Author: banglarbhore

বিবি প্রতিবেদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ‘খ’ সার্কেল যশোর পৃথক অভিযানে বেনাপোল ধান্যখোলা দক্ষিণপাড়া হতে রহিমা খাতুন (৪২) নামে এক মহিলাকে ছয় কেজি গাঁজাসহ আটক করে ওই সময়ে াঁর স্বামী সালাম (৪৬) বাড়িতে থাকলেও কৌশলে পালিয়ে যায় বলে জানা যায়। এ ঘটনায় উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পরে আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে। অপর এক অভিযানে বেনাপোল কাগজপুকুর বাজার রেলগেট এলাকা হতে স্বপন কুমার খাঁ (৭০) এক ব্যক্তিকে পাঁচ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করে। উপপরিদর্শক জাহানারা খাতুন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে।

Read More

শালিখা (মাগুরা) প্রতিনিধি মাগুরার শালিখা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রশিক্ষণ হলরুমে প্রাণিস¤পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র আওতায় ‘খামারিদের জন্য ব্যবসা পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক ২দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। গতকাল প্রশিক্ষণে ট্রেইনার ছিলেন মাগুরা জেলা প্রাণীস¤পদ অফিসার ডা. মিহির কান্তি বিশ্বাস, ডিডিএআই এ এইচ এম শামিউজ্জামান, উপজেলা প্রাণিস¤পদ অফিসার (ভারপ্রাপ্ত) ভেটেরিনারি সার্জন ডা. শাহীন আলম, ইউসিবিএল’র শাখা ব্যবস্থাপক এ কে এম ওয়াহিদুল ইসলাম। প্রশিক্ষণে ২৫জন মহিলাসহ মোট ৪০জন অংশ গ্রহণ করছেন।

Read More

শ্যামনগর প্রতিনিধি সাতক্ষীরা-৪ আসনের নোঙ্গর প্রতিকের প্রার্থী গোলাম রেজাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ। শ্যামনগরের মুক্তিযোদ্ধা সংগঠককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে গতকাল বেলা ১১ টায় উপজেলার চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা জি, এম ওসমান গনী, বীরমুক্তিযোদ্ধা ডা. জিয়াদ আলী, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা সন্তান মনিরুজ্জামান ডলার, সবুজ ও রাজ প্রমুখ। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশ সংবিধানে স্বাক্ষরকারী বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হকসহ মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিভিন্ন নির্বাচনী জনসভায় কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৪ আসনের নোঙ্গর প্রতিকের প্রার্থী…

Read More

নড়াইল প্রতিনিধি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নড়াইল-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও টানা তিনবারের সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি এবং নড়াইল-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন নড়াইলের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। গতকাল দুপুর আড়াইটার দিকে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। নড়াইল-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিএম কবিরুল হক মুক্তিকে দেওয়া নোটিশে বলা হয়েছে, বিএম কবিরুল হক মুক্তির সমর্থকরা ২৭ ডিসেম্বর বিকেল ৪টায় বিছালী ইউনিয়নে মোটরসাইকেলযোগে (সহস্রাধিক) শোডাউন করে যা বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। অন্যদিকে নড়াইল-২…

Read More

রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলের পেঁয়াজের চারা উৎপাদনে এখন ব্যস্ত কৃষকরা। গত মৌসুমের শেষদিকে এসে পেঁয়াজের ভালো দাম পাওয়ায় তারা বিজায় খুশি। এ বছরে নতুন পেঁয়াজ চাষের জন্য দিনরাত পরিশ্রম করছেন কৃষকরা। মনিরামপুর উপজেলা চালুয়াহাটি ইউনিয়নের কৃষি উপসহকারী ফারহানা ফেরদৌস বলেন, রাজগঞ্জ অঞ্চলে এবার, কাট পেঁয়াজ ও চারা পেঁয়াজ মিলিয়ে দুই হাজার ৩৫০ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরো বলেন, চাষিরা দুটি পদ্ধতিতে পেঁয়াজ চাষ করেন। এর একটি কাট পেঁয়াজ, অন্যটি চারা। অক্টোবর-নভেম্বর মাসে কাট পেয়াজ ডিসেম্বর-জানুয়ারিতে হাটে উঠতে শুরু করে। আর চারা পদ্ধতিতে চাষ করা পেঁয়াজ মার্চ-এপ্রিলে মাঝামাঝি থেকে ওঠা শুরু করে। আমন ধান কাটার…

