Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-শ্রমিক-জনতার ওপর হামলা ও মিথ্যা মামলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখা। রোববার বিকালে যশোরের দড়াটানা (জুলাই চত্বর) থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বিক্ষোভকারীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ শাখার সদস্য সচিব মেহেদী, যশোরের এনাম সিদ্দিকীসহ সারা দেশে জুলাই যোদ্ধাদের ওপর হামলা ও মামলা বন্ধ, আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাদের পদত্যাগ এবং ওসমান হাদী হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-শ্রমিক-জনতার ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সব কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারির দাবি তোলা হয়।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন বন্ধ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ফিরিয়ে দেয়ার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। রোববার বিকেলে যশোর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয়। গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যশোর জেলার সমন্বয়ক হাচিনুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা ও জেলা সম্পাদক তসলিম উর রহমান, সিপিবি যশোর জেলা সভাপতি মাহবুবুর রহমান মজনু, বাসদ যশোরের নেতা আলাউদ্দিন, ছাত্র ইউনিয়ন যশোর জেলা সভাপতি রাশেদ খান প্রমুখ। সভা পরিচালনা করেন সিপিবি যশোর জেলার অন্যতম নেতা আব্দুর রহিম। সমাবেশে নেতৃবৃন্দ ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার তীব্র নিন্দা জানান। এ সময়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শহরকে যানজটমুক্ত রাখা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার লক্ষ্যে যশোর পৌরসভার উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। রোববার বিকেলে শহরের ঈদগাহ মোড় এলাকা থেকে বকুলতলা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহম্মেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ফুটপাত ও সড়কের ওপর অস্থায়ীভাবে নির্মাণ করা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় একটি স্কেভেটর মেশিন ব্যবহার করে ফুটপাতের অবৈধ দোকানপাট ও কাঠামোসমূহ ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। উচ্ছেদ অভিযানকালে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (পরিচ্ছন্ন শাখা) আব্দুর রাজ্জাক মন্টু, দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান নয়ন প্রমুখ। যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহম্মেদ জানান, শহরের যানজট নিরসন এবং পৌরবাসীর স্বাভাবিক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ফিল্মি স্টাইলে চলন্ত মোটরসাইকেলযোগে মাথায় গুলি করে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ডে এজাহার নামীয় দুই জন আসামিকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, নিহত আলমগীরের আপন জামাতা বাসেদ আলী পরশ ও তার সহযোগি আসাবুল ইসলাম সাগর। হুমকি ধামকি ও জমির ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে আলমগীরের পরিবার সন্দেহভাজন আসামি হিসেবে কোতোয়ালি মডেল থানায় মামলা করলে তাদের আটক করে জেলা পুলিশ। তবে, এ ঘটনায় মোটরসাইকেলেযোগে এসে পিস্তল ঠেকিয়ে মাথায় গুলি করে পালিয়ে যাওয়া মূল হত্যাকারি এখনও ধরা ছোয়ার বাইরে। রোববার দুপুরে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম প্রেসি ব্রিফিংয়ে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ব্যবসা সংক্রান্ত হত্যাকাণ্ড। এখানে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যশোরের এনাম সিদ্দিকিকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রোববার (০৪ জানুয়ারি) সকালে নিজ গ্রাম যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের এনায়েতপুরে এ ঘটনা ঘটে। আহত এনাম সিদ্দিকিকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনরা জানান, রোববার সকাল সাড়ে আটটার দিকে এনাম সিদ্দিকি প্রতিদিনের মতো হাঁটাহাঁটির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় এনায়েতপুর পীরবাড়ির সামনে অজ্ঞাত দুই ব্যক্তি তার গতিরোধ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা প্রথমে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। পরে ডান বুকে, বাম হাতে ও কাঁধে চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে…

Read More

বেনাপোল সংবাদদাতা যশোরে দুর্বৃত্তদের গুলিতে নিহত পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের (৫৫) হত্যাকারীরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে যশোর সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকার সাবেক কাউন্সিলর নয়নের অফিসের সামনে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার পর পরই যশোর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। এই ঘটনায় জড়িত আসামিরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে যশোর সীমান্তে ব্যাপক নজরদারি ও অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। বিজিবি…

Read More

প্রবাস বাংলা ডেস্কভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে করে নিউইয়র্কে নেয়া হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সকালে ফক্স নিউজকে টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। খবর প্রকাশ করেছে সিএনএন। ট্রাম্প বলেন, মাদুরো ও তার স্ত্রী বর্তমানে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আইও জিমায় করে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করছেন। তাদের হেলিকপ্টারে করে জাহাজে তোলা হয়েছে বলেও জানান তিনি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তাদের হেলিকপ্টারে করে জাহাজে নেয়া হয়েছে। এটি একটি সুন্দর ফ্লাইট ছিল—আমি নিশ্চিত তারা উপভোগ করেছেন। তবে এটা ভুলে গেলে চলবে না, তারা বহু মানুষ হত্যার সঙ্গে জড়িত।’ মাদুরোর…

Read More

মণিরামপুর সংবাদদাতা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় শনিবার যশোরের মণিরামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিকেলে দলিয় কার্যালয়ের পাশে অয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। খানপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং যুবদল নেতা আইয়ুব আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, কামরুজ্জামান প্রমুখ। পরে অধ্যক্ষ মহসিন আলমের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Read More

মাগুরা সংবাদদাতা শনিবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টায় মাগুরা জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় ঘুরে পুনরায় কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে সকাল ১০টা ৩০ মিনিটে কালেক্টরেট চত্বরে দিবসটির তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দীপংকর ঘোষ, প্রতিবন্ধী বিষয়ক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‌্যালি, হুইলচেয়ার, ট্রাইসাইকেল ও কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে, জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রশাসকের সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠান করা হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন। প্রধান অতিথি তার বক্তব্যে স্মার্ট…

Read More