বেনাপোল প্রতিনিধি দেশে খাদ্যদ্রব্যের বাজার নিয়ন্ত্রণে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে চাল, ডাল, গম, ডিম, পেঁয়াজ ও কাঁচামরিচের পর এবার আলু আমদানি শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে বন্দর থেকে আমদানি করা আলু খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ৩টি ট্রাকে ৭৪ টন আলু আমদানি হয়। শুক্রবার সরকারি ছুটি থাকায় এ দিন আলুর চালানটি ছাড়পত্র পায়নি। আলুর আমদানিকারক প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ। রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। দেশে নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বগতি রুখতে ও সিন্ডিকেট ভাঙতে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় আলু আমদানির সিদ্ধান্ত নেয়। এতে দেশে ৭৭টি আবেদনের বিপরীতে ১২ জন আমদানিকারককে ভারত…
Author: banglarbhore
নিজস্ব প্রতিবেদক যশোরে জমি নিয়ে ও ছাগল দিয়ে গাছ গাছালি খাওয়ানোর প্রতিবাদ করায় এক দম্পতি হামলায় প্রতিবেশী এক গৃহবধূ ও তার ছেলে মেয়েরা আহত হয়েছেন। এ ঘটনায় প্রতিবেশী স্বামী স্ত্রীর বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার ১ ডিসেম্বর বিকেলে আদালতের নির্দেশে কোতয়ালি থানায় মামলাটি হয়। মামলায় বাদী যশোর সদর উপজেলার রায়মানিক গ্রামের সঞ্জয় রায়ের স্ত্রী যমুনা রায়। আসামিরা হচ্ছেন, একই গ্রামের শ্যামল রায় ও তার স্ত্রী পলি রায়। মামলায় যমুনা রায় উল্লেখ করেন, আসামিদের সাথে বাদির জমিজমা নিয়ে দীর্ঘদিন শত্রুতা চলে আসছে। আসামিরা বাদীর হাঁস মুরগি নিয়ে প্রতিনিয়ত ঝগড়া করে। গত ১৫ নভেম্বর বিকেল ৪ টায় আসামিদের ছাগলে বাদির বাড়িতে…
সাংবাদিক ইউনিয়ন যশোরের কোষাধ্যক্ষ এমএঅর মশিউরের মা হাজেরা বেগম (১০২) ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার বিকেল ৪টা ৪৫ মিনিটের সময় বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ঘষিয়াখালী গ্রামের নিজ বাড়িতে মারা যান। বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য স্বজন, শুভাকাক্সক্ষী রেখে গেছেন। রোববার সকাল ১০ টার দিকে ঘষিয়াখালী গ্রামের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সাংবাদিক নেতা মশিউরের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।- প্রেস বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক যশোরে শহরের একটি অভিযাত হোটেল থেকে ধাতব কৃষ্ণ মূর্তি নিয়ে প্রতারণার সময় আব্দুর রাজ্জাক (৫৮) ও রুহুল কুদ্দুস (৫৩) নামে দুই প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত ১০টার দিকে তাদেরকে আটক করা হলেও শনিবার বিকেলে জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটককরা হলেন, শার্শা উপজেলার কাঠুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাক ও ঝিকরগাছা উপজেলার নাভারন গ্রামের রুহুল কুদ্দুস। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি ধাতব পদার্থের মূর্তি উদ্ধার করা হয়। ডিবি পুলিশ জানায়, আসামিরা ওই মূর্তি দেখিয়ে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলো। এ খবরের ভিত্তিতে এসআই মাইদুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে…
খুলনা প্রতিনিধি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না থাকায় খুলনার ছয়টি আসনে নৌকার প্রতিপক্ষ হিসেবে শক্ত কোনো প্রার্থী নেই। আওয়ামী লীগের বিপক্ষে নির্বাচনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীপন্থী আট নেতা। তাদের অনেকেই আবার ‘ডামি’ প্রার্থী। এছাড়া ‘কিংস পার্টি’ নামে পরিচিতি পাওয়া দলগুলো খুলনার আসনগুলোতে যেসব প্রার্থী দিয়েছে, ভোটারদের কাছে তাদের পরিচিতি নেই তেমন একটা। এমনকি জাতীয় পার্টির সাংগঠনিক ভিতও শক্তিশালী নয় খুলনা জেলায়। এ পরিস্থিতিতে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসন বাদে অন্য পাঁচটি আসনে নৌকার প্রার্থীরা এগিয়ে আছেন। খুলনা-৫ আসনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে শক্ত স্বতন্ত্র হিসেবে মাঠে থাকছেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি। বাকি পাঁচটি আসনে কোনো…
