বেনাপোল প্রতিনিধি দেশের সর্ববৃহত স্থলবন্দর বেনাপোলে ভারত থেকে আমদানি করে আনা প্রায় ৪২ মেট্রিক টন (৪১,৯০০ কেজি) মহিষের চামড়া জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। প্রাণিসম্পদ অধিদপ্তরের কাগজপত্রের জটিলতার কারণে সাময়িকভাবে পণ্য চালানটি জব্দ করা হয়েছে। পণ্য চালানটি গত ১৯ ডিসেম্বর বেনাপোল বন্দরে প্রবেশ করলেও বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার মীর্জা রাফেজা সুলতানা জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন। জব্দকৃত এ চামড়ার চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান হলো চানপুর টেনারি লিমিটেড ঢাকা। পণ্য চালানটির মেনিফেস্ট নং-৬৪৭৭৪। পণ্য চালানটি খালাসে বিল অব এন্ট্রি দাখিল করেন বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট সুপ্রিম অ্যাসোসিয়েট। আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর অনুচ্ছেদ-২৯ অনুযায়ী, প্রাণী ও প্রাণীজাত পণ্য, উদ্ভিদ ও উদ্ভিজ পণ্য এবং মৎস্য…
Author: banglarbhore
গোপাল ঘোষ কাঁচাবাজারে পণ্যদ্রব্যের দাম ঊর্ধ্বগতি থাকলেও বর্তমানে এসব পণ্যের দাম একটু একটু করে কমতে শুরু করেছে। শীতের সবজি বাজারে পুরোপুরি আমদানি হওয়ায় ইতোমধ্যে সব ধরনের সবজির দাম খানিকটা কমে এসেছে। এদিকে বিগত দিনের তুলনায় সব ধরনের মাছ বিক্রি হচ্ছে কম দামে। এছাড়া মাংস ও মসলার বাজারও নিম্নমুখি। ব্যবসায়ীরা বলছেন, গত এক সপ্তাহে বাজারে সবকিছুর দামই কমতির দিকে। শীতের সবজি বাজারে পুরোপুরি আসায় সকল ধরনের সবজিই আগের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে। সব ধরনের মাছের দামও কমতির দিকে। নতুন করে দাম বাড়েনি মাংসের দামও। গতকাল যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, বেজপাড়া তালতলা বাজার, রেলস্টেশন বাজার ও বড় বাজার ঘুরে ব্যবসায়ী ও…
শ্যামনগর প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হাটছালা গ্রামে এক সময় শুধু বর্ষা মৌসুমে ধান উৎপাদন হতো। লবণাক্ততার কারণে বছরের অন্যান্য মৌসুমে ফসল হতো না এখানকার মাটিতে। দিনমজুরি দিয়েই সংসার চালাতেন স্থানীয়রা। কিন্তু এখন দিন বদলেছে। হাটছালা গ্রামেই সারা বছর ফলে নানা ধরনের শাক-সবজি। এতেই ভাগ্য ঘুরেছে অন্তত ১০০ পরিবারের। বছরে তাদের উৎপাদিত সবজির মূল্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা। যদিও সেচের পানির সংকট রয়েছে তাদের। এ সংকট দূর করা সম্ভব হলে আরও ভালো ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে এখানে। হাটছালা গ্রামের চাষিরা উৎপাদিত ফসল বিক্রি করেন স্থানীয় নকিপুর, বালিয়াডাঙ্গা ও মৌতলা বাজারে। পরে সেখান থেকেই এসব সবজি চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে।…
ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ-২ আসনে নৌকা সমর্থকদের হামলায় আহত ও পঙ্গুত্ববরণকারীদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন একই আসনের ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল। গতকাল বেলা ১১টায় ঝিনাইদহ পৌরসভা সংলগ্ন ভাষা সৈনিক মুসা মিয়া আইসিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ, জাহেদী ফাউন্ডেশনের বন্দে আলী বোরাক, আবু শাহরিয়ার জাহেদী পিপুল ও তবিবুর রহমান লাবুসহ নৌকার সমর্থকদের হামলায় আহত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেন, নির্বাচন ও রাজনীতি সমাজে প্রতিনিধিত্ব করার সুযোগ সৃষ্টি করে। সে…
অভয়নগর ও খাজুরা প্রতিনিধি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-৪ আসনে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ সমাজের উদ্যোগে এক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে নোয়াপাড়া ইনস্টিটিউটে অনুষ্ঠিত সাইকেল র্যালি উদ্বোধন করেন যশোর আসনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকের এনামুল হক বাবুল। তিনি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এই সাইকেল র্যালির উদ্বোধন করেন। এতে শতাধিক সাইকেল নিয়ে তরুণরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট ক্রীড়াবিদ মইনূর জহুর মুকুল আওয়ামী লীগ নেতা নওয়াপাড়া ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ফারুক হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামান কাজল। নোয়াপাড়া ইনস্টিটিউটের ক্রীড়া সম্পাদক সঞ্জয় কুমার রায়। ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন শান্ত। সাইকেল র্যালিটি নওয়াপাড়া…
