নিজস্ব প্রতিবেদক যশোরে মোটরসাইকেলের ধাক্কায় ফাতেমা খাতুন (৫৫) নামে এক স্বাস্থ্য পরিদর্শক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে শহরের বস্তাপট্টিতে দুর্ঘটনাটি ঘটে। তিনি সদরের ছাতিয়ানতলা গ্রামের বাসিন্দ। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সহকারী স্বাস্থ্য পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন তিনি। প্রতক্ষ্যদর্শীরা জানান, ফাতেমা বেজপাড়া থেকে রিকশা যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে বস্তাপট্টি মোড়ে আসলে পিছন থেকে একটি মোটরসাইকেল তার রিকশার পিছনে ধাক্কা দেয়। এতে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সিভিল সার্জন ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস, সদর উপজেলা…
Author: banglarbhore
অভয়নগর প্রতিনিধি যশোর-৪ আসনে (অভয়নগর, বসুন্দিয়া ও বাঘারপাড়া) আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এনামুল হক বাবুল বলেছেন, নৌকা প্রতীকে ভোট দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। এতে দেশের উন্নয়ন হবে। গতকাল সকালে নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর ও ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার ও গণসংযোগকালে তিনি এ কথা বলেন। এনামুল হক বাবুল বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী ও উন্নয়ন হবে। উন্নয়নের মাধ্যমে দেশকে আরও আধুনিকায়ন ও উন্নত দেশে রূপান্তরিত করা হবে। এ আসনের প্রতিটি অঞ্চলের উন্নয়ন ঘটানো হবে। অবহেলিত ও বঞ্চিত মানুষের ভাগ্যের উন্নয়ন করা হবে। তিনি বলেন, তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে নওয়াপাড়া ভৈরব…
কালীগঞ্জ প্রতিনিধি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে এবারে জলপথের নৌকার সাথে ভোটযুদ্ধ হবে স্থলপথ ট্রাকের সাথে। কালীগঞ্জ উপজেলার একটি পৌরসভা, ১১টি ইউনিয়ন ও ঝিনাইদহ সদরের ৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে প্রার্থী সংখ্যা ৫ জন। এদের মধ্যে দুই বারের বর্তমান এমপি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৌকার মনোনীত প্রার্থী এমপি আনোয়ারুল আজীম আনার একজন হেভিওয়েট প্রার্থী হিসেবে পরিচিত। ভোটারদের অভিমত মূলত তারই সাথে লড়াইয়ে থাকবেন একই দলের কালীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের আব্দুর রশিদ খোকন। তবে, তিনি ইতিপূর্বে কোন নির্বাচনেই অংশগ্রহণ না করলেও এবারেই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। বর্তমানে শহর গ্রামাঞ্চলের হাটে…
রাজগঞ্জ প্রতিনিধি ‘উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আবারও বঙ্গবন্ধুর প্রতীক নৌকা মার্কায় আপনাদের মূল্যবান ভোটটি প্রদান করবেন। নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও সরকার গঠন করার সুযোগ দিলে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়ন, শান্তি, সমৃদ্ধশালী সর্বোপরি একটি স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব। মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরেই ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠিত হবে। সুতরাং আরও একবার আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে সরকার গঠনের সুযোগ দিন’। গতকাল দিনভর ৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ…
বিবি প্রতিবেদক দ্বাদশ জাতীয় নির্বাচনে যশোর সদর আসনে নৌকা মার্কার প্রার্থী নাবিল আহমেদ বলেছেন, ‘আগামী ৭ জানুয়ারির নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে। সে জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর বাজারে বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পথসভায় বাংলাদেশকে ‘উন্নয়নের রোল মডেল’ অভিহিত করে সংসদ সদস্য কাজী নাবিল বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রভূত উন্নয়ন করেছেন। বাংলাদেশকে একটি মর্যাদাশীল জায়গায় নিয়ে গেছেন। একমাত্র তারই নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা সম্ভব। অল্প সময়ে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম এখন গোটা বিশ্বে…
