Author: banglarbhore

মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে হঠাৎ করেই পাগলা কুকুরের উপদ্রব দেখা দিয়েছে। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন প্রান্তে কুকুরের কামড়ে প্রায় অর্ধশত ব্যক্তি আহত হয়। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন ২০ জন। এ দিকে প্রায় দুইমাস যাবত স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাবিস ভ্যাকসিনের সরবরাহ নেই। ফলে বাধ্য হয়ে ভুক্তভোগীরা বাজারের ফার্মেসি থেকে উচ্চমূল্যে ভ্যাকসিন কিনে চিকিৎসা নিচ্ছেন। পাড়দীয়া গ্রামের ভুক্তভোগী ইজিবাইক চালক মাহাবুবুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে রাজগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে ডিসপেন্সারি মোড়ে যাত্রী উঠানোর সময় একটি ক্ষ্যাপা কুকুর আচমকা তার ওপর ঝাঁপিয়ে পড়ে ডানপায়ে কামড়িয়ে রক্তাক্ত করে। এ সময় ওপর যাত্রী হাসানকেও কামড়িয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়।…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আলমখালী রামনগর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশিকুর ফকির নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাগুরা সদরের দেড়ুয়া গ্রামের  আশিকুর দুটি মোটরসাইকেলে বন্ধুদের সাথে হাটগোপালপুরে যাওয়ার পথে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের রামনগর ছাচানি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। নিহত আশিকুর রহমান মাগুরা সদর উপজেলার দেডুয়া গ্রামের হাসান ফকিরের ছেলে। স্থানীয় সূত্র জানায়, আশিকুর তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আলমখালী বাজার অতিক্রম করে রামনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরার ইছাখাদা এলাকায় গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আকিদুল হোসেন (৩৫) পাকাকাঞ্চনপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে টেংরাখালী এলাকা থেকে গরু চুরি করে পালানোর সময় দুই-তিনজনকে স্থানীয়রা ধাওয়া করে। এ সময় একজনকে ইছাখাদা পশ্চিমপাড়া এলাকায় আটক করা হয়। আটকের পর স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় আকিদুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বুধবার সকাল ৮টার দিকে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি এটি…

Read More

বেনাপোল সংবাদদাতা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বেনাপোল বন্দরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১ টার দিকে বেনাপোল স্থলবন্দর ৩ নং ে টের সামনে বেনাপোল-যশোর মহাসড়কে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৮৯১ ও ৯২৫)-এর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। শ্রমিক সংগঠন ৮৯১’র সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দোয়া অনুষ্ঠানে অংশ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত “ধানের শীষ” মার্কার প্রার্থী মো. নুরুজ্জামান লিটন। শুরুতে কোরআন তেলাওয়াত এবং বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এমপি প্রার্থী নুরুজ্জামান…

Read More

শার্শা সংবাদদাতা যশোরের শার্শার বাগআঁচড়ায় দুটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে আহম্মাদ আলী ও মশিয়ার রহমান নামে দুই ব্যক্তিকে চল্লিশ হাজার টাকা জরিমানা ও আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে উপজেলার বাগআঁচড়া ঘোষ পাড়ায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম। শার্শা উপজেলা সরকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ মখদুম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের যৌথ টিম বাগআঁচড়া ঘোষপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় চিটাগুড়, চিনি, ফিটকিরি ও অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরির অপরাধে ওই দুইজনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অভিযানকালে থানা পুলিশের সদস্য ও উপজেলা সহকারী কমিশনার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ওসমান হাদি হত্যার বিচার এবং ‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহীদদের ন্যায়বিচারের দাবিতে যশোরে ‘বিপ্লবী ছাত্র-জনতা’র ব্যানারে প্রতিবাদী রোড মার্চ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোড মার্চে সচেতন তরুণ সমাজ বিচারহীনতার সংস্কৃতির তীব্র সমালোচনা করে অবিলম্বে সকল হত্যাকারীর বিচার দাবি করেন। বুধবার প্রতিবাদ কর্মসূচি যশোর মণিহার থেকে শুরু হয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অভিমুখে যায়। ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী ও নারী প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই মিছিলে অংশগ্রহণকারীরা ‘হাদি হত্যাকারীদের বিচার চাই’, ‘জুলাই হত্যাকারীদের বিচার চাই’ এবং ‘জুলাইয়ের শহীদদের ন্যায়বিচার চাই’ স্লোগানে মুখর ছিলেন। এ সময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ১৪শ’ শহীদের নির্মম সত্য উন্মোচন করেছে। কিন্তু ওসমান হাদি বা জুলাইয়ের হত্যাকারীদের বিচার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক, রিয়েলএস্টেট ব্যবসায়ী আলমগীর হোসেন হত্যা মামলায় আটক তার জামাতা বাসেদ আলী পরশ এবং একই এলাকার আসহাবুল ইসলাম সাগরকে দুই দিনের পুলিশি রিমান্ডে দিয়েছেন আদালত। বুধবার যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। আলমগীর হোসেন খুন হয়েছিলেন গত ৩ জানুয়ারি শনিবার সন্ধ্যায় শংকরপুর ইসহক সড়কে। অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলে চলন্ত অবস্থায় আলমগীরকে গুলি করে পালিয়ে যায়। ওই এলাকার ভিডিও ফুটেজে এমনই হত্যার দৃশ্য দেখা গেছে। হত্যাকাণ্ডের পর নিহতের স্ত্রী শামীমা বেগম যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পরশ ও সাগরের নাম উল্লেখ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, খালেদা জিয়ার শোক সভা হয়েছে। বুধবার ইছালি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শোক প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, বেগম খালেদা জিয়া প্রতিহিংসা প্রতিশোধ ভুলে সকলকে সাথে নিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তিনি কখনো প্রতিশোধের রাজনীতি করেননি। অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করতেন। তিনি মনে করতেন, এই দেশ কারও একার না, দেশ সকলের। তাই সকলকে সাথে নিয়ে অতীতের মতো দেশকে নিয়ে নতুনভাবে গড়তে চেয়েছিলেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া অনুধাবন করতেন রাজনীতি দেশ ও জনগণের জন্য। সেই উপলদ্ধির জায়গা থেকে তিনি দেশ ও জনগণের স্বার্থ রক্ষায়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে শীতের তীব্রতা বাড়লেও তিনদিন পর সূর্যের দেখা মিলেছে। রোদের উত্তাপে হাড়ের কাঁপন কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি। বিশেষ করে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ এই শীতে দুর্বিসহ জীবনযাপন করছে। বুধবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বগুড়ার বদলগাছীতে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গত ৩১ ডিসেম্বর গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এরপর মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজশাহীতে তাপমাত্রা নেমে যায় ৭ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বগুড়ার বদলগাছীতে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যশোর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দিনব্যাপি নানা আয়োজনে উদযাপিত হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের সূবর্ণজয়ন্তী ‘জাগরণের ৫০ বছর’। দিনটি উপলক্ষে বুধবার সকাল থেকে যশোর শহরের মুজিব সড়কে সংস্থার প্রধান কার্যালয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। যা চলে রাত পর্যন্ত। ‘জাগরণের ৫০ বছর’ শীর্ষক ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের দুই পর্বের এ আয়োজনে সকালে ছিলো-পাঁচ শতাধিক নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে জাগরণ শোভাযাত্রা। শোভাযাত্রা উদ্বোধন করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। জাগরণী চক্র ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক খন্দকার কামরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু। এর আগে ৫০ জন সংগীত শিল্পীর অংশগ্রহণে জাতীয় সংগীতের সাথে…

Read More