বাংলার ভোর প্রতিবেদক আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খবির গাজী দিনভর চুড়ামনকাটি ও দেয়াড়া ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। শুক্রবার জুম্মার নামাজ শেষে স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে তিনি লাঙ্গল প্রতীকের পক্ষে প্রচার জোরদার করেন। সকাল থেকেই খবির গাজী কর্মী-সমর্থকদের নিয়ে দেয়াড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে ভোটারদের দ্বারে দ্বারে যান। এরপর তিনি চুড়ামনকাটি ইউনিয়নে গণসংযোগ শুরু করেন। জুম্মার নামাজ শেষে তিনি মসজিদে আসা মুসল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ করেন। পথসভাগুলোতে খবির গাজী স্থানীয় জননিরাপত্তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।…
Author: banglarbhore
কাজী নূর যশোরের বাজারে চাল, ডাল, মাংস ও সবজির দাম স্থিতিশীল থাকলেও বৃদ্ধি পেয়েছে ভোজ্যতেল সয়াবিনের দাম। বর্তমানে খুচরা পর্যায়ে কেজি প্রতি সয়াবিন তেল ১৯৮ থেকে ২০০ টাকা পর্যন্ত। যা গত সপ্তাহের তুলনায় ৩ থেকে ৫ টাকা বেশি। এদিকে আসন্ন রমজান মাস উপলক্ষে সয়াবিন তেলের দাম আরো বৃদ্ধির আশংকা প্রকাশ করে বিক্রেতারা বলছেন, সরকারকে এখনই খাতুনগঞ্জ সিণ্ডিকেট ভেঙে দিতে হবে। না হলে চরম বেকায়দায় পড়তে পারে ভোক্তারা। শুক্রবার সকালে যশোর শহরের হাজী মোহাম্মদ মহসিন রোড বড়বাজারে সরেজমিনে ঘুরে এসব তথ্য মিলেছে। কালীবাড়ি ও নিচের বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে মানভেদে ফুলকপি কেজি প্রতি ৪০ টাকা, মানকচু ৫০ থেকে ৬০ টাকা,…
বাংলার ভোর প্রতিবেদক ইনকিলাব মঞ্চের সমাবেশে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে শহরের দড়াটানা ভৈরব মঞ্চ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এ সময় তারা বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি দড়াটানা, চৌরাস্তা, আরএন রোড হয়ে মণিহারে যেয়ে শেষ হয়। এর আগে, দড়াটানা ভৈরব মঞ্চে বক্তারা বলেন, ‘আজকের ঘটনা সম্পূর্ণ ফ্যাসিস্ট যুগের চিত্র; আমরা জানতে চাই ইন্টেরিম ও পুলিশ কার পারপাস সার্ভ করছে? একটি হত্যাকাণ্ডের বিচার না করে, বিচার চাওয়া কর্মীদের উপর হামলার উদ্দেশ্য কি? আজ হাদি হত্যার ৫০তম দিনে ইনকিলাব মঞ্চের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে, হাসিনার রেখে যাওয়া পুলিশ…
ফকিরহাট সংবাদদাতা ফকিরহাটে বাগেরহাট-১ আসনে ধানের শীষ প্রতীক প্রার্থী নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টা থেকে উপজেলার বিভিন্ন স্থানে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল। উপজেলার কামটা মাধ্যমিক বিদ্যালয়, হোচলা প্রাথমিক বিদ্যালয়, পিলজঙ্গ মাধ্যমিক বিদ্যালয়, বেতাগা ইউনিয়ন পরিষদ ও শুভদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলার হোচলা প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ধ্যা সাড়ে ৭টায় মশিউর রহমানের সভাপতিত্বে পথসভায় বিএনপি প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল বলেন, ‘আমি নির্বাচিত হলে সাধারণ পরিবারের সন্তান হিসেবে আমাকে সবসময় আপনাদের পাশে পাবেন। এছাড়া দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। এ…
বাংলার ভোর প্রতিবেদক সপ্তাহখানেক পরেই বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবস। দিবস দুটি ঘিরে সব ধরনের ফুলের দাম বাড়তে শুরু করেছে। বাজার ধরতেও ক্ষেত পরিচর্যায় ব্যস্ত ফুলের রাজ্যে খ্যাত যশোরের গদখালি-পানিসারার চাষিরা। তবে উৎসবের মৌসুম এলেও কাক্সিক্ষত মুনাফা পাওয়া যাবে কি না-এই দুশ্চিন্তা কাটছে না চাষি ও ব্যবসায়ীদের। তাদের আশঙ্কা, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ না হলে ফুলের বাজার বড় ধরনের ধসের মুখে পড়তে পারে। এর সঙ্গে যোগ হয়েছে রমজানের শুরুতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পড়ে যাওয়ার বিষয়টি, যা লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি-পানিসারা ও আশপাশের এলাকা এখন রঙিন ফুলে ভরে উঠেছে। মাঠজুড়ে ফুটে আছে গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস…
