Author: banglarbhore

রামপাল সংবাদদাতা জয়ী হলে রামপাল-মোংলার এই জনপদকে শান্তির জনপদে পরিণত করা হবে। সকলকে নিয়ে নিরাপদ ও সমৃদ্ধিশালী দেশ হিসেবে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে জামায়াত। চারিদিকে জামায়াতের নির্বাচনী গণজোয়ার সৃষ্টি হয়েছে। তার ঢেউ রামপালেও দোলা দিয়েছে। সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে রোববার বিকাল ৪ টায় শ্রীফলতলা নতুন মোড় চত্বরে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন, বাগেরহাট-৩ আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের পদপ্রার্থী অ্যাডভোকেট শেখ আ. ওয়াদুদ। রামপাল উপজেলা জামায়াতের যুব বিভাগের নেতা মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। তিনি তার…

Read More

শ্যামনগর সংবাদদাতা  আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডক্টর মো. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৫টায় শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর বাজারে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ। জনসভায় প্রধান বক্তা ছিলেন ধানের শীষের প্রার্থী ড. মো. মনিরুজ্জামান, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলাইমান কবির, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি ও ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি, এম লিয়াকত আলী, জেলা বিএনপির সদস্য আশেক এলাহি মুন্না, উপজেলা বিএনপির…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছায় জামায়াতের নারী কর্মীদের হেনস্তার দুটি ঘটনায় ধানের শীষের ছয় কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। এবং একজনকে অব্যাহতি দেয়া হয়েছে। রোববার কমিটির চেয়ারম্যান সিনিয়র সিভিল জজ গোলাম রসুল এ সংক্রান্ত পৃথক দুটি মামলায় সাতজনের স্বশরীরে হাজিরায় শুনানি শেষে এই রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন-চৌগাছার ধুলিয়ানি ইউনিয়নের মুক্তারপুর ইব্রাহিম হোসেন, শিমুল হোসেন, কবির হোসেনকে ১০ হাজার করে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। অপর ঘটনায় হাকিমপুর ইউনিয়নের মাঠচাকলা গ্রামের শাহাবদ্দীনকে ১০ হাজার টাকা, মুকুল ও মন্টু রহমানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। জানা যায়, গত ২ ফেব্রুয়ারি দুপুর ১টার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ইতিহাসে প্রথম বারের মতো যশোর কেন্দ্রীয় কারাগার থেকে একশ’ বন্দি ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে পোস্টাল ব্যালটে এই বন্দিরা তাদের ভোট প্রদান করেছেন। যশোর কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, পোস্টাল ব্যালটে ভোট প্রদানের বিষয়টি প্রথমে বন্দিদের অবহিত করা হলে অনেকেই আগ্রহ প্রকাশ করেন। তবে আগ্রহ থাকা সত্ত্বেও জাতীয় পরিচয়পত্র না থাকাসহ অন্যান্য কারণে অনলাইনে নিবন্ধন করতে পারেননি অনেকে। আবার কেউ কেউ জামিনে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকায় আবেদন করতে চাননি। সব মিলিয়ে সর্বশেষ ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১২৯ জন বন্দি ভোট দেয়ার জন্য অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেন। পরবর্তীতে শনিবার সর্বশেষ ১০০…

