Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক প্রেম করে বিয়ে করা স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজনেরা ফিরিয়ে নিয়ে যাওয়ায় চরম হতাশায় ভুগছিলেন যশোরের কোতোয়ালী থানা এলাকার এক যুবক। সেই হতাশা থেকেই বসতঘরের আড়ার সঙ্গে মাফলার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি। নিহতের নাম জিসান (২০)। তিনি কোতোয়ালী থানার রামনগর ইউনিয়নের সিরাজসিংহা গ্রামের বাসিন্দা। শুক্রবার আনুমানিক বিকেল সাড়ে ৪টায় জিসান তার নিজ বসতঘরে গলায় ফাঁস দেন। স্থানীয় সূত্রের খবর, প্রেম করে বিয়ে করার পর মেয়ের মা-বাবা তাকে বাড়ি নিয়ে যান। এর ফলেই জিসান মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। একপর্যায়ে মানসিক চাপ সামলাতে না পেরে এমন পদক্ষেপ নেন। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে ঝুলন্ত অবস্থা থেকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যানজট নিরসন, দখলমুক্ত ফুটপাত নিশ্চিতকরণ ও ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে। শুক্রবার সকালে সচেতন নাগরিক সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, যশোর শহরে প্রতিদিন যানজট ভয়াবহ আকার ধারণ করছে। এতে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এতে করে শিক্ষার্থী, কর্মজীবীসহ সর্বস্তরের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে অবিলম্বে ট্রাফিক আইন কার্যকর করতে হবে। সাথে সাথে অবৈধ দখলকৃত ফুটপাত দখলমুক্ত নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, ফুটপাত দখলের কারণে পথচারীরা বাধ্য হয়ে সড়কে চলাচল করছে যে কারণে দুর্ঘটনার ঝুকি বাড়ছে। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর অবস্থান…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার আদায়ের দাবিতে যশোরে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরতলীর চাঁচড়া চেকপোস্টে সাধারণ জনগণ একত্রিত হয়ে এই বিক্ষোভ করে। কর্মসূচিতে বক্তারা বলেন, জুলাই মাসে প্রশাসন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করলে এবং সময়মতো কার্যকর পদক্ষেপ নিলে, সাধারণ মানুষকে রাজপথে নামতে হতো না। তারা অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই বারবার জনগণকে আন্দোলনে নামতে হচ্ছে। বক্তারা আরও বলেন, দেশের জনগণ আশা ও বিশ্বাস নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছে। কিন্তু তারা কোনো ভয়ের কারণে বা অভ্যন্তরীণ কোনো শক্তির প্রভাব কিংবা বিদেশি স্বার্থের দালালি করে ন্যায়বিচার থেকে সরে আসে, তাহলে জনগণ তা মেনে নেবে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা শুক্রবার বিকেলে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে শহিদ বীর ওসমান হাদি ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জাতীয় নাগরিক পার্টি যশোরের প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটির মুখপাত্র সাঈদ সান প্রমুখ। সভায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশ্নোত্তর পর্ব শেষে সাংগঠনিক পর্যালোচনা তুলে ধরেন মুখ্য সংগঠক সামিউল আলম শিমুল।…

