বাংলার ভোর প্রতিবেদক ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপারব্র্যান্ড ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩ এর আওতায় যশোরে ক্রেতাদের হাতে উপহার তুলে দেয়া হয়েছে। যশোর শহরের একটি বেসরকারি অভিজাত হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান নিজ হাতে এসব উপহার তুলে দেন। গত ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় দেশজুড়ে ওয়ালটন পণ্য কিনে ক্রেতারা পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির সাইড বাই সাইড ফ্রিজসহ নানা ধরনের ফ্রি ও নিশ্চিত উপহার। এর ধারাবাহিকতায় যশোরের বিভিন্ন ওয়ালটন প্লাজা ও ডিস্ট্রিবিউটর শোরুম থেকে ফ্রিজ কিনে ফ্রি পাওয়া উপহার হিসেবে সাইড বাই সাইড ফ্রিজ ও ফ্রিজ ৩ ক্রেতাদের হাতে তুলে দেওয়া…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা নির্বাচনী পরীক্ষা নেয়াকে কেন্দ্র করে যশোরে বিক্ষোভ মিছিল করেছে। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলরত শিক্ষার্থী যশোর শিক্ষাবোর্ড ঘেরাও করে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকে। তাদের দাবি ৫ ডিসেম্বর এইচএসসির নির্বাচনী পরীক্ষা স্থগিত করে নোটিশ প্রকাশ করার পরের দিন হঠাৎ পুনরায় নোটিশ করা হয় ৭ ডিসেম্বর থেকেই নির্বাচনী পরীক্ষা নেয়া হবে। পরীক্ষা বন্ধের নোটিশ পেয়ে অনেক শিক্ষার্থী ছুটিতে গ্রামে চলে গেছে। পরীক্ষা পিছানোর দাবিও করেন তারা। এ সময় শিক্ষার্থীদের পক্ষে দাবিগুলো তুলে ধরেন, আব্দুর রাজ্জাক কলেজের শিক্ষার্থী জাহিন মির্জা, সরকারি মাইকেল মধুসূদন কলেজের শিক্ষার্থী মো. সামি ও তানভীরুল…
বাংলার ভোর প্রতিবেদক মৃত স্ত্রীর পেনশনের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন করেছিলেন স্কুল শিক্ষক স্বামী। পেনশনের আবেদন করে মাসের পর মাস শিক্ষা অফিসে ধর্না দিয়েও ফাইল ছাড়েননি কর্মকর্তা। উল্টো ঘুসের দাবিতে দফায় দফায় করা হতো হয়রানি। এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রাথমিক কর্মকর্তার অফিসে অভিযান চালায় দুদক। অভিযানে ঘুসের ১ লাখ ২০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করা হয় সেই কর্মকর্তাকে। আজ বুধবার সন্ধ্যায় যশোর প্রাথমিক শিক্ষা অফিসে ঘটনাটি ঘটে। আটককৃত জেলা শিক্ষা অফিসারের নাম আশরাফুল আলম। দুদক বলছে, টাকাসহ স্বাক্ষীদের বক্তব্য গ্রহণসহ সকল আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে মামলা রুজুপূর্বক শিক্ষা কর্মকর্তাকে থানায় সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তকালে জড়িত অন্যান্য আসামীদের…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের ৬টি আসনে বিএনপি প্রার্থীদের চারজনই কোটিপতি। নির্বাচন কমিশনে জমা দেয়া সম্পদ বিবরণীতে এ তথ্য মিলেছে। হলফনামায় দেয়া সম্পদের বিবরণী মতে, যশোর-১ (শার্শা) আসনে বিএনপি প্রার্থী মো. নুরুজ্জামান লিটনের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। তিনি পেশায় ব্যবসায়ী। মামলা রয়েছে ৯টি। তার ১ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ৬৪৮ টাকার সম্পদ রয়েছে। আর নগদ টাকা ও ব্যাংক হিসাবে দেখিয়েছেন ১ কোটি ৮৭ লাখ ৯৮ হাজার ৬৪৮ টাকা। স্থাবর সম্পদের মধ্যে কৃষিজমি আছে ১০০৯ শতক, যার মূল্য ১ লাখ ৯ হাজার ৮৪ হাজার ৮০০ টাকা। এছাড়া বেনাপোল ও যশোরে মিলে ভবনের দাম দেখিয়েছেন ৫০ লাখ ৬৫ হাজার টাকা। স্বর্ণ দেখিয়েছেন ১০…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরে বরফকল ও ঘের ব্যবসায়ী হিসাবে বেশি পরিচিত রানা প্রতাপ বৈরাগী। স্থানীয় কপালিয়া ও আড়ুয়া বাজারে তার দুটি বরফকল ও মাছের আড়ত রয়েছে। গত সোমবার বিকেলে মুঠোফোনে কপালিয়া বরফকলের অদূরে ঝুম বিউটি পার্লারের সামনের গলিতে ডাকেন তিন দুর্বৃত্ত। একটি মোটরসাইকেলে আগে থেকে আসা তিন দুর্বৃত্তের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে একজন প্রথমে রানার উদ্দেশ্য গুলি করেন। সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের ক্লিনিকের জানালায় বিদ্ধ হয়। এরপর খুব কাছ থেকে রানার মাথায় তিন