Read More

বাঘারপাড়া প্রতিনিধি যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধনের উপর শ্রেষ্ঠ অবদান রাখায় উদ্যোক্তা ও গ্রাম পুলিশদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান পরিষদের সচিব ওবায়দুর রহমানের সভাপতিত্বে খাইরুল হাসান খান হিরার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান সবদুল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন পাঠান পাইকপাড়ার চিত্রা মডেল কলেজের অধ্যক্ষ কহিনুর আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের মেম্বর বাবুল হোসেন, মফিজুর রহমান, হাফিজুর রহমান, বাবু কার্ত্তিক চন্দ্র বিশ্বাস, মহর আলী বিশ্বাস, মাহাবুর রহমান, নান্নু মোল্লা, শফিয়ার রহমান, জোবাইদা খাতুন, শাহানাজ বেগম, রুমা খাতুন।

Read More

বিবি প্রতিবেদক আসন্নন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আমবটতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে চুড়ামনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নার মুন্নার উদ্যোগে স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথের ঈগল প্রতীকের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নির্বাচনী পথসভাটি বিশাল জনসভায় পরিণত হয়। পথসভায় ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথ। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরবপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহারুল ইসলাম, চুড়ামনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মুন্না, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান, ইসহাক আলী, শামসুল ইসলাম,…

Read More

অভয়নগর প্রতিনিধি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিযায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প সরকারি পরিষেবায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক উদ্যোগ সংস্থার আয়োজনে বুধবার সকালে খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় সভাপতি নজরুল ইসলাম মল্লিক। সভায় বক্তব্য রাখেন, খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের খুলনা উপরিচালক মোস্তাক উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা, ডেপুটি সিভিল সার্জন এস এম কামাল হোসেন, মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক বিশ^জিৎ বৈরাগী, যুব উন্নয়নের ডেপুটি কো-অর্ডিনেটর এস এম নূরুজ্জামান, খুলনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, নাগরিক নাগরিক উদ্যোগের খুলনা বিভাগীয় সমন্বয়কারী…

Read More

পাইকগাছা প্রতিনিধি পাইকগাছার হরিঢালী পল্লী বিদ্যুৎ সাব স্টেশনে ট্রান্সফরমারে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সাবস্টেশনটি উপজেলার দক্ষিণ সলুয়া-রামনাথপুরে অবস্থিত। জানা যায়, বুধবার ভোর ৬ টার দিকে একটা পাওয়ার ট্রান্সফারমারে হঠাৎ ধোঁয়া দেখে কেন্দ্রের লাইন্সম্যান সিদ্দিকুর রহমান ও সিকিউরিটি ম্যান অশোক কুমার সাহা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। সংবাদ পেয়ে পল্লী বিদ্যুতের পাইকগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সিদ্দিকুর রহমান তালুকদার, এজিএম রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান সহকারী সিনিয়র পুলিশ সুপার (ডি সার্কেল) সাইফুল ইসলাম,পাইকগাছা থানার ওসি ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। ডিজিএম জানান, দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ করে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করেছিল। তবে দ্রুত লাইন বন্ধ করে দেয়ায় সেটা আর হয়নি। আমরা…

Read More

মণিরামপুর প্রতিনিধি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী বলেছেন, ‘কেউ আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। আমি সবসময় জনগণের উন্নয়নের জন্য কাজ করেছি। জনগণই আমার মূল শক্তি। একটি কুচক্রি মহল গুজব ছড়িয়ে আমাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমি জনগণের পাশে ছিলাম আছি এবং থাকবো। নির্বাচনে আমার প্রতীক ঈগলে আপনারা ভোট দিবেন’। গতকাল বিকেলে নির্বাচনী এলাকার দুর্বাডাঙ্গা ও খানপুর ইউনিয়নে পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পারিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, দূর্বাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ,…

Read More