বাংলার ভোর প্রতিবেদক আইন ও বিচার বিভাগের ‘স্ট্রেংদেনিং অলটারনেটিভ অ্যান্ড রেস্টোরেটিভ জাস্টিস সিস্টেম ফর চিলড্রেন (এসএআরসি)’ প্রকল্প এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ উদ্যোগে যশোরে দুই দিনব্যাপি ‘শিশু আইন ২০১৩’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় যশোর জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেলভুক্ত আইনজীবীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এম.এম মোর্শেদ। প্রধান অতিথি ছিলেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও এসএআরসি প্রকল্পের পরিচালক এসএম এরশাদুল আলম। তিনি অনুষ্ঠানে যশোর জেলার জন্য একটি পৃথক শিশু আদালতের উদ্বোধন করেন। ইউনিসেফের আর্থিক সহায়তা এবং এসএআরসি প্রকল্পের লজিস্টিক…
Author: banglarbhore
শ্যামনগর সংবাদদাতা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় শুক্রবার রাত ২ টার দিকে আরবিজি কোম্পানির অধীনস্থ কৈখালী বিওপি এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ১২টি এয়ারগান, ১৫ বক্স এয়ারগানের গুলি, স্প্রিং নয়টি, পিষ্টন হোল্ডার ৫০টি এবং ২২টি এলকে রেঞ্জ উদ্ধার করেছে। জানা গেছে, গোপন সংবাদেও ভিত্তিতে টহল কমান্ডার জেসিও- নায়েব সুবেদার রেজাউল করিমের নেতৃত্বে বিজিবি সদস্যরা কৈখালি এলাকার গোলাখালি নদীর পাড়ে চিংড়ি ঘেওে অভিযান পরিচালনা করে মাটির নিচে পুতে রাখা অবৈধভাবে ভারত থেকে আনা ১২টি এয়ারগান, ১৫ বক্স এয়ারগানের গুলি, স্প্রিং ০৯টি, পিষ্টন…
রামপাল সংবাদদাতা ‘শ্রমিকের ভোটেই বদলে যাবে দেশ’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রামপাল উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী শ্রমিক গণজমায়েত হয়েছে। শুক্রবার বিকেল চারটায় ফয়লা বাসস্ট্যান্ড চত্বরে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এ নির্বাচনী গণজমায়েত অনুষ্ঠিত হয়। এ সময় শ্রমিক, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সমাবেশস্থল মুখরিত হয়ে ওঠে। রামপাল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের খান রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল হাফিজ সোহাগের সঞ্চালনায় গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। তিনি তার বক্তব্যে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং শোষণমুক্ত…
খাজুরা সংবাদদাতা বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে লেবুতলা ইউনিয়নে প্রচার মিছিল হয়েছে। শুক্রবার ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মিছিলটি তেলকুপ ব্রিজ আজমতপুর থেকে শুরু হয়ে গোবরা-এনায়েতপুর ব্রিজঘাটে গিয়ে শেষ হয়। এদিন বিকেলে অনুষ্ঠিত মিছিলে অংশ নেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতার, সদর উপজেলার যুবদলের সদস্য তারেক সুলতান, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান, যুগ্ম সম্পাদক সম্পাদক ইসরাইল হোসেন, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি তুহিন হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন জিকু, যুবদল নেতা তহিদুল ইসলাম,…
বাংলার ভোর প্রতিবেদক শুক্রবার দিনব্যাপি যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ও কচুয়া ইউনিয়নের বিভিন্ন মহল্লা ও বাজার এলাকায় গণসংযোগ করেছেন চশমা প্রতীকের প্রার্থী নিজামদ্দীন অমিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মনোনীত চশমা প্রতীকের প্রার্থী নিজামদ্দিন অমিত দলের জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান, রাজা মিয়া, জমির গাজী, রাজু মোল্লা, জাহিদ হোসেনকে সাথে গণসংযোগকালে ভোটারদের কাছে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেন।
মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে বৃহস্পতিবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ধানের শীষসহ দুই প্রার্থীকে জরিমানা করেন। এছাড়া বিজিবি টহলের সময় সড়ক পরিবহন আইন লঙ্ঘন করার অভিযোগে পাঁচ মোটরসাইকেল আরোহীকে দুই হাজার তিনশ’ টাকা জরিমানা এবং পাঁচটি মামলা করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মাহির দায়ান আমিন জানান, বৃহস্পতিবার বিকেলে পৌরশহরে ধানের শীষের পক্ষে মিছিল করাকালিন সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে জনভোগান্তি চরমে ওঠে। ফলে নির্বাচনী আইন লঙ্ঘনের দায়ে ধানের শীষের প্রার্থী রশিদ আহমাদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে উপজেলার নেঙ্গুড়াহাট বাজারে সন্ধ্যার দিকে আলোকসজ্জার…
রামপাল সংবাদদাতা বই মানুষের জীবনে এক অমূল্য সম্পদ। যা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। বই মানুষের মধ্যে দেশপ্রেম ও মানবতাবোধ জাগিয়ে তোলে। শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন মৌলিক বই পড়ায় আগ্রহী করে তুলতে পারলে আগামী প্রজন্ম কখনো অন্ধকার পথে পরিচালিত হবে না। তাই ব্যক্তিগত ও পারিবারিক উদ্যোগে গ্রন্থাগার প্রতিষ্ঠা করে শিশু ও তরুণদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারলে অন্ধকার থেকে আলোর দিশারি হবে আগামীর শিশুরা। রামপালে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার শ্রীফলতলায় বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল পাঠাগারের পক্ষ থেকে জাতীয় প্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা…
কোটচাঁদপুর সংবাদদাতা ‘জনগণ যদি হয় সচেতন, মেছোবিড়াল হবে সংরক্ষণ’ এমন প্রতিপাদ্য নিয়ে বিশ্ব মেছোবিড়াল দিবস-২০২৬ পালন করা হয়েছে। যশোর সামাজিক বন বিভাগের অধিনে কোঁটচাদপুর সামাজিক বনবিভাগের আয়োজনে বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলার মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বর্ণ্যাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ খান। সভাপতিত্ব করেন কোটচাঁদপুর ডেপুটি রেঞ্জার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএফএনটিসি শফিকুল ইসলাম । এ সময় কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি, ওসি তদন্ত, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। কোটচাঁদপুর ডেপুটি রেঞ্জার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বিশ্ব মেছোবিড়াল দিবসের মাধ্যমে আমরা জনসচেনতা…
খাজুরা সংবাদদাতা যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমান ফারাজীর পক্ষে মিছিল করেছে বন্দবিলা ইউনিয়ন ছাত্রদল। বৃহস্পতিবার মিছিলটি খাজুরা বাজার পশুহাট চত্বর থেকে শুরু হয়ে মাছবাজার, পুরাতন পুলিশ ক্যাম্প মোড়, পাইপপট্টি, ব্রিজঘাট, কেন্দ্রীয় জামে মসজিদ রোড ও গুড়হাট প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। এদিন বিকেলে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন, বাঘারপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক নাফিজ ইকবাল ইছা ও সদস্য সচিব মাসুম পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক বাইজিদ মুস্তাকিম, বন্দবিলা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি বর্ষন হোসেন, সাধারণ সম্পাদক বাপ্পি হোসেন, সাংগঠনিক সম্পাদক এমএম মোসাব্বের, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের…
রামপাল সংবাদদাতা রামপালের কৃতি সন্তান যুক্তরাজ্যে বার- এট ল পড়ুয়া সাবেক ছাত্রদল নেতা রবিউল ইসলাম বৃহস্পতিবার বিকেল ৪ টায় রামপালে ফিরে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। রবিউল ইসলাম জানান, প্রায় দেড় বছর পূর্বে বার-এট ল সম্পন্নের জন্য তিনি লন্ডন যান। তিনি রামপাল উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের দায়িত্ব পালনকালীন সময়ে উচ্চ শিক্ষার জন্য লন্ডন যান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং বাগেরহাট-৩ আসনের ধানের শীষের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের প্রচার প্রচারণা চালাবেন বলে জানান। রামপালে নেমেই তিনি ধানের শীষে ভোট প্রার্থনা করে প্রচার শুরু করেন। এর আগে সহাস্রাধিক মোটরসাইকেল শোভাযাত্রাসহকারে নেতা-কর্মীরা…