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি খুলনার পাইকগাছায় বিয়েতে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে বিয়ে না করেই চলে যান বরপক্ষ। এর ৪ দিন পর কনের আত্মহত্যার খবর পাওয়া গেছে। গত সোমবার উপজেলার লতা ইউনিয়নের মুনকিয়া গ্রামের ঠাকুরদাস মন্ডলের মেয়ে তুলি মন্ডলের (১৮) সঙ্গে সুদীপ্ত মন্ডলের (২৫) বিয়ের আয়োজন করা হয়। সুদীপ্ত বটিয়াঘাটাা উপজেলার কাইয়ুমখোলা গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, গোধূলিলগ্নে বিয়ের কাজ সম্পন্ন হওয়ার কথা। কিন্তু বরপক্ষের লোকেরা রাত ৯টার দিকে আসায় গোধূলি লগ্ন পার হয়ে যাওয়ায় বিয়ে হয়নি। পরে রাত ১২টা বা ৩টার লগ্নে বিয়ের কাজ সম্পন্ন করতে চেয়েছিল মেয়েপক্ষ। ছেলেপক্ষ তাতে রাজি না হয় রাত ১০-১১টার মধ্যে বিয়ের কাজ শেষ করতে বলেন।…
সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগ মীরগাং বন টহল ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাড়ি ও কড়াই ভর্তি রান্না করা হরিণের মাংস উদ্ধার করেছে। অভিযান টের পেয়ে রান্না করা মাংস রেখে পালিয়ে যায় আয়োজকরা। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক একেএম ইকবাল হোছাইন চৌধুরী জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মীরগাং টহল ফাঁড়ির ওসি সোলাইমান হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবন সংলগ্ন মীরগাং গ্রামে মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান চালান। এ সময় রান্না করা ১০ কেজি হরিণের মাংস ও ৫০টি হরিণ শিকারের ফাঁদসহ হরিণের নাড়িভুড়ি উদ্ধার করে আভিযানিক দলটি। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে দলবল নিয়ে মাহমুদুল হাসান পালিয়ে যান।…
অভয়নগর (যশোর) প্রতিনিধি গত দেড় মাস ধরে যশোরের অভয়নগর উপজেলায় ৫০ ও ১০০ টাকার স্ট্যাম্পের সংকট দেখা দিয়েছে। এর ফলে নন-জুডিশিয়াল স্ট্যাম্প কিনতে ক্রেতাদের বাড়তি টাকা গুণতে হচ্ছে। ১০০ টাকার স্ট্যাম্পের জন্য নেয়া হচ্ছে ২০০ টাকা। গত বৃহস্পতিবার উপজেলার সাবরেজিস্ট্রি অফিস ও নওয়াপাড়া দলিল লেখক সমিতি চত্বর ঘুরে স্ট্যাম্প সংকট ও বাড়তি দামের এমন তথ্য পাওয়া যায়। নওয়াপাড়া দলিল লেখক সমিতির আওতায় ৯ জন স্ট্যাম্প ভেন্ডার রয়েছেন। এর মধ্যে কিছু অসাধু স্ট্যাম্প ভেন্ডার সিন্ডিকেট তৈরি করে সংকট দেখিয়ে তা দ্বিগুণ দামে বিক্রি করছেন। ৫০ টাকার স্ট্যাম্প ৭০ টাকা, ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি করছেন। স্ট্যাম্প কিনতে…
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিয়ের গাড়ি সাজানোর ফুল কিনে বাড়ি ফেরার পথে পাওয়ারটিলারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আইনুর বিশ্বাস (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। আইনুর বিশ্বাস উপজেলার জুড়ানপুর গ্রামের বাসিন্দা। শনিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহতের মামাতো ভাই মশিউর রহমান জানান, শুক্রবার সকল ১০টার দিকে আইনুর তার চাচা মামিম হোসেনের বিয়ের গাড়ি সাজানোর জন্য উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ফুল কিনতে যান। ফুল কিনে সকাল ১১টার দিকে বাড়ি ফেরার পথে কার্পাসডাঙ্গার কোমরপুর ঈদগা মাঠের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ারটিলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কের অপর ছিটকে পড়ে…
মেহেরপুর প্রতিনিধি মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের একটি বাড়ির ছাদ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বাজার পাড়ার মো. মিঠুন নামের এক যুবকের বাড়ি থেকে লাল টেপ পেঁচানো বস্তুগুলো উদ্ধার করে পুলিশ। এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ওই বাড়ি ঘিরে রাখেন পিরোজপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাড়ি ঘিরে রাখে। পওে দরজা খুলতে বললে বাড়ির সদস্যরা খুলে দেন। এরপর ছাদে গেলে একটি সিমেন্টের ব্যাগে লাল টেপ মোড়ানো অবস্থায় দুটি বোমাসদৃশ বস্তু ও পত্রিকার কাগজে মোড়ানো অবস্থায় একটি অজ্ঞাত বস্তু দেখতে পান পুলিশ সদস্যরা। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করলে র্যাবের একটি…
