Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • উপনির্বাচন : বগুড়া ও শেরপুরে বড় ব্যবধানে জয়ী বিএনপির প্রার্থীরা
  • যশোরে শুভেচ্ছা সুইটস’র ২য় শাখা উদ্বোধন
  • রামপালে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
  • সিজার করা হয় ইজিবাইকের লাইটে : সিলগালা, জরিমানা
  • শার্শার ডিহির সন্ত্রাসী রবি আটক
  • যশোরে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণে প্রস্তুতি সভা
  • মার্কিন ইজরায়েলের ইরান আক্রমনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ
  • কালিগঞ্জে চেয়ারম্যানের তদারকিতে তেল বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, এপ্রিল ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এমএম কলেজে ‘জীবনায়ন পরিকল্পনা ও আশাবাদী হওয়া’ বিষয়ক চা চক্র

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
কে কিভাবে জীবনের সুখ সৃষ্টি করবে সেটা তার একান্ত নিজের ভাবনা। কেউ রাজনীতি করে, কেউ চাকরি করে, কেউ উদ্যোক্তা হয়ে সুখ খুঁজে নেয়। জীবনে বড় হওয়ার স্বপ্ন পূরণের জন্যে রাত ১২টার আগে ঘুমিয়ে সকাল ছয়টার আগে উঠতে হবে। শুভ চিন্তা করতে হবে।

‘জীবনায়ন পরিকল্পনা ও আশাবাদী হওয়া’ বিষয়ক চা চক্র ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুকুল হায়দার এসব কথা বলেন।
রোববার যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের ইতিহাস ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠান করা হয় ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সরকারি চাকরির বাজার খুব ছোট। সরকারি চাকরি বা বিসিএস ক্যাডার না পেলে হতাশ হওয়া যাবে না। কারণ, জীবনের মানে শুধু সরকারি চাকরিজীবী হওয়া না। বেসরকারি চাকরির বাজার অনেক বড়- প্রতিযোগিতাও বেশি। উদ্যোক্তা হতে পারলে আরো ভালো। সেখানে অনেকের চাকরি দেয়ার সুযোগও সৃষ্টি হয়। এজন্যে নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক শামীমা আখতার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইস্পাহানী চা কোম্পানির জেষ্ঠ্য বিভাগীয় কর্মকর্তা নাজমুল হুদা। অন্যদের মধ্যে আলোচনা করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহ্জাহান কবির, সাংবাদিক মনিরুল ইসলাম, প্রভাষক সজীব কুন্ডু প্রমুখ।
পরে শিক্ষার্থীরা গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন।
ইতিহাস বিভাগের সামনে বারান্দায় চা চক্রের আয়োজন করা হয়। এতে স্নাতক প্রথম বর্ষ থেকে স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থীরা অংশ নেন। যা মিলনমেলায় রূপ নেয়।

জীবনায়ন পরিকল্পনা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে শুভেচ্ছা সুইটস’র ২য় শাখা উদ্বোধন

এপ্রিল ৯, ২০২৬

রামপালে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

এপ্রিল ৯, ২০২৬

সিজার করা হয় ইজিবাইকের লাইটে : সিলগালা, জরিমানা

এপ্রিল ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.