Author: banglarbhore

ঝিনাইদহ প্রতিনিধি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ-১ আসনে এবার তুমুল প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ১ লাখ ৫২ হাজার ৭৫৯ নারী ভোটারসহ মোট ৩ লাখ ৬ হাজার ৩৩৬ জন ভোটার ভোট দেবেন। বর্তমান জাতীয় সংসদ সদস্য আওয়ামী লীগের আব্দুল হাইসহ ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আওয়ামী লীগ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি। চারবার তিনি এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তিনি প্রতিমন্ত্রীও ছিলেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী নজরুল ইসলাম দুলাল দেশের বিশিষ্ট শিল্পপতি। দৈনিক…

Read More

বিবি প্রতিবেদক আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনের বিভিন্ন স্থানে নির্বাচনী সভা ও গণসংযোগ করেছেন এমপি কাজী নাবিল আহমেদ। গতকাল সন্ধ্যায় খালধার রোডে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। সমাবেশে কাজী নাবিল আহমেদ বলেন, নৌকায় ভোট দিলে দেশের উন্নয়নের গতি ঠিক থাকবে। তাই সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসতে হবে। নৌকার বিজয় হলে শেখ হাসিনার বিজয় হবে। তাই ৭ জানুয়ারি সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দেয়ার কোনো বিকল্প নেই। জেলা আওয়ামী লীগ সদস্য ও পৌরসভার দুই নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কামাল হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা…

Read More

বেনাপোল প্রতিনিধি নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে আবারো আফিল লিটন’র প্রার্থীর দুই সমর্থককে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার সন্ধায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে দুই জনকে এ জরিমানা করা হয়। আচরণবিধি ভঙ্গ করেছেন- নৌকার সমর্থক শিকড়ি গ্রামের জিয়াউর রহমান (৬০) এবং স্বতন্ত্র ট্রাক মার্কা প্রতীকের সমর্থক খলশী গ্রামের মাহবুব রহমান (৩২)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার পুটখালী ইউনিয়নের শিকড়ি মোড়ে,একই ইউনিয়নের বারপোতা বাজারে প্রতীক আলোকসজ্জাকরণ ও একজন প্রার্থীর একাধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন করার অপরাধে দুই প্রার্থীর সমর্থকদের এ জরিমানা করা হয়। শার্শার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম বলেন, আচরণবিধি…

Read More

বেনাপোল প্রতিনিধি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ শার্শা আসনের নৌকা মার্কা প্রতিকের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা, উন্নয়নের মার্কা নৌকা মার্কা। তাই দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। বুধবার সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি প্রচারণা, গণসংযোগ ও নির্বাচনি পথ সভায় তিনি এসব কথা বলেন। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের উৎসবমুখর পরিবেশে উপজেলার ৪ নং বেনাপোল ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন শার্শার নৌকার সংসদ সদস্য প্রার্থী শেখ আফিল উদ্দিন। এসময় শেখ আফিল উদ্দিন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে…

Read More

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জনকে গুলি করে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য ও ঝিনাইদহ-২ আসনের নৌকার প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীকের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় তাহজীব আলমের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন আশফাক মাহমুদ। অভিযোগে বলা হয়, মঙ্গলবার সকালে সাড়ে ১০টার দিকে শহরের চাকলাপাড়ার পুরাতন হাটখোলার মসজিদ মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানে তাকে এ হুমকি দেওয়া হয়। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিওতে আশফাক মাহমুদ বলেন, ‘জেলা শহরের চাকলাপাড়ার পুরাতন হাটখোলার মসজিদ মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানে আমার ব্যবসায়ীক পার্টনার মামুনুর রশিদের সঙ্গে বসে কথা বলছিলাম। হঠাৎ তাহজীব আলম সেখানে তার লোকজন নিয়ে উপস্থিত হন। এ সময় দোকানের সামনে দাঁড়িয়ে…

