বাংলার ভোর প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে একই আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা জহরুল ইসলাম কমিশনে আপিল করলে তার প্রার্থিতা স্থগিত রাখা হয়। শুক্রবার নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। আপিল শুনানিতে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো না হলেও পরে নির্বাচন কমিশন আপিল নামঞ্জুর করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখে। ফলে সাবিরা সুলতানা মুন্নীর নির্বাচনে প্রার্থী হতে আর কোনো আইনগত বাধা রইল না। স্বামীর নেয়া একটি ব্যাংক ঋণের গ্যারান্টার ছিলেন তিনি। ওই ঋণ পরিশোধ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ৭০ বোতল উইনকোরেক্সসহ আলী রেজা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার মাহিদিয়া বাজার ভাতুড়িয়া এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। আটক আলী রেজা যশোর শহরের ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ যশোরের একটি দল ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালায়। এ সময় একটি সন্দেহজনক প্রাইভেটকার থামিয়ে তল্লাশিকালে চালকের সিটের পাশ থেকে ৭০ বোতল উইনক্রোক্স উদ্ধার করা হয় । এসময় চালক আলী রেজাকে আটক করা হয়। র্যাব আরও জানায়, উদ্ধারকৃত উইনকোরেক্স ফেনসিডিলের মতোই একটি নিষিদ্ধ মাদক। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত…
যশোর সাংবাদিক ফোরাম ঢাকার কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে একাধিক উপকমিটি গঠন করা হয়। গঠনতন্ত্র প্রণয়ন ও রেজিস্ট্রেশন সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে সৈয়দ আহসান কবীর তুষারকে। এ কমিটিতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন শাহরিয়ার সোহাগ, পলিয়ার ওয়াহিদ ও মাহমুদুল হাসান। সদস্য সংগ্রহ উপকমিটির আহ্বায়ক করা হয়েছে তানভীর আহমেদকে এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল আলিম। এ কমিটিতে এনামুল হুসাইন, আক্তার হোসেন ও তৌহিদুর রহমান তুহি থাকতে আগ্রহ প্রকাশ করেছেন। প্রচার ও দপ্তর উপকমিটির আহ্বায়ক করা হয়েছে মুতাসিম বিল্লাহকে। কমিটিতে কাজ করতে আগ্রহ জানান ফয়সাল আহমেদ,…
নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া ডুমুরিয়া উপজেলার শোভনা গাবতলা এলাকায় এক বাড়িতে চুরি হয়েছে। শুক্রবার দিবাগত রাতে স্থানীয় সিরাজ শেখের বাড়িতে এ চুরি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আনুমানিক ৯টার দিকে রাতের খাবার খেয়ে ওই বাড়ির সকলে শুয়ে পড়েন। ঘরের এক কক্ষে ছিলেন সিরাজ শেখ স্ত্রীসহ আর অন্য কক্ষে ছিলেন ছেলে আবু সাইদ শেখ ও তার স্ত্রী। পরদিন শুক্রবার সকালে ওই বাড়ির কারো কোন সাড়া-শব্দ ছিল না। এরই মধ্যে আশপাশের লোকজন গিয়ে দেখতে পান তাদের ঘরের দরজা খোলা আর মেঝেতে এলামেলো অবস্থায় তারা পড়ে আছে। এছাড়া ঘরের কাপড় চোপড়, সোকেস-আলমারি তছনছ করা। এক পর্যায়ে তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে…
ঝিনাইদহ সংবাদদাতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটের ভোটার ২১ হাজার ৮৪ জন। এর মধ্যে ৭৯ জন কারাবন্দিও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করেছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নিবন্ধিত পোস্টাল ব্যালটের ভোটারদের মধ্যে ঝিনাইদহ জেলা কারাগারে বন্দি ভোটার রয়েছেন ৭৯ জন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে কর্মরত সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য ভোটার ১৪ হাজার ৫৩১ জন। এ ছাড়া বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটারের সংখ্যা ছয় হাজার ৫৫৩ জন। তবে বিভিন্ন দেশে ঝিনাইদহের অন্তত ৮৫ হাজার প্রবাসী থাকলেও নিবন্ধিত হয়েছেন মাত্র সাড়ে ছয় হাজার ভোটার। জানা যায়, ঝিনাইদহ-১ আসনে চার…