রাউন্ড ও বুকে এক রাউন্ড গুলি করা হয়। মৃত্যু নিশ্চিত করতে আরেকজন গলা কেটে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যান তারা। পূর্ব পরিকল্পিত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে রানা প্রতাপের…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে গত তিন দিন ধরে সূর্যের দেখা নেই। আর টানা এগার দিন ধরে চলছে শৈত্যপ্রবাহ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অবস্থান করছে। প্রকৃতির এই বিরূপ আচরণে শীতের দাপট বেড়েছে কয়েকগুণ। ফলে দুর্ভোগের মাত্রাও বেড়েছে যাপিত জীবনে। যশোর বিমান বাহিনীর আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার ভোরে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ভোরে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। এদিন যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি…
বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশের। যেখানে জনগণের মতামতের ভিত্তিতে গঠিত গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করবে। দেশের সকল মত পথের মানুষ নির্ভয়ে, স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে। সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি আমৃত্যু পর্যন্ত লড়াই করেছেন। সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর উপজেলা নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি মাঠে অনুষ্ঠিত শোকসভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশ ও গণতন্ত্রকে…
বাগআঁচড়া সংবাদদাতা যশোরের বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি: নং ৬৬৯ খুলনা) উদ্যোগে ৬ জন মৃত শ্রমিকের পরিবারের মাঝে ৩৫ হাজার টাকা করে মোট ২ লাখ ১০ হাজার টাকা মরণোত্তর ভাতা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের নিজে ভুক্তভোগী পরিবারের সদস্যদের মাঝে ক্ষতিপূরণের টাকা তুলে দেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি শাহাজান কবির ও মোনায়েম হোসেন। আরও উপস্থিত ছিলেন, মটর শ্রমিক ইউনিয়নটির সভাপতি আজিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক লিটু সরদার, দপ্তর সম্পাদক শামীম হোসেন,…
শ্যামনগর সংবাদদাতা সুন্দরবন পশ্চিম বন-বিভাগ সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবনের গহীন থেকে লোকালয়ে চলে আসা একটি মায়া হরিণ বনে অবমুক্ত করেছে বন বিভাগ। জানা গেছে, সুন্দরবন থেকে একটি মায়া হরিণ সোমবার রাতে বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া জোয়ারদার বাড়ির পিছনের বিলে চলে আসে। মঙ্গলবার সকালে সুন্দরবন সংলগ্ন লোকালয়ে বিলে হরিণটি ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা হরিণটিকে নিরাপদে আটক করে বন বিভাগে খবর দিলে মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে উদ্ধার করেন। হরিণটি সুস্থ আছে কিনা জানতে চাইলে, পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ওসি জাহিদ হোসেন বলেন, উদ্ধারকৃত হরিণটি সুস্থ রয়েছে। প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে হরিণটিকে পুনরায়…
চুয়াডাঙ্গা সংবাদদাতা চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষাকালে ট্রাফিক সার্জেন্টের সাথে দুর্ব্যবহার ও গালিগালাজের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, জীবননগর উপজেলার উথলী গ্রামের রাজু হোসেন (২৫), রিয়ন মিয়া (২৬) ও দর্শনা থানার রাঙ্গিয়ারপোতা গ্রামের শাওন (২৭)। গত শনিবার দুপুরে চুয়াডাঙ্গা একাডেমি মোড়ে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করার সময় পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে রাজু ও শাওন। এ সময় তারা পুলিশকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষা ব্যবহার করে গালিগালাজ করতে থাকে। কিছুক্ষণ বাকবিতন্ডার পরে পুলিশ তাদের ছেড়ে দেয়। পরে পুলিশের সাথে দুর্ব্যবহার ও গালিগালাজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি চুয়াডাঙ্গায় টপ অব দ্যা নিউজে পরিণত হয়। পুলিশের কাজে বাঁধা দেয়ার…
