সাতক্ষীরা সংবাদদাতা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইজ্জত উল্লাহকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে পৃথকভাবে এ নোটিশ দেয়া হয়। দুই প্রার্থীর বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৭ (গ) লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার মধ্যে সশরীর বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য…
Author: banglarbhore
কপিলমুনি সংবাদদাতা পাইকগাছায় কপিলমুনিতে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের ব্যবহার করে জনস্বাস্থ্য উন্নয়ন সংস্থার নামে ভুয়া এনজিওতে চাকরির প্রলোভনে একটি প্রতারক চক্র প্রায় দুই লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে বলে জানানো হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ জানুয়ারি মাগুরার এনজিও জনস্বাস্থ্য উন্নয়ন সংস্থা কপিলমুনি ইউপিতে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট এনজিওতে হাঁস-মুরগীর উন্নয়ন প্রকল্পে লোভনীয় সম্মানিতে জনবল নিয়োগের একটি চিঠি উপস্থাপন করে। ২০ জানুয়ারি ইস্যুকৃত যার স্মারক নং-৫১/জে,ইউ.এস/২০২৬ চিঠিতে পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্যদের চিহ্নিত করে বলা হয়, ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ডভিত্তিক হাঁস-মুগির চিকিৎসার জন্য চাহিদা মোতাবেক একজন করে মহিলা কর্মী নিয়োগ দেয়া হচ্ছে। আগ্রহীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র…
তালা সংবাদদাতা সাতক্ষীরা তালায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে শুভাষিনী মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ও দু’ বারের জনপ্রিয় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, আমি নির্বাচিত হলে অবহেলিত জনপদের উন্নয়ন, বেকারদের কর্মসংস্থান ও তালার জলাবদ্ধতা নিরসন করবো। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সাবেক সিনিয়র সহ সভাপতি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, অ্যাড. মিজানুর রহমান। সাতক্ষীরা জেলা…
মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন ও পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাকসিদুল আলম রোহানের পদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বুধবার যশোর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মণিরামপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন ও মণিরামপুর পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাকসিদুল আলম রোহানকে ইতিপূর্বে বহিস্কার করা হয়েছিল। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পরামর্শক্রমে দুই ছাত্রনেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী। তারা দলীয় সিদ্ধান্ত ও নিয়ম-নীতি-শৃঙ্খলা মেনে…
বাংলার ভোর প্রতিবেদক স্ত্রী-সন্তানের মৃত্যুর ৪ দিন পর মানবিক বিবেচনায় যশোর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান ওরফে সাদ্দাম। বুধবার কারাগারে জামিনের আদেশ আসার পরে দুপুর দুইটার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র জেল সুপার (অ: দা:) আসিফ উদ্দীন। এর আগে, গত সোমবার হাইকোর্টের একটি ডিভিশন ফৌজদারি বেঞ্চ তার ৬ মাসের জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন। তিনি ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি। সাদ্দামের স্বজন ও কারাসূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন জুয়েল…
বাংলার ভোর প্রতিবেদক যশোর- ৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, রাজনীতি মানে ক্ষমতায় যাওয়া কিংবা কাউকে ক্ষমতা থেকে নামানো নয়। রাজনীতি মানে সেবক হিসেবে মানুষের পাশে থাকা। তাদের সকল বিপদে, আপদ, সংকটে পাশে থাকা এবং জীবন মান উন্নয়নে কাজ করা। বুধবার সকালে নির্বাচনী প্রচারণার শুরুতে চুড়ামনকাটি ইউনিয়নের খিতিবদিয়া পথ সভায় তিনি এ কথা বলেন। খিতিবদিয়ার হিন্দু মুসলিম নারী পুরুষ সকলেই তাকে ফুল ছিটিয়ে বরণ করেন। কোমলমতি শিশুরা উচ্ছ্বসিত হয়ে অনিন্দ্য ইসলাম অমিতের গলায় ফুলের মালা পরিয়ে দেয়। এ সময় তিনি শিশু-বৃদ্ধ সকলকে বুকে জড়িয়ে ধরেন। অনিন্দ্য ইসলাম অমিত বক্তব্যের শুরুতে চুড়ামনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান…
বাংলার ভোর প্রতিবেদক আগামী দিনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পরিবাবের দৈনন্দিন ব্যয় নির্বাহের পাশাপাশি নারী মর্যাদা বৃদ্ধি এবং ক্ষমতায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড দিতে চায় বিএনপি। এই কার্ডের আওতায় সরকারের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে মাসিক দুই হাজার থেকে আড়াই হাজার টাকা নগদ সহায়তা অথবা সমপরিমাণ খাদ্যসামগ্রি করা হবে। এর মাধ্যমে সংসারে স্বচ্ছলতা ফেরার পাশাপাশি পুরুষের সাথে নারীরাও সংসার পরিচালনায় ভূমিকা রাখতে পারবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আগামীতে দলটির পক্ষ থেকে নারীদের জন্য তাদের ভাবনা ও পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ফ্যামিলি কার্ড কোন পুরুষ সদস্যের নামে হবে না, এটি…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য পোস্টাল ব্যালট ভোট গ্রহণে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যালট বাক্স সিলবদ্ধ করা হয়েছে। জেলার ৬টি সংসদীয় আসনে ৩০ হাজার ১৪৯ জন পোস্টাল ভোটার তাদের ভোট প্রদান করবেন। মঙ্গলবার বিকেলে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে ব্যালট বাক্সগুলো আনুষ্ঠানিকভাবে সিলগালা করা হয়। এ সময় সকল প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে পুরো বিষয়টি অবহিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, যশোর জেলায় মোট ৩০ হাজার ১৪৯ জন পোস্টাল ভোটার রয়েছেন। ইতোমধ্যে এসব ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রতিদিন দুপুর ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকযোগে পাঠানো…
বাংলার ভোর প্রতিবেদক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী খবির গাজীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা জাতীয় পার্টি কার্যালয়ে আয়োজিত এই সভায় যশোর পৌরসভা ও সদর উপজেলার ১৫টি ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা, লাঙ্গল প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন। নির্বাচনী কার্যক্রম জোরদার করতে প্রতিটি ইউনিয়নে পৃথক প্রচার টিম গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য পদপ্রার্থী খবির গাজী।…
♦ যশোর ১-২ আসনে লড়াইয়ে আসার চেষ্টায় লিটন-মুন্নি ♦ যশোর-৩ এ অনেকটাই নির্ভার অমিত ♦ সাতক্ষীরায় নিরঙ্কুশ জয় চায় জামায়াত ♦ খুলনায় লড়াই হবে হাড্ডাহাড্ডি ♦ মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ-মাগুরায় এগিয়ে জামায়াত ♦ নড়াইল-বাগেরহাটে জিততে পারেন স্বতন্ত্ররাও বাংলার ভোর ডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন সংসদীয় আসনে পরিচালিত মাঠপর্যায়ের প্রাথমিক জরিপে ভোটের সমীকরণ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি (জাপা), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ,…