Read More

চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সকালে আলমডাঙ্গা কলেজপাড়ার বিদ্যুৎ অফিসের পাশের ভাড়া বাসা থেকে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। স্ত্রীর লাশ বাড়িতে রেখে সকালে স্বামী নিজেই থানায় উপস্থিত হয়ে তার স্ত্রীর আত্মহত্যার কথা জানান। তবে গৃহবধূর পরিবারের দাবি, তাদের মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ ওই স্বামীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। নিহত গৃহবধূর নাম খাদিজা খাতুন (২৫)। আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা গ্রামের পাখিভ্যান চালক আলম হোসেনের দ্বিতীয় স্ত্রী তিনি। তার একটি কন্যাসন্তান রয়েছে। নিহত খাদিজার পিতা ভিকু মন্ডল জানান, তার মেয়ে খাদিজা এক বছর আগে মোনাকষা গ্রামের আলম হোসেনের (২৮) সঙ্গে সম্পর্ক করে…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমালা অবহিতকরণ ও প্রতিপালন বিষয়ে সাতক্ষীরা জেলার চারটি আসনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির। সভায় রিটার্নিং কর্মকর্তা সবার উদ্দেশে বলেন, নির্বাচনে আচরণ বিধিমালা কোনোমতেই লঙ্ঘন করা যাবে না। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচার ও গণসংযোগ করা যাবে। রিটার্নিং কর্মকর্তা আচরণ বিধিমালা পড়ে শোনান এবং সবাইকে অবগত করেন। আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রার্থীদের…

Read More

নড়াইল প্রতিনিধি নড়াইল-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দলটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আমার রক্তের ভেতরে খেলাধুলা আছে। খেলাধুলা দেখলে মাথা ঠিক থাকে না। আমার পায়ে ব্যথা না থাকলে দুই দলে ৫ মিনিট ৫ মিনিট করে খেলতাম। কিন্তু সমস্যা হলো হাঁটতেই পারতেছি না ব্যথায়। গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে নড়াইল সদর উপজেলার তুলারমপুর ইউনিয়নের চাঁচড়া নফেল উদ্দীন বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন তিনি। মাশরাফি বলেন, খেলাধুলার সবচেয়ে বিরক্তিকর বিষয় হলো খেলার জন্য রেডি হয়ে বসে থাকা। তখন বেশি কথা বলা হলে খেলোয়াড়রা বিরক্ত হয়ে যায়। সবাই…

Read More

বিবি প্রতিবেদক অংশীজনদের নিয়ে অংশগ্রহণমূলক এক অনলাইন সভা সারাদেশের ন্যায় যশোর এলজিইডিতে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে এলজিইডির যশোরের সভাকক্ষে নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সভায় জেলার ৮ উপজেলার প্রকৌশলী ও স্থানীয় ঠিকাদার ও সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠিত অনলাইন সভায় এলজিইডির প্রধান প্রকৌশলীর সাথে যুক্ত হয়ে যশোরের গ্রামীণ জনপদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য উপস্থাপন করা হয়। সময় যশোরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, সহকারী প্রকৌশলী প্রত্যাশা চাকমা, সহকারী প্রকৌশলী এসএম নুরে আলম সহ আট উপজেলার অন্যান্য প্রকৌশলী ও ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।

Read More

মাগুরা প্রতিনিধি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার বিভিন্ন অঞ্চলে গতকাল দিনভর গণসংযোগ করেছেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। নির্বাচনি প্রচারণায় তিনি বলেন, ‘আশা করছি আগামী ৭ জানুয়ারি আপনারা সবাই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নির্বাচনকে সার্থক করে তুলবেন। আমি বিজয়ী হলে সবার কথা শুনবো। সবার পাশে থেকে সম্মিলিতভাবে মাগুরাকে এমন একটি অবস্থানে নিয়ে যাবো, যা দেশের মধ্যে মডেল হবে। আমার প্রাণপ্রিয় মাগুরার এই জনপদকে নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে।’ সাকিব আল হাসান আরেরা বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারা ধরে রাখতে নৌকার কোনো বিকল্প দেখেন না। সকালে শহরের শান্তিবাগে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল…

Read More