Author: banglarbhore

চৌগাছা সংবাদদাতা যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকেলে চৌগাছা কামিল মাদ্রসা ময়দানে উপজেলা জামায়াতের উদ্যোগে এ গণসংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। প্রধান অতিথির বক্তৃতা করেন নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। এ সময় তিনি বলেন, চৌগাছা-ঝিকরগাছাকে দুর্নীতিমুক্ত উপজেলা করা হবে ইনশাআল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চৌগাছা-ঝিকরগাছা উপজেলায় ব্যাপক উন্নয়ন সাধন করা হবে। মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা নিশ্চিত করতে আমরা কাজ করছি। এসব বাস্তবায়নের পূর্বশর্ত হলো দুর্নীতি দমন। যে সকল এলাকায় উন্নয়ন প্রকল্প দেয়া…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্চন্ন অভিযান করা হয়েছে। সোমবার সকালে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অভিযানের উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। উপজেলা জামায়াতের আয়োজনে দিনভর এই পরিচ্ছন্ন অভিযানে হাসপাতাল চত্বর, বিভিন্ন ওয়ার্ড, রুম পরিস্কার করা হয়। আয়োজকরা জানান, রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং হাসপাতালকে আরও পরিচ্ছন্ন ও সেবাবান্ধব করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান। এ সময় ঝিনাইদহ-৩ কোটচাঁদপুর মহেশপুরের নবনির্বাচিত এমপি অধ্যাপক মতিয়ার রহমান তার বক্তব্যে সমাজের যে কোন নোংরা পরিস্কার করার কথা জানিয়ে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদককারবারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুশিয়ারি দেন…

Read More

নড়াইল সংবাদদাতা নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নের খলিল শেখ ও সাবেক চেয়ারম্যান খয়ের গ্রুপের আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। নিহতরা হলেন- খলিল শেখ গ্রুপের প্রধান খলিল ও তার পুত্র তাহাজ্জুদ সেখ, ফেরদৌস হোসেন শেখ ও তার পুত্র মুন্না শেখ। খয়ের গ্রুপের ওসিবুর রহমান। ২৩ ফেব্রুয়ারি (সোমবার) ভোর সাড়ে ৫টায় ফজরের নামাজ পর সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলি মিয়া।…

Read More

শরিফুল ইসলাম বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাচীন জনপদ যশোর অঞ্চল ইসলামের ইতিহাসে এক সমৃদ্ধ ও গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষ্য বহন করে। ইতিহাসবিদদের মতে, ১৩শ শতাব্দীতে বাংলায় মুসলিম শাসনের সূচনার পর থেকেই যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহসহ বিস্তীর্ণ এলাকায় ইসলামের ধীরে ধীরে বিস্তার ঘটে। নদী-নালা ও বনাঞ্চলবেষ্টিত এই অঞ্চলে সুফি সাধক, মুসলিম প্রশাসক এবং বণিকদের আগমন ইসলামের প্রসারে বিশেষ ভূমিকা রাখে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বাংলায় ইসলামের বিস্তারে সর্বাধিক অবদান রাখেন প্রখ্যাত সুফি সাধক খান জাহান আলী (রহ.)। তিনি খুলনা-যশোর অঞ্চলে মসজিদ, দীঘি, সড়ক ও বসতি স্থাপনের মাধ্যমে একটি সুসংগঠিত সমাজ গড়ে তোলেন। তাঁর মানবিক দাওয়াত, সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড এবং আধ্যাত্মিক নেতৃত্বের কারণে স্থানীয় জনগণের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ঢাকা দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী সোহাগের বিরুদ্ধে যশোরের বাঘারপাড়ায় ঝাড়ু মিছিল হয়েছে। সোমবার দুপুরে পৌর শহরে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক টিএস আইয়ুবের অনুসারীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও নূরে আলম সিদ্দিকী সোহাগ বিএনপি নেতা টি এস আইয়ুবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কাজল টাকা-পয়সা খেয়ে দুনীর্তি করে মামলায় ষড়যন্ত্রে টি এস আইয়ুবের মনোনয়ন বাতিল করেছে। সেই…

