সাড়াতলা সংবাদদাতা তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যশোরের শার্শার ডিহি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দলীয় ভাবে কুরআন খানি ও দোয়া অনুষ্ঠান করেন। বুধবার বিকেলে সাড়াতলা বাজার ঈদগাহ ময়দান সংলগ্ন দলটির ১ নং ওয়ার্ড কার্যালয়ে এ কুরআনখানি ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। নৈহাটি-শাড়াতলা তালিমুল কুরআন হাফেজী মাদ্রাসা ও এতিমখানার ছাত্ররা কুরআন খানি খতমে অংশগ্রহণ করেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক মুহতামিম মাসুদুর রহমান। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিহি ইউনিয়ন বিএনপি সভাপতি ওলিয়ার রহমান সরদার, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা ফজের আলী, ১ নম্বর ওয়ার্ড বিএনপি…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক বেনাপোল কাস্টমস কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেনসহ কাস্টমস ও ভ্যাটের ১৭ জন কমিশনারকে বদলি করা হয়েছে। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট প্রশাসনের দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হলেও বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার। প্রজ্ঞাপনে বিদায়ী কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেনকে জাতীয় রাজস্ব বোর্ডের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের মহাপরিচালক পদে বদলি করা হয়েছে। তার স্থলে বেনাপোল কাস্টমস কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ফাইজুর রহমান। তিনি এর আগে রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। জানা যায়, নানা অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে চার মাস আগে খালেদ…
বাংলার ভোর প্রতিবেদক শীতের দাপটে কাঁপছে যশোর। গত এক সপ্তাহ ধরে অব্যাহত শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শৈত্যপ্রবাহের সাথে কুয়াশা ও হিমেল হাওয়া শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। ফলে গ্রামে শহরে জেঁকে বসেছে তীব্র শীত। বৃহস্পতিবার যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ দিন যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবারও যশোরে একই তাপমাত্রা বিরাজ করেছে। এই মৌসুমে এর আগে আরও দু’দিন যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যশোর বিমান বাহিনীর আবহাওয়া অফিস সংশ্লিষ্ট সূত্র জানায়, যশোরাঞ্চলে পৌষের দ্বিতীয় সপ্তাহেই মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছিল। এখন তাপমাত্রা আরও কমে গিয়ে মাঝারী শৈত্যপ্রবাহ বিরাজ করছে। বৃহস্পতিবার যশোরে…
বাংলার ভোর প্রতিবেদক কুয়াশাভেজা শীতের সকালে, রাষ্ট্রীয় শোকের আবহে এবার ভিন্ন আঙ্গিকে শুরু হলো নতুন বছরের পাঠদান। ক্যালেন্ডারের পাতায় ১ জানুয়ারি। প্রতি বছর এই দিনে সারদেশের মত যশোরের স্কুলগুলোতে বেলুন, ফেস্টুন আর মাইকের শব্দে যে উৎসবের আমেজ থাকত, এবার তার ছিটেফোঁটাও ছিল না। কোনো জাঁকজমকপূর্ণ মঞ্চ বা সমাবেশ ছাড়াই নিরিবিলিতেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় নতুন বই। উৎসবের জৌলুস না থাকলেও শিশুদের হাসিতে কমতি ছিল না। নতুন বইয়ের সুবাসে মাতোয়ারা হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। সকাল থেকেই যশোরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় নতুন বই নিতে ছোট ছোট শিশুদের ভিড় লক্ষ্য করা যায়। শহর থেকে গ্রাম পর্যন্ত সবখানেই দেখা গেছে নতুন…
