Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল
  • হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার
  • যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক
  • ক্রেন সরবরাহ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি
  • বাজেটে কৃষি খাতের অবমূল্যায়ন বরাদ্দ ১২ শতাংশে উন্নীতের দাবি ভাসানী পরিষদের
  • পাইকগাছায় জামাতের সাংগঠনিক সভায় হৈ হট্টগোল ভূয়া-ভূয়া শ্লোগান
  • ‘বাংলার ভোর’ প্রতিবেদন প্রকাশ : নড়েচড়ে বসেছে প্রশাসন
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১৭, ২০২৪

মহেশপুরে প্রকাশ্যে গুলি করে চাচা-ভাইপোকে হত্যা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৭, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় প্রকাশ্য দিবালোকে গুলি করে দুই ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকাল ৪টার দিকে উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে কল্যাণপাড়ায় এ ঘটনা ঘটে। চোরাকারবারকে কেন্দ্র করে দুই পক্ষের এই সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত শামীম হোসেন ও মন্টু মিয়া মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান সংঘর্ষ ও নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শামীম একদল লোক নিয়ে গতকাল তরিকুল ইসলাম আকালের বাড়িতে যায়। তখন তরিকুল পিস্তল দিয়ে গুলি ছুড়লে বিদ্ধ হয়ে শামীম ঘটনাস্থলে মারা যান। এ সময় গুলিবিদ্ধ হন মন্টু। পরে গুলিবিদ্ধ মন্টুকে উদ্ধার করে পার্শ্ববর্তী জীবননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চোরাচালানের লেনদেনকে কেন্দ্র করে দুই মাসে আগে একবার শামীম ও তরিকুলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে এই সংঘর্ষ হতে পারে। শামীম ও মন্টু ধনিয়া পাতার চোরাকারবারি হিসেবে পরিচিত।
মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, দুপক্ষই চোরাকারবারি। তাদের বিরুদ্ধে থানায় আগের মামলা রয়েছে। কাউকে আটক করা সম্ভব হয়নি। থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল

হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.