Read More

রোজায় শহরের যানজট নিয়ন্ত্রণের দাবি স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ শহরের দড়াটানা এলাকায় নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে তীব্র যানজট। ইজিবাইক, বাংলার ‘টেসলা’খ্যাত রিকশা, ব্যক্তিগত গাড়ি ও বিভিন্ন ত্রিচক্রযান রাস্তার বড় অংশ দখল করে রাখায় দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। ফুটপাত দখল করে হকারদের ব্যবসা, দোকানের সামনে পার্কিং ব্যবস্থার অভাব এবং শহরের ধারণক্ষমতার বাইরে যানবাহন চলাচল সব মিলিয়ে যানজট পরিস্থিতি দিন দিন অসহনীয় হয়ে উঠছে। স্থানীয়দের অভিযোগ, এসব বিষয়ে পৌর কর্তৃপক্ষের কার্যকর নজরদারি নেই। ফলে দড়াটানা, জজকোর্ট মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সারাদিনই যানবাহনের গড়াগড়ি লেগে থাকে। এদিকে, রোজা শুরুর দিন শহরে নামমাত্র উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে, উচ্ছেদের পর আবারও যানজট শুরু হয়েছে।…

Read More

কাগজপত্র না থাকায় সিলগালা বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি গোডাউনে অভিযান চালিয়ে ৭৭টি নতুন আমেরিকান মোটরসাইকেলের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গোডাউনটি সিলগালা করা হয়েছে। রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযান সূত্রে জানা যায়, শহরের ঘোপ নওয়াপাড়া রোডের ৩ নম্বর ওয়ার্ডের ২৪২ নম্বর বাড়ির ওই গোডাউনে আমেরিকান ইউএন কোম্পানির মোট ৭৭টি সম্পূর্ণ নতুন মোটরসাইকেল পাওয়া যায়। তবে গোডাউন মালিক হাফিজুর রহমান শিলু মোটরসাইকেলগুলোর রেজিস্ট্রেশন, আমদানি অনুমোদন কিংবা অন্য…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে জমি দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে প্রকাশ্যে হত্যার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় উকিলের সহকারী বিপুল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার বিকেলে যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরবপুর ইউনিয়নের সুজলপুর গ্রামের বাসিন্দা সোহরাব হোসেন। জিডি নম্বর-১৫২৭। অভিযুক্ত বিপুল হোসেন একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সোহরাব হোসেন জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি সুজলপুর জামতলা মোড়ে অবস্থান করছিলেন। এ সময় বিপুল হোসেন তেড়ে এসে প্রকাশ্যে তাকে প্রাণনাশের হুমকি দেন। পরে এদিন বিকেলে তিনি থানায় একটি অভিযোগ করেন। তিনি আরও জানান, সুজলপুর মৌজার সাত শতক জমি জোরপূর্বক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও তার স্ত্রী তাহেরা সোবহার বিরুদ্ধে প্রায় ৬২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি তাদের তিন সন্তানের নামে সন্দেহভাজন সম্পদের সন্ধান পাওয়ায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। রোববার দুপুরে দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। দুদক সূত্রে জানা যায়, প্রথম মামলার এজাহার অনুযায়ী শেখ আফিল উদ্দিনের নামে মোট ৪৫ কোটি ৪২ লাখ ৯৮ হাজার ৯৬৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। পারিবারিক ব্যয়সহ তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫৩ কোটি ৮৬ লাখ ৬৬…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা বাঁওড়ের ওপর নবনির্মিত সেতুর সংযোগ সড়কের একটি বড় অংশ ধসে পড়েছে। নির্মাণ কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। ধসে পড়া অংশের কারণে কোমলপুর ও ঝাঁপা গ্রামের মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বহু প্রত্যাশিত সেতুটি এখন নতুন করে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের মে মাসে ১৩ দশমিক ২০ মিটার দৈর্ঘ্যরে সেতুটি নির্মাণ করা হয়। এতে ব্যয় ধরা হয় এক কোটি ৯২ লাখ ৮ হাজার ২১১ টাকা। সেতুর দুই পাশে মোট ৫২৩ মিটার হেরিং বোন…

Read More