মণিরামপুর প্রতিনিধি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসেনর ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে মণিরামপুর প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা করেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে মণিরামপুরবাসী আমাকে ভোট দেবেন। বিগত দিনগুলোতে উপজেলায় সব থেকে দুর্নীতি করা হয়েছে শিক্ষাখ্যাতে নিয়োগ বাণিজ্য, ভবদহ সংস্কারের নামে বরাদ্দকৃত অর্থ। এছাড়া এমন কোন সেক্টর নেই সেখানে দুর্নীতি করা হয়নি। নির্বাচন অবাধ সুষ্ঠু হলে শতভাগ বিজয়ের আশা নিশ্চিত করে তিনি বলেন, জনগণ নির্ভয়ে ভোট দিতে পারলে ঈগল প্রতিকেই ভোট দেবেন বলে আমি বিশ্বাস করি। আমার প্রতিপক্ষ প্রার্থীর কর্মীরা ভোটারদের…
বিবি প্রতিবেদক আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর শহর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথের ঈগল প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঈগলের পক্ষে এ পথা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঘুরুলিয়া গ্রামে পথসভায় প্রধান অতিথি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আপনারা আপনাদের মতো নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে নিজ নিজ জনপ্রিয়তা নিয়ে বিজয়ী হয়ে আসেন। সাধারণ মানুষকে বিভ্রান্ত করে লাভ নেই। সাধারণ মানুষ জনবিচ্ছিন্ন নেতৃত্ব চায় না। আর তাই যশোর সদর উপজেলার সাধারণ মানুষ আমাকে চাই। তারা আমাকে বিজয়ী…
নিজস্ব প্রতিবেদক যশোর শহরে ব্যাঙের ছাতার মত অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে কয়েকশত বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কোনরকম দক্ষ ডাক্তার নার্স ছাড়াই তাদের কার্যক্রম চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে। কথিত আছে স্থানীয় সংশ্লিষ্ট প্রশাসন, স্থানীয় মাস্তান ও কথিত সাংবাদিকদের ম্যানেজ করে জেলাব্যাপি দালাল রেখে এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শহরের দড়াটানা, জেলরোড, ঘোপ নওয়াপাড়া রোড ও ঘোপ সেন্ট্রাল রোড এলাকায় গড়ে ওঠা এসব ক্লিনিক ও ডায়াগনস্টিকগুলোর অধিকাংশ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সামনে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারদের সাইনবোর্ড থাকলেও তাদের প্রায় কারোরই এসব স্থানে রোগী দেখতে আসতে দেখা যায় না। অনেক সময় একই ডাক্তারের নাম দেখা…
নিজস্ব প্রতিবেদক খুলনা বিভাগীয় সমবায় কর্মকর্তা (যুগ্ম-নিবন্ধক) মিজানুর রহমান বলেছেন গত ১০ বছরে যশোর মোমিননগর সমবায় শিল্প ইউনিয়নের কোন উন্নয়ন হয়নি। সমবায় ইউনিয়নকে এগিয়ে নিয়ে নিতে আগামী দুই মাসের মধ্যে সকল ব্যবসায়ীদের নিয়ে পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনা অনুযায়ি মোমিননগর সমবায় শিল্প ইউনিয়নকে আর্থিক সক্ষমতা আরো বাড়াতে হবে হবে। যশোর মোমিননগর সমবায় শিল্প ইউনিয়নের উদ্যোগে গতকাল দুপুরে মুজিব সড়কের নিজস্ব কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সমবায় কর্মকর্তা (যুগ্ম-নিবন্ধক) মিজানুর রহমান । সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা সমবায় কর্মকর্তা মঞ্জুরুল হক, সদর উপজেলা সমবায় কর্মকর্তা রনজিত কুমার দাস, মণিরামপুর উপজেলা সমবায়…
বিবি প্রতিবেদক যশোর শহরের জেলারোড কুইন্স হসপিটালের পাশের বৈদ্যুতিক খুটিতে গতকাল আকস্মিকভাবে আগুন লাগে। এ সময় আগুনে ওই খুঁটিতে থাকা বৈদ্যুতিক ট্রান্সমিটারসহ সব ধরনের তার পুড়ে যায়। এতে আশেপাশের দোকানদার ও জনসাধারণের মধ্যে ভীতির সঞ্চার হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটণাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, গতকাল বেলা ১২টার দিকে কুইন্স হসপিটালের পাশের বৈদ্যুতিক খুটিতে আগুন লেগে যায়। খুটিতে ট্রান্সমিটার ও বিদ্যুৎ বিভাগসহ ইন্টারনেটের তারসহ সব ধরনের তার পুড়ে গেলেও জানমালের কোন ক্ষতি হয়নি। যশোর ওজোপাডিকো-২’র নির্বাহী প্রকৌশলী জিএম মাহমুদ জানান, আগুনে কিছু তার পুড়ে গেছে। বৈদ্যুতিক সর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে। বৈদ্যুতিক…