Read More

কাজী মাজেদ নওয়াজ একদিকে গ্রামের একদল শিশু-কিশোর খেলাচ্ছলে ইট ছুড়ছে, বিরক্ত করছে, পাগলী পাগলী বলে ডাকছে। আর অন্যদিকে আলুথালু এক বয়স্ক নারী (পাগলী) চিৎকার করছেন, গালাগাল করে ধেয়ে আসছেন বারংবার। পা থেকে রক্ত ঝরছে আর ছেলেমেয়েরাও বিপুল উৎসাহে তাকে বিরক্ত করে যাচ্ছে। এই অবস্থা দেখে কিশোর আরজু-নাম পরিচয় না জানা এক বয়স্ক অসুস্থ নারীকে নিয়ে আসলেন বাড়িতে। বাড়ির কেউ-কেউ একটু বিরক্ত হলেও মায়ের প্রশ্রয়ে তাকে সাবান দিয়ে গোসল করানো হলো, খাবার দেয়া হলো, ডাক্তার দেখিয়ে বাড়িতেই তার থাকার ব্যবস্থা করা হলো। ছোটবেলা থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়াবার এক অদম্য ও জেদি মনোভাব প্রথম লক্ষ্য করেন তার মা। তিনি তাকে উৎসাহ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ছয় বছর বয়সী লামিয়া আক্তার জিনিয়ার চোখে মুখে খুশির ঝিলিক। তার একহাতে নতুন স্কুল ব্যাগ তো অন্যহাতে স্কুল ড্রেসের প্যাকেট। একটি চেয়ারে বসে একটু পর পর সেই লাল রঙের নতুন স্কুল ব্যাগটি নেড়েচেড়ে দেখছে। যেন আনন্দের সীমা নেই তার। পাশেই দাঁড়িয়ে রয়েছেন লামিয়ার মা নাজমা বেগম। তার হাতেও মেয়ের শিক্ষাবৃত্তির টাকার খাম। মেয়ের হাতে নতুন ব্যাগ আর স্কুল ড্রেস দেখে তিনিও আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন। যশোর শহরের বেজপাড়া আমতলার বাসিন্দা লামিয়ার বাবা নেই। মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। লামিয়া নতুন শ্রেণীর নতুন বই পেলেও ছিলো না তার স্কুল ড্রেস ও ব্যাগ। বই পাওয়ার পর থেকেই…

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় রবিউল ইসলাম (৬৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি চৌগাছা উপজেলার চাঁদপাড়া দক্ষিণ পাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপাড়া বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিউল ইসলাম চাঁদপাড়া বাজার থেকে বাইসাইকেলযোগে সাড়ে সাতটার দিকে বাড়ি ফেরার পথে চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল তাকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর সদর হাসপাতালে…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা এসএসসি ২০০০ সালের ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরায় সিলভার জুবিলি “মেগা মিটআপ-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্ট সেন্টারের পদ্মা হল মিলনায়তনে দিনব্যাপি এ মিটআপ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এসএসসি ২০০০ সালের ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়। প্রাক্তন শিক্ষার্থী গোলাম রসুল রাসেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আব্দুর রউফ। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম বাবলা, বিএনপি নেতা নাসিম ফারুক খান মিঠু, হাসান গ্রুপের চেয়ারম্যান আবু হাসান ও সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আহসান হাবীব। অনুষ্ঠানে স্মৃতিচারণ,…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে সরকারি ওয়াকফভুক্ত পুকুর ও পুকুরপাড়ের জমি থেকে অনুমতি ছাড়া মাটি কেটে বাণিজ্যিকভাবে বিক্রির অভিযোগে থানায় মামলা হয়েছে। কোটচাঁদপুর পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. মহিদুল ইসলাম বাদী হয়ে কোটচাঁদপুর মডেল থানায় মামলাটি করেন। এজাহার সূত্রে জানা যায়, পৌর এলাকার ৬৩ নম্বর সলেমানপুর মৌজার আরএস ১০ নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত ৩৯২৬ ও ৩৯২৭ নম্বর দাগের মোট ২ একর পুকুর ও পুকুরপাড় শ্রেণীর জমি সলেমানপুর ওয়াকফ স্টেটের নামে রেকর্ডভুক্ত। গতবছরের ১৭ ডিসেম্বর সকাল ১০টার দিকে ওই পুকুর থেকে কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই মাটি কেটে বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ভূমি…

Read More

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে প্রায় ২ লাখ টাকা মূল্যের ৪১ বোতল রয়্যাল স্ট্যাগ ব্রান্ডের বিদেশি মদসহ শফিকুল ইসলাম (৪১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালীর সদস্যরা শ্যামনগর থানাধীন পশ্চিম কৈখালী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে প্রেস রিলিজের মাধ্যমে আরও জানান যে, জব্দকৃত মদসহ আটক ব্যক্তির আটক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Read More