Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি (লিগ্যাল ইনভেস্টিগেশন সেল) এর উদ্যোগে উদ্ধারকৃত হারানো মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত নগদ অর্থ ভুক্তভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হল রুমে ডিসেম্বর মাসে উদ্ধারকৃত এসব মোবাইল ও নগদ অর্থ হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্ধারকৃত মোবাইল ফোন ও নগদ অর্থ প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)। অনুষ্ঠানে জানানো হয়, ডিসেম্বর/২০২৫ মাসে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি যশোর সাধারণ ডায়েরিভুক্ত মোট ৫৯টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট বুঝিয়ে দিয়েছে।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, যশোর সদর আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী খবির গাজী। বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম। সদর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি শফিয়ার রহমান সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মিনাজুর আবেদিন, জেলা সদস্য সেকেন্দার আলী, সদর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্বাস আলী মোল্লা, আরবপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রামনগর ইউনিয়নের সভাপতি শাহীন আলম, দেয়াড়া ইউনিয়নের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শুরু হয়েছে ছয় দিনব্যাপি ঐতিহ্যবাহী খেজুর গুড়ের পিঠা ও উদ্যোক্তা উন্নয়ন উৎসব। রেডক্রিসেন্ট কার্যালয় চত্বরে বৃহস্পতিবার দুপুরে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, নারী উদ্যোক্তা সৈয়দা ফারজানা ইয়াসমিন বৃষ্টিসহ নারী উদ্যোক্তারা। ঐতিহ্যবাহী খেজুর গুড়ের পিঠা ও উদ্যোক্তা উন্নয়ন উৎসব উপলক্ষে ৪০টি স্টল বসানো হয়েছে।

Read More

বাংলার ভোর প্রতিবেদক সিভিল সার্জন যশোরের কার্যালয়ে বুধবার বেলা সাড়ে এগারটায় যশোরে জাতীয় পুষ্টি নীতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে সভায় বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয়ের মহাপরিচালক ডা. রিজওয়ানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় জেলা পুষ্টি সমন্বয় কমিটির সাথে সিভিল সার্জন ডা. মাসুদ রানার উপস্থিতিতে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয়ের উপপরিচালক ডাক্তার নুসরাত জাহান মিঠেন, উপপরিচালক ডাক্তার আখতার ইমাম, উপপরিচালক নুশরাত জাহান, উপপরিচালক জেহান আখতার রানা, যশোর জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক দিলদার হোসেন। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা খাদ্য…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে বুধবার বেলা সাড়ে এগারটায় যশোর জেলার সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা সভাপতিত্বে সভায় মানব পাচারের বর্তমান ধরণ ও কৌশল, পাচারের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা ও প্রতিরোধে কৌশল নির্ধারণ সহ মানব পাচারের শিকার ভিকটিমদের সুরক্ষা এবং সেবাপ্রাপ্তিতে করণীয় বিষয়ে সহায়ক উজ্জ্বল কুমার পাল অংশগ্রহণমূলক আলোচনা করেন। এছাড়া অত্র ইউনিয়নের মানব পাচার প্রতিরোধ কমিটির দায়িত্ববলি নিয়ে ৬ মাসের একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয় । সভাটি সঞ্চলনার দায়িত্ব পালন করেন প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর দিপঙ্কর মন্ডল।

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোররাতে পৌর শহরের সলেমানপুর গ্রামের একটি বাগান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী ইমরান সিদ্দিকী জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় টহল ও অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সলেমানপুর গ্রামে অভিযান চালিয়ে বাগানের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি .২২ ক্যালিবারের একনলা বন্দুক এবং একটি এয়ারগান উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান। উদ্ধার করা অস্ত্রগুলোর উৎস ও মালিক শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরায় শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা ইসাডো মাগুরা। বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের এমআর রোডে ইসাডোর কার্যালয়ে এ কম্বল বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদুল আলম প্রধান এ কম্বল বিতরণ করেন। এ সময় শহর সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা আবু মুসা, ইসাডোর চেয়ারম্যান হাসানুজ্জামান খান ও ইসাডোর নির্বাহী পরিচালক আবু ইমাম মোহাম্মদ বাকের উপস্থিত ছিলেন। ইসাডোর নির্বাহী পরিচালক আবু ইমাম মোহাম্মদ বাকের জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও ইসাডোর আয়োজনে অসহায় ও ছিন্নমুল শিশুদের মাঝে শীতের পোশাক এবং দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় চত্বরে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক কবির হোসেন আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবীর, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন, সহকারী প্রধান শিক্ষক (দিবা) ভারপ্রাপ্ত ওয়াহিদা সুলতানা, সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত (প্রভাতী) শফিউল…

Read More

জীবননগর সংবাদদাতা সেনা হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুবরণকারী জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জীবননগর পৌর কেন্দ্রীয় ঈদগাহে দ্বিতীয় জানাজা শেষে তাকে পৌর কবরস্থানে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়। জানাজা শেষে মরহুম বিএনপি নেতার বড় ভাই কাজল হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমার ভাইকে সেনা অভিযানের নামে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গত দুইদিন ধরে অনেকেই বলছেন এর সঠিক বিচার হবে। এটি শুধু মুখের কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে এটার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ এর আগে বুধবার বেলা ১১টায় একই জায়গায় মরহুমের ১ম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সাবেক স্বামীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, মানহানিকর বক্তব্য ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নারী। নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বুধবার দুপুরে যশোর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী নারীর নাম জেরিন সুলতানা। তিনি মাগুরা জেলার শালিখা উপজেলার বামনখালী গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে যশোর শহরতলীর নওয়াপাড়া ইউনিয়নের নওদাগ্রাম এলাকায় বসবাস করছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেরিন সুলতানা জানান, ২০০৯ সালের ১৪ অক্টোবর যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের হাউলী গ্রামের মৃত জড়ান বিশ্বাসের ছেলে জহিরুল ইসলামের সঙ্গে মুসলিম শরীয়াহ মোতাবেক তার বিবাহ সম্পন্ন হয়। বিবাহকালে ৬০ হাজার…

Read More