বাংলার ভোর প্রতিবেদক পিস স্কুল অ্যান্ড কলেজ যশোরে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ ও গ্র্যান্ড ওপেনিং ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালর প্রতিষ্ঠানটির নিজস্ব অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর আহসান হাবিব ইমরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোরের চেয়ারম্যান আবু ফয়সাল ও সচিব গাউসুল আজম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. সাফায়েত হোসাইন। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এডমিন মোস্তফা কামাল,…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের খুটির জোর কোথায় ? বুধবার (৩১ ডিসেম্বর) রাষ্ট্র যেখানে তিন দিন শোক ঘোষণা করেন সেখানে রাষ্ট্রের আদেশ লংঘন করে হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম স্কুলের কার্যক্রম চালাচ্ছেন কোন শক্তিতে ?। এমন প্রশ্ন এলাকার সাধারণ মানুষের মুখে মুখে। দেশের তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশবাসী শোকাহত। দেশে চলছে রাষ্ট্রীয় শোক। সেখানে তিনি বন্ধের দিনে স্কুল খোলা রেখে রীতিমতো রাষ্ট্রীয় আদেশকে অমান্য করেছেন। কয়েকজন শিক্ষক জানান, প্রধান শিক্ষক বিদ্যালয়ের কোন ব্যাপারে কারো পরামর্শ নেননা। ৩১ ডিসেম্বর স্কুল বন্ধ থাকলেও তিনি জোরপূর্বক আমাদেরকে স্কুলে আসতে বাধ্য করেন। তিনি বলেন…
বাংলার ভোর প্রতিবেদক ত্রয়োদশ সংসদ নির্বাচনে আসনের দুটি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। এতে যশোর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদসহ সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। একই সাথে চার প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। তাদেরকে মনোনয়নপত্রের তথ্য হালনাগাদের জন্য সময় দেয়া হয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান। বৃহস্পতিবার সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে যশোর-১ ও যশোর-২ আসনের প্রার্থীদেও মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা রিটার্নিং অফিসার। যাচাই বাছাইয়ে যশোর-১ (শার্শা) আসনে সাত প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিএনপির দলীয় মনোনয়নপত্র জমা না দেয়া মফিকুল…
রেহানা ফেরদৌসী বছর শুরুর আগে তা কেমন যাবে তার একাধিক অনুমান করে থাকেন জ্যোতিষীরা। পুরনো তত্ত্ব দেখে এবং তা বিশ্লেষণ করে বছর কেমন যাবে বিশ্বের…তার একটা ধারণা করা হয়। বছর শেষে কি মেলে আর কি মেলে না তা বিশ্বাসের বিষয়। কিন্তু বছর শেষে ফিরে তাকালে অনেক পাওয়া না পাওয়ার হিসাব করা যায়। কত কী জীবন থেকে চলে যায়, কত কী থেকে যায়! তেমনই কত কী ঘটে যায় আমাদের আশপাশে তথা বিশ্বে। বছর জুড়ে বিশ্বের এমনই কয়েকটি আলোচিত ঘটনা এবং দুর্ঘটনা ফিরে দেখা হলো। ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচন ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন, যা বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক ও গভীর শ্রদ্ধা জানিয়ে যশোরে দৈনিক বাংলার ভোর পত্রিকার কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল রাতে পত্রিকার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই দোয়া মাহফিলে দৈনিক বাংলার ভোর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীনন জ্যেতির সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক ও চ্যানেল টুয়েন্টি ফোরের খুলনা বিভাগীয় প্রধান এস এম তৌহিদুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি সাইফুজ্জামান সজল, প্রেসক্লাব যশোরের নির্বাহী সদস্য আব্দুল ওয়াহাব মুকুল, গাজী টিভির যশোর জেলা প্রতিনিধি তৌহিদ মনি, দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো চিফ তৌহিদ…
রেহানা ফেরদৌসী ২০২৫ সাল স্বাধীন বাংলাদেশের ৫৪ তম বছর। এ বছরে সমগ্র দেশে ঘটে যাওয়া আলোচিত কিছু ঘটনা এক নজরে দেখে নেওয়া যাক… ♦ বাংলাদেশ সুপ্রিম কোর্ট এতিমখানা ট্রাস্টের সাথে জড়িত একটি মামলায় দুর্নীতির দায়ে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ২০১৮ সালের সাজা বাতিল করেছে। ♦ রাজধানীর মতিঝিলে এনসিটিবি সামনে হামলায় অন্তত ১০ আদিবাসী শিক্ষার্থী ও তাদের সমর্থক আহত হয়েছেন। ♦ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর সাড়ে ১৭ বছর কারাভোগের পর কারাগার থেকে মুক্তি পান। ♦ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি-৩২ নং সড়কে অবস্থিত বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হয়। ♦ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার…