খুলনা অফিস খুলনায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর তিনজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে উগ্রবাদী বিভিন্ন বই, লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-৬-এর একটি দল খুলনার বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়া রেল ক্রসিং সংলগ্ন টিনশেডের একটি ঘর থেকে তাদের গ্রেপ্তার করে। তারা সেখানে গোপন বৈঠক করছিল। গ্রেপ্তার তিনজন হলেন- ঠাকুরগাও সদরের ইলিয়াস দাস আব্দুল্লাহ ওরফে হুজাইফা উসামা (২৭), পাবনা জেলা সদরের খয়েরসুতি গ্রামের সাব্বিরুল ইসলাম সাব্বির ওরফে আবু সাব্বির আল বাঙালি (২০) ও গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার কুলপাড়া গ্রামের শামীম লস্কর…
রমেশ চন্দ্র, মাগুরা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পান ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়েছে। গতকাল সকালে জাতীয় ক্রিকেট দলের এক ঝাঁক তারকা খেলোয়াড় মাগুরা জেলা ক্রিকেটারস অ্যাসোসিয়েশনের টিমের সঙ্গে প্রীতি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে অংশ নেয়। শহরের নোমানী ময়দান মাঠে অনুষ্ঠিত খেলায় উপস্থিত দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ওই আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাকিব আল হাসান। প্রীতি ক্রিকেট খেলায় অংশ নেন জাতীয় দলের সোহান, নাজমুল অপু, রুবেল হোসেন, মোসাদ্দেক সৈকত, মমিনুল, সোহাগ গাজী, মুক্তার হোসেন, নাঈম ইসলাম, মিজানুর রহমানসহ নন্দিত ক্রিকেটাররা। আট…
নড়াইল প্রতিনিধি যদি ভোট কেন্দ্রে না যান তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হবে বলে ভোটারদের ভোটদানে উৎসাহিত করেছেন নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী মাশরাফি বিন মোর্তজা। ‘আমি আমার পরিবার নিয়ে বাফার জোনে ছিলাম। সেখান থেকে নড়াইলের উন্নয়নের জন্য আমি আপনাদের কাছে ছুটে এসেছি। আগামী ৭ জানুয়ারি আপনারা আমার দায়িত্ব নেবেন। ৮ জানুয়ারি থেকে আমি আপনাদের দায়িত্ব নেবো’ গতকাল সকালে নড়াইল-২ আসনের নৌকা প্রার্থী নিজের নির্বাচনী এলাকা নড়াইল সদরের শিঙ্গিয়া বাজার, বাগডাঙ্গাসহ হবখালি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি। এসব পথসভায় মাশরাফিকে দেখতে হাজার হাজার লোক উপস্থিত হন এবং তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ…
সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার তালা উপজেলার ত্রিশমাইল নামের স্থানে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে পাথরভর্তি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। গতকাল বেলা সোয়া একটার দিকে মুখোমুখি সংঘর্ষের পর যাত্রীবাহী বাস ও ট্রাকটি ডোবায় পড়লে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ১১ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। অন্যদের বিভিন্ন ক্লিনিকে নেয়া হয়েছে। কালীগঞ্জ উপজেলার দমদম গ্রামের মোসলেমা খাতুন খুলনা থেকে ওই যাত্রীবাহী বাসে করে সাতক্ষীরায় আসছিলেন। তিনি বলেন, বেলা সোয়া একটার দিকে ত্রিশমাইল এলাকায় পৌঁছালে সাতক্ষীরার দিক থেকে আসা একটি পাথরভর্তি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি…
নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে কেটলি প্রতীকে গণসংযোগ ও আনন্দ মিছিল করেন স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূইয়া ও তার কর্মী সমর্থকরা। শুক্রবার শেখ রাসেল নগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ চলাকালে কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভায় রূপ নেয়। এ সময় ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে কেটলি প্রতীকে ভোট চেয়ে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূইয়া বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় এমপির নির্যাতনে রূপগঞ্জবাসী অতিষ্ঠ। যদি সুষ্ঠু নির্বাচন হয় আর ভোটাররা ভোট দিতে পারে তাহলে কেটলি প্রতীকের বিজয় নিশ্চিত। এসময় কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক খোকন, উপজেলা আওয়ামী লীগের কাযকারী সদস্য…