Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৩ সদর আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খবির গাজী তার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ তুঙ্গে তুলেছেন। সোমবার সকাল থেকে তিনি সদর উপজেলার চাঁচড়া ও আরবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেন। সকাল থেকেই জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মাঠে নামেন খবির গাজী। গণসংযোগকালে তিনি ধর্মতলা, মন্ডলগাতী, চাঁচড়া বাজার মোড়, পুলেরহাট বাজার, রাজগঞ্জ রোড ও তপসিডাঙ্গা এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এরপর তিনি ছোট মেঘলা, নতুনহাট বাজার এবং ডুমদিয়া গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে লাঙ্গল প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এবার নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে মাঠে নেমেছেন যশোরের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও কর্মকর্তারা। সোমবার দিনব্যাপি একঝাঁক উদ্যোমী তরুণ ও স্বাস্থ্যখাতের প্রতিনিধিরা যশোর শহরের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে গিয়ে অমিতের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় তারা সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান এবং অনিন্দ্য ইসলাম অমিতের জন্য দোয়া কামনা করেন। প্রচারণা কার্যক্রমে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান এবং সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান। তারা বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক হাসপাতালে চিকিৎসা সেবার মান, গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া, চাকরিতে প্রশ্নফাঁস ও বৈষম্য, নারীদের অগ্রাধিকার, শিক্ষা অবকাঠামো উন্নয়ন, জননিরাপত্তা, মাদক ও সন্ত্রাস দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও স্থানীয় ইস্যুতে প্রশ্ন তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। এসব প্রশ্নের জবাবে বিএনপি মনোনীত যশোর সদর আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, মেধার যথাযথ মূল্যায়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়াই বিএনপির মূল লক্ষ্য। সোমবার দুপুরে যশোর পৌরপার্কে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময়কালে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈকত বলেন, চাকরিতে প্রশ্নফাঁস ও নিয়োগ বৈষম্যের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিএনপি ক্ষমতায় এলে এসব সমস্যা সমাধানে কী পদক্ষেপ নেয়া হবে-সে প্রশ্ন…

Read More

কেশবপুর সংবাদদাতা যশোর-৬ (কেশবপুর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে এ ঘটনার প্রতিবাদে পৌর জামায়াতে ইসলামীর কার্যালয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেশবপুরে দাড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাইদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, রোববার রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর পৌর শহরের সাবদিয়া এলাকার বাসভবনে সন্ত্রাসী গ্রুপ কর্তৃক হাত বোমা/ককটেল নিক্ষেপ করা হয়। নির্বাচনী পরিবেশকে আতঙ্কিত করা, সাধারণ ভোটারদের ভয় দেখানো এবং একজন জনপ্রিয়…

Read More

বেনাপোল সংবাদদাতা যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বেনাপোল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ০২টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ টহলদল বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় গাতিপাড়া–দৌলতপুর সড়কের পাশে পরিত্যক্ত একটি বাড়ির গেট সংলগ্ন স্থান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের সর্বমোট সিজার মূল্য ২,১০,৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। পরবর্তীতে উদ্ধারকৃত মালামাল মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক গাজীপুর থেকে চুরি হওয়া নতুন একটি ১৪ টনের ট্রাক যশোরে এনে কেটে বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েছে। সোমবার বেলা ১১টার দিকে যশোর শহরের বকচর এলাকার খাদেম মার্কেটে এ ঘটনা ঘটলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গাড়িটি কেটে টুকরো করার কাজ চলাকালীন ইফাত অটোসের কর্মকর্তার সন্দেহে পুরো ঘটনা ফাঁস হয়ে যায়। খাদেম মার্কেটের এহসান মোটরস নামের একটি প্রতিষ্ঠানে ট্রাকটি কাটার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। ইফাত অটোসের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার কামরুল ইসলাম জানান, গাজীপুরের কাপাশিয়া এলাকার ব্যবসায়ী মো. রোকনের মালিকানাধীন একটি ১৪ টনের ট্রাক—রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট ১৫-৯৯০৬, ইঞ্জিন নম্বর mhhz407640 এবং চ্যাসিস নম্বর mb1a2hac4mrhn3629—গত তিন দিন ধরে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে নির্বাচনী প্রচার সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া সরকারি প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন লেবুতলা ইউপি কর্মী গ্রুপ প্রধান গোলাম রব্বানী। সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা কর্মী গ্রুপের প্রধান ও প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন ও লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ারুল ইসলাম হ্যাপী। অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও লেবুতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যাদু-টোনা ও শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক প্রতিবন্ধী ব্যক্তি। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফিরোজ হোসেন। তিনি নিজেকে একজন প্রতিবন্ধী ও দীর্ঘদিন ধরে অসুস্থ বলে দাবি করেন। তিনি বলেন, যশোর জেলার মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কাশীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা তিনি। দীর্ঘদিন ধরে তার ওপর এবং তার পরিবারের ওপর পরিকল্পিতভাবে নির্যাতন চালানো হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, তার স্ত্রী, শ্যালক-শ্যালিকা, আত্মীয়স্বজন ও এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি যোগসাজশে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে। বিভিন্ন অজুহাতে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং সামাজিকভাবে হেয় করা হচ্ছে বলেও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে নির্বাচনী প্রচার মিছিল করেছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। রোববার বিকেলে শহরের মনিহার এলাকা থেকে এ প্রচার মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল ময়দানে এসে শেষ হয়। প্রচার মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে অমিতের পক্ষে ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন, যশোর চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, ব্যবসায়ী নেতা এজাজ উদ্দীন টিপুসহ ব্যবসায়ী সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থী…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেছেন, কোনো ধরনের সহিংসতা, অনিয়ম কিংবা বিশৃঙ্খলার সুযোগ কাউকে দেয়া হবে না। কঠোর আইন প্রয়োগের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করা হবে। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃংখলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক জানান, যশোর জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৮২৪টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ছয়টি করে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। যা অনলাইন ও অফলাইন দুইভাবেই কার্যকর থাকবে। পাশাপাশি পুলিশের ৭৮টি বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। তিনি…

Read More