Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের নির্বাচন
  • যশোরে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন
  • লোহাগড়ায় বিএনপির ৬ নেতাকে গণসংবর্ধনা
  • জাতীয় পার্টি যশোর জেলার ৭১ সদস্যের কমিটি অনুমোদিত
  • মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • যশোর বোর্ড : এসএসসি পরীক্ষায় পাশ করেনি ১১টি স্কুলে কেউ
  • যশোর জেনারেল হাসপাতালে নারীর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
  • যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭%, জিপিএ-৫ পেয়েছে ১১,৪৭৮ জন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

‘যৌনকর্মী’ প্রেমিকাকে পেতেই বন্ধুকে খুন

যশোরে বাসের হেলপার বাপ্পী খুনের রহস্য উন্মোচন
banglarbhoreBy banglarbhoreNovember 17, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
‘যৌনকর্মী’ এক নারীর প্রেমে পড়েছিলেন বাপ্পী সরদার ও রানা সরদার নামে দুই যুবক। দুজনই বাস চালকের সহকারী (হেলপার) হিসেবে কাজ করতেন। একই নারীকে দুজনের প্রেমের বিষয়টি জানাজানি হয়ে যায়। প্রেমিকাকে পেতে বন্ধু বাপ্পীকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় রানা। সেই পরিকল্পনা অনুযায়ী যশোরে মণিহার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসের ভেতর বাসচালকের হেলপার বাপ্পীকে ছুরিকাঘাতে হত্যা করে রানা। পুলিশের প্রাথমিক তদন্ত ও গ্রেফতার রানা সরদারের স্বীকারোক্তিতে বেরিয়ে এসেছে হত্যার এই চাঞ্চল্যকর তথ্য।

শনিবার অভিযুক্ত রানা সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। রানা যশোরে সদর উপজেলার হুগগলাডাঙ্গা গ্রামের মৃত্যু আরিফুল সরদারের ছেলে। নিহত বাপ্পি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে। রানাসহ অজ্ঞাত দুইজনকে আসামি কোতয়ালি থানায় মামলা দায়ের করেছেন নিহতের পিতা ইদ্রিস আলী সরদার।

কোতয়ালী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি ও থানা পুলিশ বাঘারপাড়ার ধলগা মোড়ে একটি তেল পাম্প থেকে শনিবার বিকেলে রানা সরদারকে আটক করে। এ সময় তার ব্যবহৃত মোবাইল উদ্ধার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আটক রানা স্বেচ্ছায় হত্যার দায় স্বীকার করে তথ্য প্রদান করেন। এর আগে ঘটনাস্থল থেকে রক্তমাখা চাকু ও পরিবহনটি জব্দ করা হয়।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা জানিয়েছে, যশোর শহরের লোহাপট্টির পতিতা পল্লীর এক মেয়ের (যৌনকর্মী) সাথে রানার প্রেমের সম্পর্ক হয় এবং বিয়ে করতে চায়। পরে ওই মেয়েটির সঙ্গে বন্ধু বাপ্পীর পরিচয় করিয়ে দেয় রানা। একপর্যায়ে বাপ্পি মোবাইল ওই মেয়েটির সাথে কথা বলতে থাকে। দুই বন্ধুর মধ্যে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। প্রায় দুজনের নাম্বার ব্যস্ত থাকতো। রানা সন্দেহ করে বাপ্পিকে এবং পরিকল্পনা করতে থাতে।

নানা জল্পনা কল্পনা শেষে গত ১৬ নভেম্বর গভীর রাতে বাসের জানালা দিয়ে ভিতরে প্রবেশ করে ঘুমন্ত বাপ্পিকে চাকু দিয়ে গলায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করে রানা। গ্রেফতার রানাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

যশোরেশ্বরী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সভা

November 30, 2025

চৌগাছায় নাগরিক ঐক্য’র নারী সমাবেশ

November 29, 2025

আধুনিক যশোরের রূপকার তরিকুল ইসলাম

November 3, 2025
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.