গেলেও স্থানীয়রা এটা নিয়ে ভ্রুক্ষেপ করেনি। শনিবার সকালে ইয়ার্ড এলাকায় এই ল্যাম্পপোস্টের নিচে বিদ্যুৎ সংযোগ বক্সের তালা খুললে সেখানে প্রায় ত্রিশটির মত মৃত পাখি পাওয়ার পর এ ত্রুটির বিষয়টি প্রকাশ্যে আসে। বন্দরে থাকা প্রায় প্রতিটি ল্যাম্পপোস্টেই একই অবস্থা। একই সাথে এ ঘটনায় সংশ্লিস্টদের উদাসীনতায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, এই অতিথি পাখিগুলো আবাবিল পাখি হতে পারে। রাতে তীব্র আলো ও ঠাণ্ডার কারণে পাখিগুলো হাই-মাস্ট লাইট পোস্টের…

Read More

সোহাগ হোসেন, বাগআঁচড়া যশোরের শার্শা উপজেলার বেলতলা বাজারে বাণিজ্যিকভাবে জমে উঠেছে মৌসুমী ফল কুল (বরুই) এর বাজার। কুল ও আম মৌসুমে মুখরিত হয়ে ওঠে এখানকার সব আড়তগুলো। প্রতিদিন এখান থেকে ছোট বড় প্রায় ২০ থেকে ২৫ ট্রাক কুল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে রপ্তানি হচ্ছে। যশোর-সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী উপজেলা শার্শা ও কলারোয়া জিরো পয়েন্ট বেলতলা নামক স্থানে অবস্থিত বাজারটিতে বর্তমানে থাইআপেল কুল ১২০/১৩০ টাকা, বলসুন্দরী কুল ১০০/১২০ টাকা, নারকেল কুল ৮০/৯০ টাকা, চায়না কুল ১২০ এবং টককুল ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। স্থানীয় কুলচাষি মোশারাফ হোসেন জানান, তিনি গত ১০ বছর ধরে কুলচাষ করছেন। এ বছরও…

Read More

রেহানা ফেরদৌসী এখন চলছে আরবী রজব মাস। মহান রবের দয়া ও করুণা যে, তিনি মুসলিম উম্মাহকে পবিত্র রজব মাসের শেষ প্রান্তে উপনীত করেছেন। এটি নাম ও অর্থগতভাবেই প্রাচুর্যময় সম্মানিত মাস। রজব মাসের মর্যাদা মাসটির পুরো নাম ‘রজবুল মুরাজ্জাব’ বা ‘আর-রজব আল-মুরাজ্জাব’ হলেও এটি রজব মাস নামেই বেশি পরিচিত। মাসটির অর্থগত তাৎপর্য হলো ‘রজব’ শব্দের অর্থ সম্ভ্রান্ত, মহান বা প্রাচুর্যময়। আর ‘মুরাজ্জাব’ অর্থ ‘সম্মানিত’। সুতরাং এর অর্থ দাঁড়ায় ‘প্রাচুর্যময় সম্মানিত মাস’। মর্যাদার এ মাসটিকে মহান আল্লাহ তাআলা যাবতীয় যুদ্ধবিগ্রহ, হানাহানি ও রক্তপাত নিষিদ্ধ করে দিয়েছেন। এবং বারো মাসের মধ্যে চারটি মাসকে ‘আশহুরে হুরুম’ তথা সম্মানিত ঘোষণা করেছেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিভিন্ন থানার ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। শনিবার দিনব্যাপি জেলার অভয়নগর ও মণিরামপুর থানার বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শনকালে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি, ভোটকেন্দ্রের অবস্থান, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল রাজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মণিরামপুর সার্কেল ইমদাদুল হক, অভয়নগর ও মণিরামপুর থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পৃথিবী ও কলা বিপ্লব দিবস। ১৬ জানুয়ারি সামাজিক সচেতন সংস্থার আয়োজনে মণিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের ঈদগা মাঠে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এই সুন্দর পৃথিবীকে অভিনন্দন জানানোর পাশাপাশি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার প্রত্যয়ে কেক কেটে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে পৃথিবী ও কলা বিপ্লব দিবসের আবিষ্কারক ও নিউজিল্যান্ডের নাগরিক মাইকেল তরুণের বার্তা পাঠ করা হয়। বার্তায় তিনি বলেন, সৃষ্টিকর্তা আমাদের যে সুন্দর পৃথিবী উপহার দিয়েছেন, তা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। সৃষ্টিকর্তার সৃষ্টিকে ভালোবাসতে হবে এবং প্রকৃতি, মানুষ ও জীবজগতের প্রতি দায়িত্বশীল হতে হবে। হিংসা পরিহার করে শান্তিপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে…

Read More