বাংলার ভোর প্রতিবেদক কখনো পৌর শহর, কখনো বা প্রত্যন্ত অজপাড়াগাঁয়ে। গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন এ-বাড়ি, ও-বাড়ি। কখনো গাড়িতে, কখনো হেঁটে চলছে গণসংযোগ। সকাল কিংবা গভীর রাত পর্যন্ত প্রচারপত্র বিলি, পথসভা করে ব্যস্ত সময় পার করছেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা। খুলনা বিভাগের ৩৬টি আসনের মধ্যে তিনিই বিএনপির একমাত্র নারী প্রার্থী। সাবিরা সুলতানা ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। আসনটিতে তার শক্ত প্রতিদ্বন্দ্বি হিসাবে জামায়াতের প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদ লড়াই করছেন। দলীয় সূত্রে জানা গেছে, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও যশোর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম ২০১১ সালের ১৪ ডিসেম্বর রাত পৌনে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ছাত্রশিবির যশোর শহর শাখা দিনব্যাপি নানা কর্মসূচির আয়োজন করে। শুক্রবার সকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মণিহার চত্বরে গিয়ে শেষ হয়। এতে সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। র্যালিতে ছাত্রশিবিরের পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করা হয়। আদর্শভিত্তিক বিভিন্ন স্লোগানে পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। র্যালির আগে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার রাতে রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দা থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর রেলওয়ে স্টেশনের সামনের মোবাইল টাওয়ার সংলগ্ন বস্তি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকার একটি পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টারের বারান্দার মেঝেতে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় সন্দেহজনক বস্তু দেখতে পায় র্যাব সদস্যরা। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে ১১টি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি কওে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব…
বাংলার ভোর প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এবার আর ভোট চুরি, ছিনতাই কিংবা ডাকাতির সুযোগ দেওয়া হবে না। বহুল প্রতীক্ষিত এই ভোট নতুন করে লুট করার চেষ্টা হলে জনগণই তা প্রতিহত করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শুক্রবার সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সূচনায় মানিকদিহী গ্রামে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। অমিত বলেন, অতীতে আমাদের ভোট বারবার চুরি হয়েছে, ছিনতাই ও ডাকাতি হয়েছে। সে কারণেই দেড় যুগেরও বেশি সময় ধরে মানুষ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার সেই পরিস্থিতি আর মেনে নেয়া হবে না।…
বাংলার ভোর প্রতিবেদক বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের ২৫৫তম মাসিক সাহিত্যসভা ও বিদ্রোহী বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় যশোর শহরের পোস্ট অফিস পাড়ায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষাবোর্ডের সাবেক কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বিএসপির আজীবন সদস্য ড. শাহনাজ পারভীন, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি ডা. মোকাররম হোসেন এবং অধ্যাপক সুরাইয়া শরীফ। বিএসপির সভাপতি আহমদ রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন, বিদ্রোহী বিশেষ সংকলনের সম্পাদক…
