Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরের সাংস্কৃতিক সংগঠনসমূহের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর সংস্কৃতিকেন্দ্রের আয়োজনে বৃহস্পতিবার রাতে শহরের চিত্রা মোড়ের একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক গোলাম রসুল। যশোর সংস্কৃতিকেন্দ্রের সভাপতি অ্যাড. গাজী এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারি মাইকেল মধুসূদন কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং লেখক গবেষক বেনজিন খান। প্রধান অতিথি অধ্যাপক গোলাম রসুল তার বক্তব্যে বলেন, যশোর হলো সংস্কৃতির কেন্দ্রভূমি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে স্বৈরাচারবিরোধী আন্দোলন পর্যন্ত…

Read More

বেনাপোল সংবাদদাতা খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি গোগা বিওপির সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশিক নামে এক মাদক কারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে তাকে আটক করা হয়। আশিক শার্শা গোগা ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামের বাসিন্দা। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরনের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Read More

পাইকগাছা সংবাদদাতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদীয় আসনে ছয় প্রার্থীর মধ্যে দুই জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। শুক্রবার সকালে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আ,স,ম জামশেদ খোন্দকারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে জাতীয় পার্টি মনোনিত মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী আছাদুল বিশ্বাসের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, জাপা প্রার্থী ঋণ খেলাপি ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্রে পর্যাপ্ত ভোটার সংখ্যা না থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ মুহূর্তে এ আসনে ভোটযুদ্ধে বৈধ চার প্রার্থী হলেন বিএনপি মনোনিত এসএম মনিরুল হাসান (বাপ্পী), জামায়াতে ইসলামীর মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলনের আছাদুল্লাহ ফকির ও গণতান্ত্রিক বাম জোটের সিপিবি মনোনিত প্রার্থী…

Read More

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় মনোনয়ন পত্র প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শুক্রবার শ্যামনগর উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, বিএনপির চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশায় মনোনয়ন পত্র দাখিল করলেও দলীয়ভাবে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত হয়ে ড. মনিরুজ্জামান মনির মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়া দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করায় এবং দলের সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করে আমি মনোনয়ন পত্র প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার ঘোষণা দেন।

Read More

কালিগঞ্জ সংবাদদাতা অসহায় শীতার্ত মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে কম্বল বিতরণ করেছে সাতক্ষীরার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী, দুস্থ, এতিম ও বয়স্ক মানুষের হাতে কম্বল তুলে দেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। তিনি বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের মধ্য দিয়ে সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর পাশাপাশি সাংবাদিক সমাজ প্রায়ই অনেক মানবিক কার্যক্রম পরিচালনা করেন। অসহায় শীতার্ত মানুষকে উষ্ণতা প্রদানের লক্ষ্যে রিপোর্টার্স ক্লাব কম্বল বিতরণের যে উদ্যোগ নিয়েছেন…

Read More

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর মহেশপুর পৌরসভায় সরকারি ড্রেন খনন করা মাটি নিয়ে যাওয়া হচ্ছে বাহার ব্রীক্স নামের ইটের ভাটায়। সরকারের আইইউজিআইপি প্রকল্পের আওতায় ২য় ধাপে ১৮ কোটি ১৫ লাখ ৪৫ হাজার টাকার ড্রেন ও রাস্তা নির্মাণের কাজ পান র‌্যাবআরসি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্যাকেজে প্রায় ৬ কিলোমিটার ড্রেন নির্মাণের কথা রয়েছে। ইতোমধ্যে দেড় কিলোমিটারের মত ড্রেনের কাজ সম্পন্ন হয়েছে। নির্মাণ করা ড্রেনের সকল মাটি ওই ভাটাতে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে সরকারি ড্রেনের মাটি ভাটায় নিয়ে যাওয়া হলেও পৌর প্রশাসক খাজিদা আক্তার কিছুই জানেন না। তবে এ ব্যাপারে আগে থেকে সব কিছু জানেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল রানা। বৃহস্পতিবার দুপুরে সরজমিনে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়া উপজেলায় কীটনাশক পানে ইলিয়াস হোসেন (৫০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি বাঘারপাড়া বন্দবিলা ইউনিয়নের খাটুরাকান্দি গ্রামের বাসিন্দা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আর্থিক দেনার চাপ সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টায় ইলিয়াস হোসেন তাদের বাড়ির পাশে মাঠের ভেতরে যান। সেখানে তিনি বিষাক্ত কীটনাশক পান করেন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা স্ত্রীর অধিকার চেয়ে স্বামীর বিরুদ্ধে কোটচাঁদপুরে সংবাদ সম্মেলন করেছেন শেফালী খাতুন নামে এক নারী। ওই সংবাদ সম্মেলনের প্রতিবাদ করেছেন অভিযুক্ত শাকিল আহমেদ। বৃহস্পত্তিবার বিকেলে কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাকিল আহম্মেদ জানান শেফালী খাতুন নামে ওই মহিলা স্ত্রীর অধিকার চেয়ে ৩১ ডিসেম্বর সংবাদ সম্মেলন করেন। আমি ওই সংবাদ সম্মেলনের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাকে ফাঁসানোর জন্য একটি মহল দ্বারা উৎসাহিত হয়ে অর্থের লোভে এমনটি করেন । আমার সাথে ওই মহিলার কোন প্রকার সম্পর্ক নেই। আমি কালীগঞ্জ-কোটচাঁদপুর ও মহেশপুর মটর শ্রমিক ইউনিয়-১৭৪ এর কোটচাঁদপুর শাখার বর্তমান সেক্রেটারি। আমি সেক্রেটারি হওয়ার পর…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সারা দেশের ন্যায় সাতক্ষীরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে শতভাগ নতুন বই প্রদান করা হয়েছে। দেশের রাষ্ট্রীয় শোক থাকায় বর্ণাঢ্য আয়োজনে এবার বই বিতরণ করা না হলেও সকল বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন। চাহিদা অনুযায়ী জেলার সকল প্রাথমিক বিদ্যালয় নতুন বই সরবরাহ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঐতিহ্যবাহী সিলভার জুবিলী প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন। এ সময় তিনি বলেন, নতুন বই শিশুদের মনে নতুন স্বপ্ন ও অফুরন্ত আনন্দ জাগায়। তাদের কল্পনার জগৎকে প্রসারিত করে। উজ্জ্বল ভবিষ্যতের আশা জোগায়। বইয়ের ঘ্রাণের সাথে মিশে অসাধারণ অনুভূতির…

Read More

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরা জেলার স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জেলা শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জেলার শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্বাচিত করা হয়েছে। ১ জানুয়ারি সাতক্ষীরা সিভিল সার্জন সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভায় জেলার স্বাস্থ্য সেবায় শ্রেষ্ঠ অবদান ২০২৫ সফলতায় আনুষ্ঠানিক ভাবে সম্মাননা স্মারক সংবর্ধনা প্রদান করেন সিভিল সার্জন ডা. আব্দুস সালাম। সম্মাননা গ্রহণ করেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আরিফ বিল্লাহ, পরিসংখ্যানবিদ অপর্ণা কর্মকার, এমটিইপিআই শেখ মেফতাউল হক প্রমুখ। উপজেলা…

Read More