Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
  • শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
  • কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৬, ২০২৪

ঝিকরগাছায় ভোট কেন্দ্রে আগুন বিএনপি নেতা আটক

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় ঝিকরগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য আইয়ুব হোসেনকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭ টার দিকে ঝিকরগাছা থানা পুলিশের একটি দল আইয়ুব হোসেনের পদ্মপুকুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (সার্বিক) কামাল হোসেন ভূঁইয়া জানান, আটক আইয়ুব হোসেনকে দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় আসামি করে চালান দেয়া হয়েছে।
অগ্নিকান্ডের বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা সোমা দে জানান, শনিবার রাত ২ টার দিকে স্কুল কমিটির একজন সদস্য স্কুলের স্টোর রুমে আগুনের ঘটনা আমাকে জানান। এরপর বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি।
বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী পুলিশ পরিদর্শক এবং তদন্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, খবর পেয়ে রাত অনুমান ২ টার দিকে দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পৌঁছায়। কে বা কারা স্কুলের স্টোর রুমে আগুন দিয়েছে। তবে কেরোসিন বা পেট্রোলের কোন আলামত পাওয়া যায়নি।
আগুনের ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল জানান, এ ঘটনাটি ভোট কক্ষ বা কেন্দ্র রিলেটেড বিষয় নয়। ভোট কেন্দ্রের নিরাপত্তার ব্যাপারে প্রশাসন তৎপর রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’

সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ

জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.