পাইকগাছা সংবাদদাতা পাইকগাছায় ৪র্থ শ্রেণীর এক কর্মচারীর বিরুদ্ধে প্রতিবেশির পৈত্রিক জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিরোধপূর্ণ এ জমি নিয়ে যেকোন মুহূর্তে অনাকাক্সিক্ষত ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী। ভুক্তভোগী আব্দুল মজিদ প্রতিপক্ষ মনছুর মোড়ল গংদের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের পর থানায় অভিযোগ করেছেন। জানা গেছে, উপজেলার গদাইপুরের গোপালপুরে পাইকগাছা-খুলনা সড়ক ঘেষা বিআরএস ১০২ খতিয়ানের ৫২৯ দাগের ৯ শতক জমি নিয়ে স্থানীয় আব্দুল মজিদ পরিবার ও মনছুর মোড়ল পরিবারের মধ্যে বিরোধ চলছে। ইতোপূর্বে দখল চেষ্টা ও হামলা-মামলার ঘটনাও ঘটে। যা নিয়ে মামলা চলমান আছে। এ বিষয়ে আ. মজিদ জানান, ওই জমি ১৯৩৩ সাল থেকে আমার পরিবারের দখলে এবং আমাদের নামে রেকর্ডও হয়েছে। কিন্তু…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবার পাশাপাশি ওষুধ পেয়েছেন দেড় শতাধিক রোগী। শুক্রবার শহরের বেজপাড়া বনানী রোড সর্বজনীন স্থায়ী পূজা মন্দির কমিটির উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট যশোরের আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাস, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, যশোর পৌরসভার সাবেক কাউন্সিলার মনিরুজ্জামান মাসুম, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট যশোরের সদস্য সচিব নির্মল কুমার বিট প্রমুখ। সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি দীনেশ বিশ্বাস। সঞ্চালনা করেন মন্দির কমিটির সদস্য সজীব পাল। উদ্বোধনী…
মাগুরা সংবাদদাতা বাংলাদেশে বিপন্ন ও বিরল দেশীয় প্রজাতির বৈলাম গাছ সংরক্ষণে ৬৪ জেলায় প্রতীকী বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনতা ভ্রমণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পরিবেশকর্মী মাহবুবুর ইসলাম পলাশ। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ১০ টায় মাগুরা সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে অনুষ্ঠিত হয় ৫৫তম জেলার বৃক্ষরোপণ কর্মসূচি। উদ্যোক্তা পলাশ জানান, বৈলাম গাছ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দেশীয় প্রজাতি হলেও অপরিকল্পিত উন্নয়ন ও অবহেলার কারণে এটি আজ বিলুপ্তির পথে। এ প্রজাতি সংরক্ষণ করা মানে শুধু একটি গাছকে টিকিয়ে রাখা নয়, বরং এর সঙ্গে সম্পর্কিত পাখি, কীট-পতঙ্গসহ নানা জীববৈচিত্র্যের আবাসস্থল রক্ষা করা। এ সময় উপস্থিত ছিলেন সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজের প্রফেসর ডা. আলফাজ উদ্দিন,…
বাংলার ভোর প্রতিবেদক শুক্রবার বেলা সাড়ে ১১ টায়। সাপ্তহিক অন্য ছুটির দিনের তুলনায় এদিন কোন ব্যস্ততা নেই যশোরের গরীবশাহস্থ বৃহৎ এলপিজি গ্যাসের দোকান কাদের এন্টারপ্রাইজে। দোকানের ম্যানেজার, বিক্রয়কর্মী সবাই মোবাইলে ভিডিও দেখে অলস সময় পার করছিলেন। এমন সময়ে পিছনে গ্যাসের সিলিন্ডার বাঁধা একটি মোটরসাইকেলে চল্লিশোর্ধ্ব এক ব্যক্তি এসে দাঁড়ালেন দোকানের সামনে। দাঁড়িয়েই দোকানদারকে জিজ্ঞাসা করলেন গ্যাস আছে কিনা? প্রতিউত্তরে দোকানদার জানালেন কোন গ্যাস নেই। হতাশা আর ক্লান্তি নিয়ে তিনি চলে যাচ্ছিলেন অন্য কোন দোকানের উদ্দেশ্য। যাওয়ার আগে কথা হয় এই প্রতিবেদকের সঙ্গে। জানালেন তার নাম আলমগীর হোসেন। বাসা শহরের মণিহার এলাকায়। আলমগীরের ভাষ্য, ‘গত দুইদিন ধরে তার বাসায় কোন গ্যাস…
অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে নয়াগণতান্ত্রিক গণমোর্চা যশোর জেলা শাখা নেদতৃবৃন্দ। শুক্রবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রয়াত সভাপতি কমরেড অমল সেন-এর ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে নেতৃত্ব দেন খবির শিকদার। এ সময় উপস্থিত ছিলেন সুমাইয়া শিকদার ইলা, সুরাইয়া শিকদার এশা, আরিফা আক্তার, রায়হান রশিদ আবির ও নয়ন আহমেদ। এ সময় নেতৃবৃন্দ কমরেড অমল সেনের বিপ্লবী জীবন, তেভাগা আন্দোলনে তাঁর ঐতিহাসিক নেতৃত্ব, মুক্তিযুদ্ধে তাঁর সংগঠক ভূমিকা এবং আজীবন শ্রেণিসংগ্রামের প্রশ্নে আপসহীন রাজনৈতিক অবস্থানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।-প্রেস বিজ্ঞপ্তি
