Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের নাজির শংকরপুর এলাকায় ৭ বছরের এক শিশুকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে যশোর সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন। পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু নানির বাড়িতে থেকে স্থানীয় গোলপাতা মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করত। সোমবার (২ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে নানির ভাই বিবাদী হাফিজুল (৪০) বেড়াতে যাওয়ার কথা বলে শিশুটিকে তার ভাড়া বাড়িতে নিয়ে যায়। অভিযুক্ত হাফিজুল সাতক্ষীরা জেলার বাসিন্দা হলেও বর্তমানে যশোর মেডিকেল কলেজ সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকে। পরিবারের অভিযোগ, হাফিজুল শিশুটিকে তার বাড়িতে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার শিশুটিকে গুরুতর অবস্থায় যশোর সদর হাসপাতালে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে বালিবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় সিটি কলেজ ছাত্রদলের সহসভাপতি ইয়াসিন আরাফাতের মা নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি ছেলে ইয়াসিন আরাফাতের মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন। চাঁচড়া চেকপোস্ট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি বালিবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে যান। পরে ট্রাকের চাকা তার শরীরের উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও জব্দের চেষ্টা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজারদর ও ভোক্তা স্বার্থ সুরক্ষায় বিশেষ টাস্কফোর্স অভিযানে যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ করা হয়। অভিযান সূত্রে জানা যায়, রূপদিয়া বাজারের ‘গোপাল স্টোর’কে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করায় মোট ১০ হাজার টাকা জরিমানা…

Read More

হিমেল খান আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যশোর শহরের দর্জিপাড়ায় এখন চরম ব্যস্ততা। রমজানের শুরু থেকেই কাজের চাপ বাড়তে থাকে কারিগরদের। আর মধ্য রমজানে এসে তা কয়েকগুণ বেড়ে যায়। এরবার অনেক টেইলার্স ইতিমধ্যে নতুন অর্ডার নেয়া বন্ধ করে দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, অতিরিক্ত কাজের চাপ সঙ্গে কারিগর সংকটের কারণে আগেভাগেই অর্ডার নেয়া বন্ধ করা হয়েছে। রমজানের শুরু থেকেই গজকাপড় কিংবা আনস্টিচ পোশাক কিনে ক্রেতারা ছুটছেন দর্জির দোকানে। কেউ পাঞ্জাবি-পায়জামা বানাতে দিচ্ছেন, কেউ সালোয়ার-কামিজ, আবার কেউ শিশুদের পোশাক তৈরির অর্ডার দিচ্ছেন। সারাবছর তুলনামূলক কাজ কম থাকলেও ঈদের মৌসুমেই সবচেয়ে বেশি কর্মব্যস্ত সময় কাটে দর্জিপাড়ার কারিগরদের। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কাপড়ের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ডিপি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা শেখ শহিদুল বারী রবু, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন আলা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মযুগ্ম-আহ্বায়ক আসলাম শেখ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইফুল বাশার সুজন, জেলা ছাত্রদলের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৪১তম জন্মতিথি ও দোলযাত্রা উৎসব উদযাপিত হয়েছে। মঙ্গলবার গৌরপূর্ণিমা তিথিতে সনাতন ধর্মীয় নানা আচার অনুষ্ঠান শেষে আবিরে-আনন্দে আলোচনাসভা, নৃত্যে, পূজা-হোমযজ্ঞে উদযাপিত হয়েছে দোল পূর্ণিমা। এদিন সকালে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাসে এ উপলক্ষে আলোচনা, মঙ্গল শোভাযাত্রা ও রঙের উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘এসো ঋত-ঋদ্ধির পথে’ এমন আহ্বান জানিয়ে কলেজের অ্যাকাডেমিক ভবনের দ্বিতীয়তলা হলরুমে অনুষ্ঠিত এ আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন। বিশেষ অতিথি ছিলেন কলেজের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নীতিশ কর্মকার, গণিত বিভাগের অধ্যাপক অসীম কুমার দত্ত। আলোচনা করেন জেলা…

Read More

বেনাপোল সংবাদদাতা বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা রুই মাছের একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার রাত দশটার দিকে বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড থেকে মাছের চালানটি আটক করা হয়। পরে মঙ্গলবার বিকালে আটক মাছের চালানটি নিলামে বিক্রি করা হয়। মাছের আমদানিকারক ঢাকার সাজ্জাত এন্টারপ্রাইজ। চালানটি বন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে পাচারের চেষ্টা করছিল বহুলালোচিত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান আলেয়া এন্টারপ্রাইজ। এর আগে গত ১৩ জানুয়ারি মিথ্যা ঘোষণায় আমদানি করা ৫ হাজার ৯৪৩ কেজি ইলিশের একটি অবৈধ চালান আটক করা হয়েছিল। এতেও সংশ্লিষ্ট ছিল এ চক্রের সদস্যরা। বন্দর সূত্রে জানা গেছে, এক শ্রেণির দুর্নীতিবাজ ব্যবসায়ীদের শুল্ক ফাঁকির কারণে চলতি…

Read More

মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে তিন দিনব্যাপি ‘কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা-২০২৬ শুরু হয়েছে। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি দপ্তর এই মেলার আয়োজন করেছে। মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে মেলার সূচনা করা হয়। এরপর মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেনের সভাপতিত্বে ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তবিবুর রহমানের সঞ্চালনায়  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. গাজী এনামুল হক। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সমরেন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন শাহনাজসহ…

Read More

পাইকগাছা সংবাদদাতা পাইকগাছায় সহকর্মী ও শিক্ষকদের অফুরন্ত ভালোবাসা ও চোখের জলে বিদায় নিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা। মঙ্গলবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি। সংগঠনের উপজেলা কমিটির সভাপতি এসকে আসাদুল্লাহ মিঠুর সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা সভায় আলোকিত অতিথি ছিলেন উপজেলা ইন্সট্রাক্টর মকবুল হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শচীন্দ্র নাথ বিশ্বাস, ভূধর চন্দ্র সানা ও এম আবু খালেদ। সহকারী শিক্ষক মহসীন আযম ও জোয়াদ্দার আ. সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাইকগাছা প্রেসক্লাব সহ-সভাপতি আ. আজিজ, সহকারী…

Read More

শার্শা সংবাদদাতা শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার সামফগ্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বাগআঁচড়া দারুল আমান ট্রাস্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কার্যক্রমে নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান নিজ গ্রামের দরিদ্র পরিবারের মাঝে রমজানের উপহার সামগ্রি বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানা কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদ, বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম, যুবনেতা রাজু আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ বেলালী। ইউনিয়নের ৭০টি দরিদ্র পরিবারের মাঝে এসব সামগ্রি বিতরণ করা হয়। এরপর একই দিনে গোগা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আরও ৬০টি দরিদ্র পরিবারের মাঝে রমজানের উপহার সামগ্রি…

Read More