Read More

স্নেহেন্দু বিকাশ, পাইকগাছা বিএনপি’র নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ১২ ফ্রেব্রুয়ারির নির্বাচন স্বাধীনতা ও গণতন্ত্রকে সংহত করবে। সেজন্য মুক্তিযুদ্ধের রাজনৈতিক শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর কোন বিকল্প নেই। তিনি রোববার বিকেলে পাইকগাছায় খুলনা-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর পক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, এ নির্বাচনে কোন ধর্মান্ধ গোষ্ঠী ক্ষমতায় এলে হামাসের মত বিদেশি শক্তির চক্রান্তে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। তাই সবার আগে বাংলাদেশ এ চিন্তা করে ড. রিপন ধানের শীষে ভোট দিয়ে দলীয় চেয়ারম্যান তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে সহায়তার আহবান জানান। মুক্তিযুদ্ধের বাংলাদেশে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সাত দিন ফুলের রাজ্যেখ্যাত যশোরের গদখালি পানিসারার বিভিন্ন পার্ক, দর্শনীয় স্থান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রশাসন। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় রোববার থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখার এ সিন্ধান্ত নেয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা রনী খাতুন। তিনি বলেন, ‘গদখালি-পানিসারায় ফুলের এই মৌসুমে অনেক দর্শনার্থী ও মানুষের সমগম বাড়ে। জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রকার আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয়; সেই কারণে কমিটির সকলের মতামতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, উল্লিখিত সময়ের মধ্যে এসব স্থাপনায় যেকোনও ধরনের কার্যক্রম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে। পরে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেন। এর আগে ভুক্তভোগী আদালতে অভিযোগ করেন। তার প্রেক্ষিতে বিচারক একজন আইনজীবীকে ঘটনাস্থল পরির্দশনে পাঠান। এবং উভয়পক্ষকে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগে শহরের পুরাতন কসবা ফাতেমা হাসপাতাল এলাকার বাসিন্দা মোস্তফা কামাল দিপু জানান, শহরের পুরাতন কসবা মৌজায় ফাতেমা হাসপাতালের সামনে বিরোধপূর্ণ ১৩ দশমিক ৭৩ শতক জমি রয়েছে। জমিটি তাদের ভোগদখলে থাকলেও মালিকানা নিয়ে তার ফুফু বেগম…

Read More

খাজুরা সংবাদদাতা যশোরের খাজুরার মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ ও সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বন্দবিলা ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল বারী মন্ডলের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে সকালে কলেজের শিক্ষক-কর্মচারীরা প্রেমচারা গ্রামে বারী মন্ডলের কবর জিয়ারত করেন। কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ তরিকুল ইসলাম। বক্তব্য দেন, সহকারী অধ্যাপক নাসরিন আক্তার, আবু সাঈদ, মোস্তফা কামাল, মনিরুজ্জামান প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক রুহুল কুদ্দুস। ১৯৯৮ সালে মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার পর নানা প্রতিকূলতা পেরিয়ে ২০১৯ সাল থেকে একাধিকার কলেজটি উপজেলার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ২৪’র জুলাই যোদ্ধারা দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন যশোর-৩ সদর আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি। তার অংশ হিসেবে অমিতের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনী প্রচারণা ও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সরাসরি প্রচারণা চালিয়েছেন জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধারা। এ সময় তারা জানান, গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার নিশ্চিতের লক্ষ্যে তাদের এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলমান থাকবে। রোববার যশোরের ড. আব্দুর রাজ্জাক কলেজ ও মাইকেল মধুসূদন কলেজের আসাদ গেট এলাকায় প্রচারণায় অংশগ্রহণকারী জুলাই যোদ্ধারা বলেন, তারা বিশ্বাস করেন-প্রার্থী হিসেবে অনিন্দ্য ইসলাম অমিত তরুণ ও প্রবীণ সকল শ্রেণির মানুষের মনের স্পন্দন বোঝেন। তাঁর শিক্ষাগত যোগ্যতা, মানবিক কর্মকাণ্ড এবং সৃজনশীল…

Read More

শার্শা সংবাদদাতা বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় এক হাজার ছয়শত পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ভারতীয় ট্রাক চালককে আটক করেছে বিজিবি। রোববার দুপুর ২ টায় বেনাপোল বন্দরে এই অভিযান পরিচালনা করা হয়। আটক ট্রাক চালক আনার গাজী ভারতের উত্তর ২৪ গরগনা বনগাঁ থানার মনিগ্রাম সুকপুর গ্রামের বাসিন্দা। ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে এক ভারতীয় ট্রাকে তল্লাশী করে চালকের সিটের নিচ থেকে এক হাজার ছয়শত পিস নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করে। আটক আসামি ও জব্দকৃত ট্যাবলেট বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Read More